ঢাকা মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মঙ্গলবার সন্ধ্যায় ডেঙ্গু রোগে আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।
২১ আগস্ট ২০১৯, ০১:১৩ অপরাহ্ন

সুন্দরবন থেকে বাঘের মরদেহ উদ্ধার

সুন্দরবন থেকে একটি রয়েল বেঙ্গল টাইগারের মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। বাঘটির মৃত্যুর কারণ সম্পর্কে জানতে এর ময়নাতদন্ত করছে প্রাণিসম্পদ অধিদপ্তর।
২১ আগস্ট ২০১৯, ১১:৪১ পূর্বাহ্ন

চীনের কাছে কয়েক ঘণ্টায় পরাজিত হতে পারে আমেরিকা!

সামরিক শক্তিতে এশিয়ায় শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করেছে চীন। চীনের তুলনায় এই মহাদেশে অনেকটাই পিছিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। যদি এশিয়ায় চীনের সঙ্গে আমেরিকার যুদ্ধ হয়, তবে বড় রকমের বিপদে পড়ে যাবে আমেরিকা। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই চীনের কাছে পরাজিত হওয়ার সম্ভাবনা আছে যুক্তরাষ্ট্রের। সামরিক শক্তিতে মহাপ্রাচীরের দেশটির ক্রমবর্ধমান অগ্রগতি এশিয়াতে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে দিয়েছে।
২১ আগস্ট ২০১৯, ১০:২৪ পূর্বাহ্ন

গ্রেনেড হামলার আপিল শুনানি এ বছরেই শুরু হবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনায় মামলার আপিল শুনানি আগামী দুই থেকে চার মাসের মধ্যে হাইকোর্টে শুরু হবে।
২১ আগস্ট ২০১৯, ০৯:৩৮ পূর্বাহ্ন

একুশ আগস্টের মাস্টারমাইন্ড তারেকের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একুশ আগস্ট গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড তারেক রহমানের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। এজন্য উচ্চ আদালতে হওয়া হবে।
২১ আগস্ট ২০১৯, ০৯:২৮ পূর্বাহ্ন

তাইওয়ানের কাছে ৬৬টি এফ-১৬ বিক্রি করছে আমেরিকা

চীনের সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধের মধ্যে তাইওয়ানের কাছে ৬৬টি এফ-১৬ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এর ফলে মহাপ্রাচীরের দেশটির সঙ্গে আমেরিকার সংঘাত নতুন মাত্রা পাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
২১ আগস্ট ২০১৯, ০৮:২৩ পূর্বাহ্ন

কৃষকের ধান নয়, মিল মালিকদের থেকে দ্বিগুণ চাল কিনেছে সরকার

কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের লক্ষ্যমাত্রার দ্বিগুণ পরিমাণ চাল সুনামগঞ্জের মিল মালিকদের কাছ থেকে কিনেছে সরকার। এতে ওই অঞ্চলের ধান কম দামে চলে গেছে ফড়িয়াদের হাতে। তাছাড়া ধানের দাম উৎপাদন খরচের চেয়েও কম হওয়ায় ভবিষ্যতে অনেক কৃষকই ধান চাষাবাদ ছেড়ে দিতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
২১ আগস্ট ২০১৯, ০৮:০৯ পূর্বাহ্ন

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি আওয়ামী লীগের শ্রদ্ধা

একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি আজ শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠন।
২১ আগস্ট ২০১৯, ০৭:৪৩ পূর্বাহ্ন

নাগরিকত্ব ও নিরাপত্তা নিশ্চিত না হলে মিয়ানমারে ফিরতে চায় না রোহিঙ্গারা

“মিয়ানমার সরকারকে বিশ্বাস করা যায় না। এর আগেও তারা অনেকবার বিশ্বাস ভঙ্গ করেছে। তাই সরাসরি নাগরিকত্ব প্রদান করলেই আমরা ফিরতে পারি,” এভাবেই প্রতিক্রিয়া জানালেন আগামীকাল বৃহস্পতিবার (২২ আগস্ট) মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য চূড়ান্ত তালিকায় থাকা রোহিঙ্গা নারী জয়নব বেগম।
২১ আগস্ট ২০১৯, ০৬:৪৫ পূর্বাহ্ন

কাশ্মীর ইস্যুতে বাংলাদেশ সরকারের অবস্থান

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে চলমান পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটিকে ভারতের ‘অভ্যন্তরীণ বিষয়’ হিসেবে উল্লেখ করে ‘আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা’-র প্রতি গুরুত্বারোপ করা হয়েছে।
২১ আগস্ট ২০১৯, ০৬:৩৯ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে নৈশপ্রহরীর গলাকাটা মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি বাড়ি থেকে আবুল কালাম (৫০) নামে এক নৈশপ্রহরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অজ্ঞাত দুর্বৃত্তরা কোনো অপরাধমূলক কর্মকাণ্ড করতে আসলে নৈশপ্রহরী বাধা দেওয়ায় এ ঘটনা ঘটেছে বলে ধারণা পুলিশের।
২১ আগস্ট ২০১৯, ০৬:০৭ পূর্বাহ্ন

