‘বাংলার নানি’-কে দেখে মুগ্ধ বিশ্বখ্যাত সাইক্লিস্ট রশিদ আলী

বিশ্বখ্যাত ব্রিটিশ-বাংলাদেশি সাইক্লিস্ট রশিদ আলী দেখে গেলেন ‘বাংলার নানি’-কে। গতকাল (২৮ জুলাই) বিকালে তিনি লালমনিরহাটের আদিতমারী উপজেলার সীমান্তবর্তী গ্রাম হাজীগঞ্জ দুলালীতে ছুটে আসনে গরীবের ডাক্তার ‘বাংলার নানি’ খ্যাত জহিরন বেওয়ার বাড়িতে। রশিদ আলী গ্রামের প্রিয় মুখ ‘বাংলার নানি’র হাতে তুলে দেন নুতন একটি বাইসাইকেল ও কিছু প্রয়োজনীয় মেডিকেল জিনিসপত্র। আনন্দিত ও খুশি হন নানি।
২৯ জুলাই ২০১৯, ০৭:৪৩ পূর্বাহ্ন

ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে কী না, দেখার নির্দেশ হাইকোর্টের

ডেঙ্গু পরীক্ষায় হাসপাতালগুলো অতিরিক্ত টাকা নিচ্ছে কী না তা দেখতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
২৯ জুলাই ২০১৯, ০৭:৩৫ পূর্বাহ্ন

নোয়াখালীতে মার্কেটে আগুন, ৩০টি দোকান পুড়ে ছাই

নোয়াখালীর চৌমুহনী রেলষ্টেশনের পাশের এক মার্কেটে গতরাত দেড়টার দিকে ভয়াবহ আগুন লাগে। এতে প্রায় ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
২৯ জুলাই ২০১৯, ০৭:২৩ পূর্বাহ্ন

ভারতে অবৈধ প্রবেশের দায়ে ১৭ বাংলাদেশি আটক

বৈধ কোনো কাগজপত্র ছাড়াই ভারতে প্রবেশ এবং অবস্থানের দায়ে দেশটির উত্তর প্রদেশের মথুরা জেলার এক গ্রাম থেকে ১৭ বাংলাদেশিকে আটক করা হয়েছে।
২৯ জুলাই ২০১৯, ০৬:২২ পূর্বাহ্ন

সাঁওতাল পল্লীতে আগুন দেওয়া পুলিশের নাম নেই অভিযোগপত্রে, বাদ পড়েছেন সাবেক সংসদ সদস্যও

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দরিদ্র সাঁওতালদের ছাপড়াঘরে আগুন দিচ্ছেন কয়েকজন পুলিশ সদস্য। সেই দৃশ্যের একটি ভিডিওচিত্র প্রচারিতও হয়েছে বিভিন্ন প্রচারমাধ্যমে। ঘরে আগুন দেওয়ার সঙ্গে তিন পুলিশ সদস্য ও স্থানীয় দুর্বৃত্তরা জড়িত ছিলো বলে সুপ্রিমকোর্টে জমা দেওয়া এক তদন্ত প্রতিবেদনে জানিয়েছিলেন গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহিদুল্লাহর নেতৃত্বাধীন তদন্ত কমিটি। অথচ, পুলিশের দেওয়া অভিযোগপত্রে নেই কোনো পুলিশ সদস্যের নাম।
২৯ জুলাই ২০১৯, ০৬:২১ পূর্বাহ্ন

ঢাকা ও কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

রাজধানী ঢাকা এবং কক্সবাজারের টেকনাফে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে কথিত পৃথক ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হয়েছেন।
২৯ জুলাই ২০১৯, ০৫:২৮ পূর্বাহ্ন

ঈদের ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ (২৯ জুলাই) সকাল ছয়টা থেকে অনলাইনে এবং সকাল নয়টা থেকে কাউন্টারের মাধ্যমে আগামী ৭ আগস্টের টিকিট বিক্রি শুরু হয়।
২৯ জুলাই ২০১৯, ০৪:৫০ পূর্বাহ্ন

যুগ্ম সচিবের জন্য ফেরির অপেক্ষা কাল হয় তিতাসের জন্য

একজন অতিরিক্ত সচিবের গাড়ির অপেক্ষায় ফেরি পার হতে তিন ঘণ্টা দেরি হওয়ায় অ্যাম্বুলেন্সে থাকা এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্বজনদের অভিযোগ, ঘাটের বিআইডব্লিউটিসি কর্মকর্তা, পুলিশ সবার কাছে অনুরোধ করার পরও ওই কর্মকর্তা না আসা পর্যন্ত কাঁঠালবাড়ি ঘাট থেকে ফেরি ছাড়েনি।
২৮ জুলাই ২০১৯, ০৩:৩১ অপরাহ্ন

