আসিয়ান নিরাপত্তা সম্মেলনের মধ্যেই ব্যাংককের ৩ স্থানে বোমা বিস্ফোরণ

যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনসহ বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে আসিয়ান আঞ্চলিক নিরাপত্তা সম্মেলন চলার মধ্যেই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের তিনটি স্থানে ছয়টি বোমার বিস্ফোরণ ঘটেছে। এতে কমপক্ষে চারজন আহত হয়েছেন।
২ আগস্ট ২০১৯, ০৯:৪৩ পূর্বাহ্ন

পুলিশের বিরুদ্ধে রিমান্ডে নিয়ে জমি লিখে নেওয়ার অভিযোগ

জহির আলীকে তার ৮৮ ডেসিমাল জমি লিখে দেওয়ার জন্যে গত বছর ২৬ জুলাই তিনটি কাগজে স্বাক্ষর করানো হয়েছিলো। ডেমরার সারুলিয়ায় কয়েকজন শীর্ষ পুলিশ কর্মকর্তা পরিচালিত একটি আবাসন প্রকল্পে সেই জমি নেওয়া হবে।
২ আগস্ট ২০১৯, ০৭:১০ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে আগুনে পুড়লো অর্ধশতাধিক ঝুটের গুদাম

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক ঝুট কাপড়ের গুদাম পুড়ে গেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কিন্তু, ব্যবসায়ীদের অভিযোগ জায়গা খালি করতে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
২ আগস্ট ২০১৯, ০৬:৩৯ পূর্বাহ্ন

মানিকগঞ্জে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭ জনে

মানিকগঞ্জে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯৭ জন। গতকাল বিকেল থেকে আজ (২ আগস্ট) সকাল ১০টা পর্যন্ত সাতজন রোগী জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন।
২ আগস্ট ২০১৯, ০৬:১৯ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮

ঠাকুরগাঁও সদর উপজেলায় জগন্নাথপুর বলাকা উদ্যানের কাছে ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কে আজ (২ আগস্ট) সকালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন।
২ আগস্ট ২০১৯, ০৪:৪৫ পূর্বাহ্ন

মশা মারার কার্যকর ওষুধ দ্রুত আমদানি করতে হাইকোর্টের নির্দেশ

এডিস মশা প্রতিরোধে এখন দেশে যে ওষুধ রয়েছে তা কার্যকর নয় বিবেচনায় ঢাকার দুই সিটি করপোরেশনকে দিয়ে দ্রুত নতুন ওষুধ আমদানিতে সব রকম সহযোগিতা করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
১ আগস্ট ২০১৯, ০৪:১৫ অপরাহ্ন

রেফারেন্সে ট্রেনের টিকিট না দিতে সতর্কতা

রেলপথ মন্ত্রীর একান্ত সচিবের সঙ্গে আলাপ থাকার পরিচয় দিয়ে টিকিট চাইলে তা অগ্রাহ্য করার জন্য দেশের সকল স্টেশনের দায়িত্বরত কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে।
১ আগস্ট ২০১৯, ০৩:৫২ অপরাহ্ন

কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে বিক্ষোভ

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে বিক্ষোভ দেখিয়েছে ভারতীয় জনতা পার্টির উদ্বাস্তু বিষয়ক শাখা। কূটনৈতিক জোনে ১৪৪ ধারা ভেঙে প্রতিবাদ সমাবেশ করায় এসময় গ্রেপ্তার করা হয় বেশ কয়েকজন বিক্ষোভকারীকে। যদিও পরে মুচলেকা নিয়ে তাদের প্রত্যেককেই ছেড়ে দেওয়া হয়।
১ আগস্ট ২০১৯, ০৩:১৫ অপরাহ্ন

নৌপরিবহন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট ৩ সংস্থার ঈদের ছুটি বাতিল

আসন্ন ঈদে নৌপরিবহন মন্ত্রণালয় ও এর অধীনস্থ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এবং নৌপরিবহন অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে।
১ আগস্ট ২০১৯, ০২:১২ অপরাহ্ন

তিতাসের মৃত্যু তদন্তে অতিরিক্ত সচিবকে দায়িত্ব দিয়ে কমিটি পুনর্গঠন

ভিআইপির অপেক্ষায় ফেরি তিন ঘণ্টা আটকে রাখায় অ্যাম্বুলেন্সের ভেতর স্কুলছাত্র তিতাস ঘোষের মৃত্যুর ঘটনায় একজন অতিরিক্ত সচিবকে নেতৃত্বে রেখে তদন্ত কমিটি পুনর্গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।
১ আগস্ট ২০১৯, ১২:৪১ অপরাহ্ন

