তিস্তা চুক্তি বাস্তবায়নের দাবিতে তিস্তা পাড়ে মানববন্ধন
ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বাংলাদেশে সফরে আসায় তিস্তার পানিবণ্টন চুক্তির দাবিতে মানব বন্ধন করেছেন লালমনিরহাটের তিস্তা পাড়ের মানুষ। আজ মঙ্গলবার দুপুরে তিস্তা পাড়ের বিভিন্ন গ্রামের শশ শত মানুষ লালমনিরহাট সদরে তিস্তা পাড়ে জড়ো হয়ে তাদের দাবির কথা তুলে ধরেন।
২০ আগস্ট ২০১৯, ০১:১৪ অপরাহ্ন
ফেসবুকে উঠে আসা যৌন হয়রানির অভিযোগ স্বউদ্যোগে তদন্ত করছে রাজশাহীর পুলিশ
ইভ টিজিং ও যৌন হয়রানীর মত স্পর্শকাতর ঘটনাগুলিতে বেশিরভাগ ক্ষেত্রে ভুক্তভোগীরা চুপ করে থাকেন। বিচারহীনতার অভিজ্ঞতা থেকে অনেকে বিচার চাওয়া থেকেই বিরত থাকেন। পুলিশকে না বললেও অনেকে আবার তিক্ত অভিজ্ঞতার কথা সামাজিক মাধ্যমে প্রকাশ করছেন। এ রকম পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা বাহিনীর উপর মানুষের আস্থা ফিরিয়ে আনতে স্বউদ্যোগে এসব অভিযোগ তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার কাজ শুরু করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
২০ আগস্ট ২০১৯, ১২:০১ অপরাহ্ন
কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার
রাস্তার পাশের ফুটপাতে একদল কুকুরকে কিছু একটা নিয়ে টানাটানি করতে দেখে এগিয়ে যান পুলিশের টহলরত উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান। তিনি কৌতুহলবশত এগিয়ে গিয়ে দেখেন সেখানে এক জীবন্ত নবজাতক।
২০ আগস্ট ২০১৯, ১০:৪১ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জে নৃত্যশিল্পীকে ‘গণধর্ষণ’, গ্রেপ্তার ৩
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এক নৃত্যশিল্পীকে ‘গণধর্ষণের’ অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পলাতক রয়েছেন আরও দুই যুবক।
২০ আগস্ট ২০১৯, ০৯:৪৭ পূর্বাহ্ন
তিস্তা ইস্যু সমাধানে ভারতের ইচ্ছার কোনো পরিবর্তন হয়নি: জয়শঙ্কর
তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে বিদ্যমান সমস্যা সমাধানে ভারত প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বাংলাদেশে সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।
২০ আগস্ট ২০১৯, ০৯:৩০ পূর্বাহ্ন
ক্ষমা চাইলেন জাকির নায়েক
মালয়েশিয়ায় জাতিবিদ্বেষমূলক মন্তব্যের কারণে মালয়েশীয়দের কাছে ক্ষমা চেয়েছেন ভারতের বিতর্কিত ইসলামী বক্তা জাকির নায়েক।
২০ আগস্ট ২০১৯, ০৮:২২ পূর্বাহ্ন
মানিকগঞ্জে ১ শিশুর মরদেহ উদ্ধার
মানিকগঞ্জের হরিরামপুরে ইয়াসিন নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে স্থানীয় কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র ছিলো।
২০ আগস্ট ২০১৯, ০৮:১২ পূর্বাহ্ন
রুয়েট শিক্ষকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৩
স্ত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষকের ওপর হামলা চালানোর দায়ে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২০ আগস্ট ২০১৯, ০৭:৫০ পূর্বাহ্ন
মোদি-ইমরানকে ট্রাম্পের ফোন, উত্তেজনা কমানোর আহ্বান
বিবদমান জম্মু-কাশ্মীরকে নিয়ে প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা কমানোর আহ্বান জানিয়ে দেশ দুটির প্রধানমন্ত্রীকে টেলিফোন করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।
২০ আগস্ট ২০১৯, ০৭:৪৭ পূর্বাহ্ন
ঈদ স্পেশাল ট্রেনের ২৫ ঘণ্টা বিলম্ব
কখন ছাড়বে ট্রেন জানেন না যাত্রীরা। এমনকি রেলওয়ে কর্মচারী-কর্মকর্তাও জানেন না। রবিবার রাত সাড়ে ৯টায় ট্রেন ছাড়ার শিডিউল ছিলো। কিন্তু সোমবার রাত সাড়ে ৯টায়ও ছেড়ে যায়নি সেটি। এমনটি হয়েছে লালমনিরহাট-ঢাকা ঈদ স্পেশাল ট্রেনে। এতে চরম ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রীদের।