সিলেটের কারা উপ-মহাপরিদর্শক গ্রেপ্তার, জব্দ ৮০ লাখ টাকা

সিলেটের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) পার্থ গোপাল বণিককে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর ভূতেরগলি এলাকায় বাসায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করার সময় ৮০ লাখ টাকাও জব্দ করা হয়েছে।
২৮ জুলাই ২০১৯, ০২:০১ অপরাহ্ন

ঢাকা-নারায়ণগঞ্জের যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত

ঢাকা গেন্ডারিয়া এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জের মধ্যে চলাচলকারী যাত্রীবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনার পর ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জের ট্রেন চলাচল আড়াই ঘণ্টা বন্ধ ছিল।
২৮ জুলাই ২০১৯, ০১:২১ অপরাহ্ন

১৪ কোম্পানির পাস্তুরিত দুধ বিক্রিতে হাইকোর্টের নিষেধাজ্ঞা

মানবদেহের জন্য ক্ষতিকর এন্টিবায়োটিক ও সীসার উপস্থিতির প্রেক্ষিতে বিএসটিআই'র অনুমোদনপ্রাপ্ত ১৪টি কোম্পানির পাস্তুরিত দুধ উৎপাদন ও বিপণনে পাঁচ সপ্তাহের নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। নিষেধাজ্ঞার সময়টাতে কোম্পানিগুলো দুধ কেনা-বেচা করতে পারবে না।
২৮ জুলাই ২০১৯, ১২:০৮ অপরাহ্ন

গণপিটুনিতে রেনু হত্যা: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

বাড্ডায় ‘ছেলেধরা’ সন্দেহে গণপিটুনিতে নিহত তাসলিমা বেগম রেনুর পরিবারকে সরকারিভাবে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট হয়েছে।
২৮ জুলাই ২০১৯, ১০:৫৭ পূর্বাহ্ন

ডেঙ্গু পরীক্ষার খরচ বেঁধে দিলো সরকার

রাজধানীতে সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ডেঙ্গু পরীক্ষার মূল্য নির্ধারণ করেছে সরকার।
২৮ জুলাই ২০১৯, ১০:৫৪ পূর্বাহ্ন

সক্ষমতার চেয়ে ঢাকা মেডিকেলে ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি

ডেঙ্গু রোগীদের নিয়ে হিমশিম খাচ্ছে দেশের সবচেয়ে বড় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)। রাজধানীতে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাবের ফলে প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। সক্ষমতার চেয়ে বেশি রোগী ভর্তি হওয়ায় বাড়তি রোগীদের সেবা দিতে বেশ বেগ পেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।
২৮ জুলাই ২০১৯, ০৮:০১ পূর্বাহ্ন

রোহিঙ্গাদের নাগরিকত্ব নয়তো পৃথক রাষ্ট্র দেন, মিয়ানমারের প্রতি মাহাথির

মিয়ানমারের জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু রোহিঙ্গাদের হয় সে দেশের নাগরিকত্ব বা তাদের পৃথক রাষ্ট্র দেওয়ার দাবি তুলেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ।
২৮ জুলাই ২০১৯, ০৬:৫১ পূর্বাহ্ন

তুচ্ছ ঘটনায় যুবককে কুপিয়ে হত্যা, আহত ৬

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মো. শাকিল (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন।
২৮ জুলাই ২০১৯, ০৫:৫৭ পূর্বাহ্ন

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ১৩

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে নির্মাণশ্রমিকবাহী পিকআপ উল্টে চার শ্রমিকের মৃত্যু হয়েছে আহত হয়েছেন ১৩ জন।
২৮ জুলাই ২০১৯, ০৫:৪৭ পূর্বাহ্ন

ঢাকায় ৪ মাসে এডিস মশা বেড়েছে ৬ গুণ

বর্ষা শুরু আগে প্রাপ্তবয়স্ক এডিস মশার সংখ্যা যা ছিলো, তা বর্ষায় বেড়ে হয়েছে ছয়গুণ। আর মূলত এ কারণেই দেখা দিয়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। সরকারের সাম্প্রতিক জরিপে উঠে এসেছে এই তথ্য।
২৮ জুলাই ২০১৯, ০৫:২১ পূর্বাহ্ন

ডেঙ্গুতে জাবি ছাত্রীর মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। উ খেই নু নামের এই শিক্ষার্থী প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।
২৭ জুলাই ২০১৯, ০২:৫৮ অপরাহ্ন

৭ মাসে ডেঙ্গু আক্রান্ত ১০৫২৮ জন: স্বাস্থ্য অধিদপ্তর

চলতি বছরের সাত মাসে রেকর্ডসংখ্যক ১০ হাজার ৫২৮ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন। সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব থেকে এই তথ্য জানা গেছে।
২৭ জুলাই ২০১৯, ১২:৫২ অপরাহ্ন