ব্যর্থতা ঢাকতে সবকিছুকে গুজব বলছে সরকার: খসরু
ডেঙ্গু নিয়ন্ত্রণে ও বানভাসিদের কষ্ট লাঘবে সরকার ব্যর্থ হয়ে সবকিছুকে গুজব বলে চালানোর চেষ্টা করছে, মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
৩০ জুলাই ২০১৯, ১১:৩৪ পূর্বাহ্ন
গুজবে কান দেবেন না: প্রধানমন্ত্রী
কোন প্রকার গুজবে কর্ণপাত না করে গুজব ছড়ানো ব্যক্তিবর্গকে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৩০ জুলাই ২০১৯, ১০:৫৮ পূর্বাহ্ন
কানাডায় ৪ ব্যক্তিকে হত্যায় ‘বাংলাদেশি’ তরুণ গ্রেপ্তার
কানাডার একটি বাড়ি থেকে তিনজন নারী ও একজন পুরুষের মৃতদেহ উদ্ধারের পর ‘বাংলাদেশি বংশোদ্ভূত’ এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।
৩০ জুলাই ২০১৯, ১০:৩১ পূর্বাহ্ন
রিফাত হত্যা মামলায় মিন্নির জামিন আবেদন নামঞ্জুর
বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় গ্রেপ্তার তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।
৩০ জুলাই ২০১৯, ০৯:৪৮ পূর্বাহ্ন
কে ভিআইপি, কেনো ভিআইপি?
বাংলাদেশে ‘ভিআইপি’ সংস্কৃতি দীর্ঘদিনের। ভিআইপিদের কারণে সাধারণ জনগণকে বিভিন্ন সময় বিভিন্ন বিপত্তির মুখে পড়তে হয়। সম্প্রতি, সরকারের এটুআই প্রকল্পে দায়িত্বরত যুগ্ম সচিব আবদুস সবুর মণ্ডলের গাড়ির অপেক্ষায় ফেরি পার হতে তিন ঘণ্টা দেরি হওয়ায় অ্যাম্বুলেন্সে থাকা নড়াইলের কালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র তিতাস ঘোষের মৃত্যু হয়।
৩০ জুলাই ২০১৯, ০৮:০৭ পূর্বাহ্ন
ফেরিতে স্কুলছাত্রের মৃত্যু: সচিবসহ দুজনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে রিট
মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাটে যুগ্ম সচিবের অপেক্ষায় প্রায় তিন ঘণ্টা ফেরি না ছাড়ায় অ্যাম্বুলেন্সের ভেতরে স্কুলছাত্র তিতাস ঘোষের মৃত্যুর ঘটনায় অভিযোগ ওঠা যুগ্ম সচিব ও ফেরির ম্যানেজারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
৩০ জুলাই ২০১৯, ০৭:৩৭ পূর্বাহ্ন
জাবিতে মধ্যরাতে ছাত্রীদের বিক্ষোভ
দীর্ঘদিন ধরে হলে অব্যবস্থাপনা, আবাসিক শিক্ষকদের অশোভন আচরণের প্রতিবাদ ও সুষ্ঠু আসন বণ্টনের দাবিতে মধ্যরাতে আন্দোলনে নেমেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রীরা। হলের জ্যেষ্ঠ ও কনিষ্ঠ শিক্ষার্থীরা দু-দফায় বিক্ষোভ করেন।
৩০ জুলাই ২০১৯, ০৬:৫১ পূর্বাহ্ন
আলোচনার মাধ্যমেই রোহিঙ্গা সমস্যার সমাধান চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় প্রদান বাংলাদেশের জন্য এক বিরাট বোঝা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঢাকা দীর্ঘায়িত এই রোহিঙ্গা সমস্যাকে আলাপ-আলোচনার মাধ্যমেই নিষ্পত্তি করতে চায়।
৩০ জুলাই ২০১৯, ০৬:৩৫ পূর্বাহ্ন
বরিশালে ২ ডেঙ্গু রোগীর মৃত্যু
বরিশালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত দুই রোগীকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আজ (৩০ জুলাই) তাদের মৃত্যু হয়েছে।
৩০ জুলাই ২০১৯, ০৬:১১ পূর্বাহ্ন
৫০ জেলায় ছড়িয়ে পড়েছে ডেঙ্গু
দেশের ৫০ জেলায় ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। গতকাল (২৯ জুলাই) এ জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা রেকর্ড করে দাঁড়িয়েছে ১ হাজার ৯৬ জন।
