এডিস মশা এমন শক্তিশালী নয় যে প্রতিরোধ করতে পারব না: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এডিস মশা এমন শক্তিশালী কিছু নয় যে আমরা প্রতিরোধ করতে পারব না। ডেঙ্গু মোকাবিলায় আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ।
৩১ জুলাই ২০১৯, ০২:৫১ অপরাহ্ন
ডেঙ্গু বচন
ডেঙ্গু নিয়ে গত কিছুদিন নানা রকমের কথা বলেছেন। ‘দায়িত্ব’ নিয়ে ‘আতঙ্কিত’ না হতে বলেছেন। ডেঙ্গুর প্রকোপ কমে যাবে, সেকথাও বলেছেন। এডিস মশা মেয়রের কোনো কথাকে গুরুত্ব না দিয়ে বিপদজনকভাবে আতঙ্ক ছড়িয়েছে। শুধু ঢাকায় নয়, ডেঙ্গু ছড়িয়ে পড়েছে সারা দেশে। মেয়র সাঈদ খোকনের বচনও চলছেই। ডেঙ্গু বিষয়ক তার কিছু বচন...
৩১ জুলাই ২০১৯, ০২:১৯ অপরাহ্ন
জাবিতে চলমান উন্নয়ন পরিকল্পনার ‘মাস্টারপ্ল্যানে’ গোড়ায় গলদ!
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলমান অধিকতর উন্নয়ন প্রকল্পের পরিকল্পনায় ‘গোড়ায় গলদ’ রয়েছে বলে মন্তব্য করেছেন নগর ও পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আদিল মুহম্মদ খান। গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে ‘সম্পূরক আলাপ’ নামে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
৩১ জুলাই ২০১৯, ০১:২২ অপরাহ্ন
তিতাসের পরিবারকে ৩ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল
একজন যুগ্ম সচিবের অপেক্ষায় ঘাটে ফেরি আটকে রাখার কারণে মাঝনদীতে স্কুলছাত্র তিতাস ঘোষের মৃত্যুর ঘটনা তদন্ত করে নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে রুলসহ আদেশ দিয়েছেন হাইকোর্ট।
৩১ জুলাই ২০১৯, ১১:৫৯ পূর্বাহ্ন
প্রাইভেট কার, সিএনজি, ট্যাক্সি রিকুইজিশন করা যাবে না: হাইকোর্ট
প্রাইভেট কার, ট্যাক্সি ও সিএনজি চালিত অটোরিকশা পুলিশ রিকুইজিশন করতে পারে না বলে জানিয়েছেন হাইকোর্ট।
৩১ জুলাই ২০১৯, ১১:৩৭ পূর্বাহ্ন
দুধে কোনো ক্ষতিকর উপাদান নেই: কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে উৎপাদিত পাস্তুরিত ও অপাস্তুরিত দুধে কোনো প্রকার ভারী ধাতু, সালফা ড্রাগ ও এন্টিবায়োটিকের অস্তিত্ব নেই।
৩১ জুলাই ২০১৯, ১১:০০ পূর্বাহ্ন
শিপ ব্রেকিং ইয়ার্ডে ২ শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে আজ (৩১ জুলাই) বিষাক্ত গ্যাসের কারণে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
৩১ জুলাই ২০১৯, ১০:২৯ পূর্বাহ্ন
পরীক্ষার ফল দ্রুত প্রকাশের দাবিতে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের অনশন
পরীক্ষার ফল দ্রুত প্রকাশের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা আজ (৩১ জুলাই) অনশনে অংশ নেয়।
৩১ জুলাই ২০১৯, ০৯:৫৫ পূর্বাহ্ন
মানিকগঞ্জে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে
মানিকগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশই বাড়ছে। গত ১০ দিনে ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হয়ে মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ছয়জন। আর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে পাঁচজনকে। অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
৩১ জুলাই ২০১৯, ০৯:১০ পূর্বাহ্ন
সেপটিক ট্যাংকে নেমে ৬ শ্রমিকের মৃত্যু
জয়পুরহাটে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে সেখানে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে ছয়জন শ্রমিক মারা গেছেন।
৩১ জুলাই ২০১৯, ০৮:২২ পূর্বাহ্ন
স্বাস্থ্যমন্ত্রী মানিকগঞ্জে না মালয়েশিয়ায়?
