শিমুলিয়ায় ফেরি চলাচল ব্যাহত, লঞ্চ ও স্পিডবোট বন্ধ
বৈরী আবহাওয়ার কারণে মুন্সীগঞ্জের পদ্মা নদীতে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। তবে সীমিত আকারে চলছে ফেরি।
১৪ আগস্ট ২০১৯, ০৫:৪৯ পূর্বাহ্ন
ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে বৃষ্টি হচ্ছে। এছাড়াও, দেশের সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
১৪ আগস্ট ২০১৯, ০৫:২১ পূর্বাহ্ন
ঢাকার আকাশে ড্রোন নিষিদ্ধ করলো ডিএমপি
জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা আকাশে অননুমোদিত ড্রোন উড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৪ আগস্ট ২০১৯, ০৪:৫০ পূর্বাহ্ন
কাঁচা চামড়া রপ্তানির অনুমতি
চামড়ার উপযুক্ত দাম নিশ্চিত করার লক্ষ্যে কাঁচা চামড়া রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুল লতিফ বকসী এ তথ্য জানিয়েছেন।
১৩ আগস্ট ২০১৯, ০৪:৩১ অপরাহ্ন
চেতনানাশক ওষুধ নিক্ষেপ করে ধরা হলো মহিষটিকে
বিগড়ে যাওয়া মহিষ গুঁতিয়ে ১১ জনকে আহত করার ২৬ ঘণ্টা পর অবশেষে প্রশাসন ও পুলিশ খ্যাপাটে এই পশুটিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
১৩ আগস্ট ২০১৯, ০৪:১৭ অপরাহ্ন
হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে: স্বাস্থ্যমন্ত্রী
হাসপাতালগুলোতে ডেঙ্গুরোগী ভর্তির সংখ্যা কমে আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, দেশের সাধারণ মানুষ ডেঙ্গু সম্পর্কে সচেতন হওয়ার কারণেই এটা সম্ভব হয়েছে।
১৩ আগস্ট ২০১৯, ০২:০৮ অপরাহ্ন
দানের চামড়া পচছে রাজশাহীর মাদ্রাসা ও এতিমখানায়
ভালো দাম না পেয়ে রাজশাহী শহরের অনেকেই তাদের কোরবানির পশুর চামড়া বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় দান করে দিয়েছিলেন। দানের সেই চামড়াগুলো নিয়ে মাদ্রাসা ও এতিমখানার কর্তৃপক্ষ বিপাকে পড়েছে।
১৩ আগস্ট ২০১৯, ০১:৪৩ অপরাহ্ন
বঙ্গোপসাগরে লঘুচাপ, বন্দরে সতর্কতা
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
১৩ আগস্ট ২০১৯, ১০:০৮ পূর্বাহ্ন
ঢাকায় ডেঙ্গুতে ১ শিশুর মৃত্যু
রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আজ (১৩ আগস্ট) এক শিশুর মৃত্যু হয়েছে।
১৩ আগস্ট ২০১৯, ০৯:১২ পূর্বাহ্ন
যমুনায় ‘অতিরিক্ত যাত্রীবাহী’ নৌকাডুবি, ২ নারীর মরদেহ উদ্ধার
বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীতে নৌকাডুবিতে দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজ রয়েছে আরো তিনজন।
১৩ আগস্ট ২০১৯, ০৮:৩০ পূর্বাহ্ন
তারেক মাসুদ, মিশুক মুনীরকে স্মরণ করলো মানিকগঞ্জবাসী
সড়ক দুর্ঘটনায় নিহত প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং বিশিষ্ট সাংবাদিক মিশুক মুনীরকে স্মরণ করলো মানিকগঞ্জবাসী।
১৩ আগস্ট ২০১৯, ০৮:১৪ পূর্বাহ্ন
খুলনা ও লক্ষ্মীপুরে ডেঙ্গুতে শিশুসহ ২ জনের মৃত্যু
সারাদেশে ডেঙ্গুর ভয়াবহতার মধ্যে এবার খুলনা ও লক্ষ্মীপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে।