৩০ জুলাই ২০১৯, ০৫:১৯ পূর্বাহ্ন
ঢামেকে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় এক নারী মারা গেছেন। গতরাতে এই ঘটনা ঘটে।
৩০ জুলাই ২০১৯, ০৫:০৬ পূর্বাহ্ন
সদরঘাটে অবৈধ খেয়াঘাট: ১০ মাসে লঞ্চের ধাক্কায় পানিতে পড়ে নিহত ২৩
রাজধানীর বুড়িগঙ্গায় সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় অবৈধ খেয়া নৌকা পারাপারে তৈরি হয়েছে মৃত্যুফাঁদ। গত ১০ মাসে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে মৃত্যু হয়েছে ২৩ যাত্রীর।
৩০ জুলাই ২০১৯, ০৪:৩৬ পূর্বাহ্ন
সুপ্রিয় চক্রবর্তী আর নেই
আয়কর আইনজীবী ও সাংস্কৃতিক আন্দোলন কর্মী সুপ্রিয় চক্রবর্তী আর নেই। সুপ্রিয় চক্রবর্তী সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মানবাধিকার কর্মী সুলতানা কামালের স্বামী।
২৯ জুলাই ২০১৯, ০৩:২৯ অপরাহ্ন
তথাকথিত ভিআইপি সংস্কৃতি বন্ধের দাবি টিআইবি’র
উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তাকে ‘ভিআইপি সুবিধা’ দেওয়ার নামে ফেরিযাত্রা প্রায় তিন ঘণ্টা আটকে রাখায় আহত স্কুলছাত্রের মৃত্যুতে নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
২৯ জুলাই ২০১৯, ০২:৫৮ অপরাহ্ন
সাভারে ডেঙ্গু আক্রান্ত ১ জনের মৃত্যু
ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীর অদূরে সাভারে একজনের মৃত্যু হয়েছে। গত ১০ দিন ধরে মশাবাহিত রোগটির সঙ্গে লড়াই করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মারা যান।
২৯ জুলাই ২০১৯, ১২:৩৭ অপরাহ্ন
মিল্কভিটার ওপর নিষেধাজ্ঞা থাকছে না
পাস্তুরিত দুধ উৎপাদন ও বিপণনে হাইকোর্ট থেকে পাঁচ সপ্তাহের নিষেধাজ্ঞা দেওয়ার একদিন পরই বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন পরিচালিত মিল্কভিটার ওপর থেকে তা প্রত্যাহার করে নিয়েছেন সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি।
২৯ জুলাই ২০১৯, ১১:৩৬ পূর্বাহ্ন
রাস্তায় দুধ ঢেলে প্রতিবাদ
চারটি প্রতিষ্ঠান খামারিদের কাছ থেকে দুধ নেওয়া বন্ধ করে দেওয়ায় পাবনার ভাঙ্গুরা উপজেলায় রাস্তায় দুধ ঢেলে প্রতিবাদ করেছেন দুগ্ধ খামারিরা।
২৯ জুলাই ২০১৯, ১০:০৩ পূর্বাহ্ন
স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
সাতক্ষীরায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দিয়েছেন আদালত। আজ (২৯ জুলাই) দুপুরে সাতক্ষীরার জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এ আদেশ দেন। এ সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
২৯ জুলাই ২০১৯, ০৯:৫৩ পূর্বাহ্ন
‘বন্দুকযুদ্ধে’ আহত বিজিবি হাবিলদারের মৃত্যু
গত ২৬ জুলাই রাতে যশোরের পাঁচ ভূলোট সীমান্তে কর্তব্যরত থাকাকালীন মাদক চোরাকারবারিদের নিক্ষিপ্ত ককটেলের আঘাতে গুরুতর আহত বিজিবির হাবিলদার মো. আকমল হোসেন ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
২৯ জুলাই ২০১৯, ০৮:২৭ পূর্বাহ্ন
পা হারানো রাসেলকে দ্বিতীয় দফায় ৫ লাখ টাকা দিলো গ্রিন লাইন
বাসচাপায় পা হারানো রাসেল সরকারকে দ্বিতীয় দফায় পাঁচ লাখ টাকার চেক দিয়েছে গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষ।
২৯ জুলাই ২০১৯, ০৮:১৪ পূর্বাহ্ন