২০ আগস্ট ২০১৯, ০৬:৪৮ পূর্বাহ্ন
গ্রেনেড হামলা দিবসে আওয়ামী লীগের কর্মসূচি
একুশ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী লীগ। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন, মোমবাতি প্রজ্বলনসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
২০ আগস্ট ২০১৯, ০৬:৪৭ পূর্বাহ্ন
একজন ভারতীয় হিসেবে গর্বিত নই: অমর্ত্য সেন
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর বিষয়ে কথা বলেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তার মতে, গণতন্ত্র ছাড়া কোনোভাবে কাশ্মীর সমস্যার সমাধান করা সম্ভব নয়। এছাড়াও, একজন ভারতীয় হিসেবে গর্বিত নন বলেও মন্তব্য করেছেন বিশ্বখ্যাত এই অর্থনীতিবিদ।
২০ আগস্ট ২০১৯, ০৫:৫৩ পূর্বাহ্ন
২২ আগস্ট রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে সরকার ও ইউএনএইচসিআর প্রস্তুত
রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মিয়ানমারের রাখাইনে ২২ আগস্ট থেকে প্রত্যাবাসন শুরুর ব্যাপারে বাংলাদেশ সরকার ও ইউএনএইচসিআর প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
২০ আগস্ট ২০১৯, ০৫:২০ পূর্বাহ্ন
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
কুমিল্লার দেবীদ্বার উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুরছাপ এলাকায় একটি মাইক্রোবাসের সঙ্গে অপর একটি গাড়ির সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন।
২০ আগস্ট ২০১৯, ০৪:৫৯ পূর্বাহ্ন
নবম ওয়েজ বোর্ডের গেজেট প্রকাশে বাধা নেই
সাংবাদিকদের জন্য নতুন বেতনকাঠামো নির্ধারণে গঠিত নবম ওয়েজ বোর্ডের গেজেট প্রকাশে কোনো বাধা নেই।
২০ আগস্ট ২০১৯, ০৪:৩৯ পূর্বাহ্ন
নারী পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে ডেন্টিস্ট গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ফতুল্লায় নারী পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে রফিকুল ইসলাম অপু (৩০) নামে এক ডেন্টিস্টকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৯ আগস্ট ২০১৯, ০৩:৪২ অপরাহ্ন
বাড়িতে মশার প্রজননক্ষেত্রের খোঁজে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা
বাড়ির মালিকের অবহেলার কারণে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় ঢাকায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ২৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
১৯ আগস্ট ২০১৯, ০২:৪০ অপরাহ্ন
ঝিলপাড় বস্তির ক্ষতিগ্রস্তদের পুনর্বাসিত করবে সরকার: সেতুমন্ত্রী
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজধানীর মিরপুরের ঝিলপাড় বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকার পুনর্বাসিত করবে।
১৯ আগস্ট ২০১৯, ০১:৩৬ অপরাহ্ন
জামিন পেলেন তাসভির উল ইসলাম
বনানীর এফ আর টাওয়ারের মালিকদের মধ্যে অন্যতম তাসভির উল ইসলামকে আজ অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত। অবৈধভাবে ভবনটি সম্প্রসারণের অভিযোগে মামলার আসামি তাসভিরকে গতকাল গ্রেপ্তার করা হয়েছিল।
১৯ আগস্ট ২০১৯, ১১:৫৮ পূর্বাহ্ন
২০২৩ সালের মধ্যে সব প্রাথমিক স্কুলে একবেলা খাবার
স্কুলেই একবেলা করে খাবার পাবে প্রাথমিকের প্রায় দেড় কোটি শিক্ষার্থী। স্কুলে উপস্থিতি বৃদ্ধি ও ঝড়ে পড়া ঠেকাতে সরকারের এ সংক্রান্ত পরিকল্পনা আজ মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে। ২০২৩ সালের মধ্যে পর্যায়ক্রমে প্রাথমিকের সব শিক্ষার্থী এই কর্মসূচির আওতায় আসবে।
১৯ আগস্ট ২০১৯, ১১:৩১ পূর্বাহ্ন