১৩ আগস্ট ২০১৯, ০৭:২১ পূর্বাহ্ন
পদ্মায় স্পিডবোট উল্টে শিশু নিখোঁজ, ঈদের আনন্দে শোকের মাতম
রাজধানী মিরপুরের অধিবাসী সিদ্দিকুর রহমানের বাড়িতে ঈদের আনন্দ পরিণত হয়েছে শোকে। বাড়িতে ভাই ও ভাতিজা আসছে তাই তারা আনন্দে উন্মুখ হয়েছিলেন। কিন্তু, এখন সেখানে শোকের মাতম।
১৩ আগস্ট ২০১৯, ০৬:২৭ পূর্বাহ্ন
বন্যার পর ভাঙন, গৃহহীন হচ্ছেন মানুষ
ধরলাপাড়ের শিবেরকুটি গ্রামের কৃষি শ্রমিক কোবাদ আলী (৪৮) অনেকটাই বাকরুদ্ধ। কোনো রকমে বন্যার ধকল কাটিয়ে উঠতে শুরু করেছেন তিনি আর এরই মধ্যে নদীভাঙন তাকে ভাসিয়ে দিয়েছে নিরাশার সাগরে।
১৩ আগস্ট ২০১৯, ০৫:৫৩ পূর্বাহ্ন
ডাক্তার-রোগী, সম্পর্কের টানাপড়েন
সমস্যায় জর্জরিত জনমানুষ তাদের ক্ষোভের প্রকাশ ঘটান দেশের চিকিৎসকদের ওপর। অনেক ক্ষেত্রেই ক্ষোভের যৌক্তিক কারণ থাকলেও, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় চিকিৎসকরা সরাসরি দায়ী নন। দায় চিকিৎসা ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ঠদের। আর হাসপাতাল ব্যবস্থাপনার সঙ্গে ডাক্তারদের সংশ্লিষ্ঠতা খুবই সামান্য।
১৩ আগস্ট ২০১৯, ০৪:২৮ পূর্বাহ্ন
ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরও ২০৯৩, রাজধানীতে ১ জনের মৃত্যু
দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২ হাজার ৯৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
১২ আগস্ট ২০১৯, ০৩:১৫ অপরাহ্ন
তিস্তা পাড়ের কৃষক আউয়াল মিয়ার ঈদ
সকালে পান্তা ভাত খেয়ে শুরু ঈদের দিন। তিস্তা পাড়ের কৃষক আউয়াল মিয়া (৬৭) পান্তা খেতে অভ্যস্ত। কিন্তু আজকাল সবসময় এটাও জোটে না। ঈদের আগের রাতে ৬-সদস্যের পরিবারের খাওয়ার পর কিছু ভাত অবশিষ্ট ছিল। নষ্ট না করে পানি দিয়ে রেখেছিল যেন সকালে পান্তা হিসেবে খাওয়া যায়।
১২ আগস্ট ২০১৯, ০২:৫৬ অপরাহ্ন
দুই নাতনিকে নিয়ে বাড়ির খাবার খেয়েছেন খালেদা জিয়া
ঈদের দিনে দুই নাতনিকে নিয়ে বাসার রান্না করা খাবার খেয়েছেন কারাবন্দী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
১২ আগস্ট ২০১৯, ০১:৩৮ অপরাহ্ন
‘আমরা রোগীদের কাছে দায়বদ্ধ’
দেশে সব ডাক্তারদের ঈদুল আজহার ছুটি বাতিল করা হয়েছে। ডেঙ্গুর প্রাদুর্ভাবের এই মুহূর্তে চিকিৎসক-নার্সরা দাঁড়িয়েছেন দুর্গতদের পাশে। রোগীদের সেবার মধ্যেই উপভোগ করছেন ঈদের আনন্দ। এ বিষয়ে দ্য ডেইলি স্টার অনলাইনের কথা হয় ঢাকার ছয়টি সরকারি হাসপাতালে পরিচালকদের সঙ্গে। তারা জানান তাদের অনুভূতি। ডেঙ্গু জ্বর নিয়ে পরামর্শ দিয়েছেন ঈদে ছুটিতে বাড়ি যাওয়া মানুষদের উদ্দেশে।
১২ আগস্ট ২০১৯, ০১:০৮ অপরাহ্ন
ব্রয়লার মুরগিতে সীমাবদ্ধ যাদের কোরবানির আনন্দ
একটা ছোট অ্যালুমিনিয়মের হাড়ির তলায় ঠেকে আছে কয়েক টুকরো রান্না করা মাংস। গরু বা খাসির নয়, ব্রয়লার মুরগীর মাংস। এটুকুতেই মোহাম্মদ পলাশের কোরবানি ঈদের আনন্দ সীমাবদ্ধ।
১২ আগস্ট ২০১৯, ১২:১৯ অপরাহ্ন