একই দড়িতে নবদম্পতির ‘আত্মহত্যা’

মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় গ্রামে মঙ্গলবার রাতে নীরব বিশ্বাস (২০) এবং শ্রাবণী বিশ্বাস(১৮) নামের এক নবদম্পতি একই সঙ্গে একই দড়িতে গলায় ফাঁস নিয়ে ‘আত্মহত্যা’ করেছেন।
২১ আগস্ট ২০১৯, ০৫:১৭ পূর্বাহ্ন

গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা, দেখার কেউ নেই

পায়ে হেঁটে চলাচল সম্ভব নয়। যানবাহনে চলাচল করতে হয়। তারপরও যানবাহন যেতে চায় না লক্কর-ঝক্কর সড়কটি দিয়ে। আর একটু বৃষ্টি হলে লালমনিরহাট শহরের গুরুত্বপূর্ণ সড়কটি পরিণত হয় অবহেলিত কোনো মফস্বলের সড়কে। ইচ্ছে করলে চাষ দিয়ে ধান রোপণও করে ফেলা যায়।
২১ আগস্ট ২০১৯, ০৫:০১ পূর্বাহ্ন

কাশ্মীর নিয়ে আবারও মধ্যস্থতার কথা বললেন ট্রাম্প

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ‘ভালো বন্ধু’ হিসেবে উল্লেখ করে কাশ্মীর ইস্যুতে আবারো মধ্যস্থতার কথা বললেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।
২১ আগস্ট ২০১৯, ০৪:৪৫ পূর্বাহ্ন

আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে বিএনপি-জামায়াত নৃশংসতম গ্রেনেড হামলা চালায়

জাতি আজ শ্রদ্ধাবনতচিত্তে ইতিহাসের ভয়াবহতম গ্রেনেড হামলার ১৫তম বার্ষিকী পালন করছে। দেড় দশক আগে এইদিনে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশে নারকীয় গ্রেনেড হামলা চালানো হয়। তখন বিএনপি-জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলো। মূলত আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে বিএনপি-জামায়াত তথা চার দলীয় জোট সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নৃশংসতম গ্রেনেড হামলা চালায়।
২১ আগস্ট ২০১৯, ০৪:১৬ পূর্বাহ্ন

অক্টোবরে প্রধানমন্ত্রীকে ভারত সফরে মোদির আমন্ত্রণ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী অক্টোবরে ভারতে দ্বিপাক্ষিক সফরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন।
২০ আগস্ট ২০১৯, ০৩:৪৪ অপরাহ্ন

ডেঙ্গু: আসছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল

এডিস মশার বিস্তার ঠেকাতে বিশেষ প্রযুক্তিতে উৎপাদিত বন্ধ্যা মশা ব্যবহারের সম্ভাব্যতা যাচাইয়ে বাংলাদেশকে সহায়তা করবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ), জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার একদল বিশেষজ্ঞ। যৌথ এই দলটি আগামী ২১ থেকে ২৩ আগস্ট বাংলাদেশে অবস্থান করবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আজ জানানো হয়েছে।
২০ আগস্ট ২০১৯, ০৩:২১ অপরাহ্ন

ডেঙ্গু: আসছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল

এডিস মশার বিস্তার ঠেকাতে বিশেষ প্রযুক্তিতে উৎপাদিত বন্ধ্যা মশা ব্যবহারের সম্ভাব্যতা যাচাইয়ে বাংলাদেশকে সহায়তা করবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ), জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার একদল বিশেষজ্ঞ। যৌথ এই দলটি আগামী ২১ থেকে ২৩ আগস্ট বাংলাদেশে অবস্থান করবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আজ জানানো হয়েছে।
২০ আগস্ট ২০১৯, ০৩:১৫ অপরাহ্ন

ঈদ শেষে কাজে যোগ দিতে গিয়ে দেখা গেল কারখানা বন্ধের নোটিশ

গাজীপুরের শ্রীপুরে তৈরি পোশাক কারখানা ক্যাসিওপিয়া ড্রেস লিমিটেড মঙ্গলবার আকস্মিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
২০ আগস্ট ২০১৯, ০২:৩৩ অপরাহ্ন

সরকারি তথ্যভাণ্ডারের সুরক্ষায় ১৪৬ কোটি টাকার প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) জাতীয় ডাটা সেন্টারে রক্ষিত সরকারের গুরুত্বপূর্ণ তথ্যভাণ্ডার সাইবার আক্রমণ থেকে সুরক্ষায় একটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর জন্য ব্যয় হবে ১৪৬ কোটি টাকা।
২০ আগস্ট ২০১৯, ০২:০৫ অপরাহ্ন