ডেঙ্গু ছড়িয়ে পড়েছে সারাদেশে। এখন পর্যন্ত মারা যাওয়ার সংখ্যা কমপক্ষে ৪১ জন। রোহিঙ্গাদের সঙ্গে এডিস মশা বৃদ্ধির তুলনা করে আলোচনায় আসেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। কিন্তু, গত কয়েকদিন স্বাস্থ্যমন্ত্রীকে কোথাও দেখা যাচ্ছে না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কেউ বলছেন মন্ত্রী মানিকগঞ্জে বন্যাপীড়িতদের মধ্যে ত্রাণ বিতরণ করছেন। যদিও সংবাদকর্মীরা ত্রাণ বিতরণ কার্যক্রমে তাকে দেখছেন না।
৩১ জুলাই ২০১৯, ০৮:০৯ পূর্বাহ্ন
আফগানিস্তানে বাসে বোমা হামলায় নিহত ২৮
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে আজ (৩১ জুলাই) ভোররাতে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে একটি বাসের অনেক যাত্রীর মৃত্যু হয়েছে। বাসটির যাত্রীদের বেশীর ভাগই নারী ও শিশু। সরকারি কর্মকর্তারা বার্তা সংস্থা এএফপিকে এ কথা জানিয়েছে।
৩১ জুলাই ২০১৯, ০৭:৪৪ পূর্বাহ্ন
বেতনের দাবিতে রাস্তায় শুয়ে পৌরসভা কর্মীদের বিক্ষোভ
রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন প্রদানের দাবিতে রাস্তায় শুয়ে বিক্ষোভ করছেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
৩১ জুলাই ২০১৯, ০৬:২১ পূর্বাহ্ন
কক্সবাজারে ‘বন্ধুকযুদ্ধে’ ‘মাদক চোরাকারবারি’ নিহত
কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ মো. ইব্রাহিম (২০) নামে এক ‘মাদক চোরাকারবারি’ নিহত হয়েছেন।
৩১ জুলাই ২০১৯, ০৫:২৩ পূর্বাহ্ন
ডেঙ্গু প্রতিরোধে আ. লীগের কর্মসূচি শুরু আজ
ডেঙ্গু প্রতিরোধে সারাদেশে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আওয়ামী লীগের কর্মসূচী আজ (৩১ জুলাই) রাজধানীর ধানমন্ডির দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে উদ্বোধন করা হবে।
৩১ জুলাই ২০১৯, ০৫:০৩ পূর্বাহ্ন
ঢাকায় ডেঙ্গু জ্বরে পুলিশের এসআইয়ের মৃত্যু
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এক পুলিশ কর্মকর্তা।
৩১ জুলাই ২০১৯, ০৫:০১ পূর্বাহ্ন
কুমিল্লা গরুবোঝাই ট্রাক উল্টে ৩ ব্যবসায়ী নিহত
কুমিল্লার চৌদ্দগ্রামে গরুবোঝাই ট্রাক উল্টে তিন ব্যবসায়ী নিহত হয়েছেন। সেই সঙ্গে দুর্ঘটনায় ট্রাকে থাকা ছয়টি গরুও মারা গেছে।
৩১ জুলাই ২০১৯, ০৪:৩৫ পূর্বাহ্ন
উচ্চপদের কর্মকর্তার তদন্ত করবেন ১ জন সম ও ৭ জন নিম্নপদের কর্মকর্তা!
গত ২৫ জুলাইয়ের ঘটনা। গণমাধ্যমে আসে তিনদিন পর। অভিযোগ এসেছে, সরকারের এটুআই প্রকল্পে দায়িত্বরত যুগ্মসচিব আবদুস সবুর মণ্ডলের গাড়ির অপেক্ষায় ফেরি পার হতে দেরি হয় তিন ঘণ্টা। সেসময় মৃত্যু হয় অ্যাম্বুলেন্সে থাকা নড়াইলের কালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র তিতাস ঘোষের।
৩০ জুলাই ২০১৯, ০২:৫৪ অপরাহ্ন
২৪ ঘণ্টায় ১৩৩৫ জন ডেঙ্গু আক্রান্ত
গত ২৪ ঘণ্টায় সারাদেশে এক হাজার ৩৩৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের হিসাব থেকে এই তথ্য পাওয়া গেছে।
৩০ জুলাই ২০১৯, ০১:০৪ অপরাহ্ন
ফার্ম ফ্রেশ, প্রাণের পাস্তুরিত দুধ বিক্রিতে বাধা নেই
ফার্ম ফ্রেশ ও প্রাণ মিল্কের পাস্তুরিত দুধ উৎপাদন ও বিপণনের ওপর থেকে বাধা সরেছে। মিল্কভিটার ওপর থেকে নিষেধাজ্ঞা স্থগিত হওয়ার পর সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি আজ এই দুই প্রতিষ্ঠানের পাস্তুরিত দুধ উৎপাদন ও বিপণনের ওপর থেকেও নিষেধাজ্ঞা সাময়িকভাবে সরালেন।
৩০ জুলাই ২০১৯, ১২:৩৩ অপরাহ্ন