শিখতে গেলে ভুল হবে, তবে এক সময় ঠিক হবে: আতিকুল ইসলাম

ডেঙ্গু মোকাবিলায় ‘অভিজ্ঞতার অভাব’ থাকার কথা জানিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, “ডেঙ্গুতে আক্রান্ত একটি রোগীর মৃত্যুও কাম্য নয়। আমরা চেষ্টা করছি, ভুল তো হতেই পারে। শিখতে গেলে ভুল হবে, তবে এক সময় ঠিক হবে। আমার সততার কোনো অভাব নেই। তবে অভিজ্ঞতার অভাব আছে।”
১ আগস্ট ২০১৯, ১২:০৬ অপরাহ্ন

ডেঙ্গু মোকাবিলায় ভারত থেকে বিশেষজ্ঞ আনছে ডিএনসিসি

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে ভারত থেকে বিশেষজ্ঞ আনা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
১ আগস্ট ২০১৯, ১১:১৮ পূর্বাহ্ন

কোকের বোতল দিয়ে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় তুচ্ছ ঘটনায় কোকের বোতল দিয়ে পিটিয়ে তোফাজ্জল হোসেন (৫৫) নামে এক গাড়িচালককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।
১ আগস্ট ২০১৯, ১০:২৪ পূর্বাহ্ন

মেয়র সাঈদ খোকনের দাবি, ‘১১ ওয়ার্ড ডেঙ্গুমুক্ত’

সর্বশেষ সরকারি ভাষ্য অনুযায়ী ৬৪ জেলার মধ্যে ৬৩ জেলায় ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। এমন পরিস্থিতিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের দাবি, রাজধানীর ১১টি ওয়ার্ডসহ বেশ কিছু এলাকা এখন ডেঙ্গুমুক্ত।
১ আগস্ট ২০১৯, ১০:০৪ পূর্বাহ্ন

ডেঙ্গু মোকাবিলায় এই অঞ্চলের দৃষ্টান্ত কলকাতা

ডেঙ্গু যখন দেশের প্রায় সব জেলায় ছড়িয়ে পড়েছে আর ঢাকায় যখন এটি মহামারির রূপ নিয়েছে, তখন ভারতের কলকাতা শহর ডেঙ্গু মোকাবিলায় দৃষ্টান্ত স্থাপন করেছে।
১ আগস্ট ২০১৯, ০৭:৫৯ পূর্বাহ্ন

৬ ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল সাড়ে ৬ ঘণ্টা পর আবার শুরু হয়েছে। এর আগে নাব্যতা সঙ্কটে দক্ষিণাঞ্চলের ২১ জেলার সঙ্গে ঢাকার চলাচলের গুরুত্বপূর্ণ এই নৌরুট গতকাল রাত ১১টা ৫৫ মিনিটে বন্ধ হয়ে যায়।
১ আগস্ট ২০১৯, ০৭:০১ পূর্বাহ্ন

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র গতকাল (৩১ জুলাই) নিষেধাজ্ঞা আরোপ করেছে।
১ আগস্ট ২০১৯, ০৬:০৪ পূর্বাহ্ন

ভারতীয় গরু-ছাগল না আসায় খুশি যশোরের খামারিরা

ঈদুল আজহাকে সামনে রেখে বিগত কয়েক বছরের তুলনায় চলতি বছরে বেনাপোল ও শার্শা সীমান্ত এলাকা দিয়ে বৈধ ও অবৈধ পথে ভারত থেকে গরু-ছাগল কম আসায় সন্তুষ্টি প্রকাশ করেছেন যশোরের খামারিরা।
১ আগস্ট ২০১৯, ০৫:৪৯ পূর্বাহ্ন

ট্রাক কেড়ে নিলো ২ ট্রাকচালকের প্রাণ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় টোল না দিয়ে পালানোর সময় ধাওয়া খাওয়া একটি ট্রাক কেড়ে নিয়েছে দুই ট্রাকচালকের প্রাণ।
১ আগস্ট ২০১৯, ০৫:১৮ পূর্বাহ্ন

শোকাবহ আগস্টের প্রথম দিন আজ

শোকাবহ আগস্টের প্রথম দিন আজ। ১৯৭৫ সালের এ মাসেই বাঙালি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
১ আগস্ট ২০১৯, ০৪:৪০ পূর্বাহ্ন