সরকার নিরলসভাবে ডেঙ্গু ও বন্যা মোকাবিলা করছে: নাসিম
ডেঙ্গু নিয়ে অজুহাত সৃষ্টি না করে মশার উৎস ধ্বংস করতে ঢাকা সিটি করপোরেশনের দুই মেয়র ও স্বাস্থ্যমন্ত্রীর প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
২৭ জুলাই ২০১৯, ১২:২২ অপরাহ্ন
ধলেশ্বরীতে নেমে ধানমন্ডি আইডিয়াল কলেজের ৩ শিক্ষার্থী নিখোঁজ
সাভারের ধলেশ্বরী নদীতে গোসলে নেমে নিখোঁজ হয়েছেন রাজধানীর ধানমন্ডি আইডিয়াল কলেজের তিন শিক্ষার্থী।
২৭ জুলাই ২০১৯, ১১:৫১ পূর্বাহ্ন
বিএনপির অবস্থা এখন মিথ্যাবাদী রাখালের মতো: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মিথ্যাচার করে তাদের নিজেদের প্রতি জনগণের আস্থা এমনভাবে কমিয়ে ফেলেছে যে তারা এখন সত্য কথা বললেও জনগণ বিশ্বাস করে না।
২৭ জুলাই ২০১৯, ১০:৫৮ পূর্বাহ্ন
দাঁতের চিকিৎসা নিলেন খালেদা জিয়া
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) দাঁতের চিকিৎসা নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
২৭ জুলাই ২০১৯, ০৯:৪১ পূর্বাহ্ন
ঢাকায় আগ্নেয়াস্ত্র ও বুলেটসহ আটক ৩
রাজধানীর খিলগাঁও থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র এবং বুলেটসহ তিন ব্যক্তিকে আটকের দাবি করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা।
২৭ জুলাই ২০১৯, ০৯:২১ পূর্বাহ্ন
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিসকে আম পাঠালেন শেখ হাসিনা
নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে শুভেচ্ছার নিদর্শন স্বরূপ বাংলাদেশের বিখ্যাত আম এবং ফুল পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বর্তমানে এক সরকারি সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন।
২৭ জুলাই ২০১৯, ০৭:৪৪ পূর্বাহ্ন
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় আজ (২৭ জুলাই) সকালে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে।
২৭ জুলাই ২০১৯, ০৭:২৮ পূর্বাহ্ন
চুয়াডাঙ্গায় মাদ্রাসা ছাত্রকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছিলো: সিআইডি
চুয়াডাঙ্গার ইটভাটা থেকে গত সপ্তাহে উদ্ধারকৃত মাদ্রাসা ছাত্রকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছিলো বলে তার মরদেহের ডিএনএ পরীক্ষার পর এমন তথ্য জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
২৭ জুলাই ২০১৯, ০৬:৫৩ পূর্বাহ্ন
ফিলিপাইনে দুই দফা শক্তিশালী ভূমিকম্প, নিহত ৮
ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় দ্বীপে আজ (২৭ জুলাই) দুই দফা শক্তিশালী ভূমিকম্পের আঘাতে আটজন নিহত ও আরও অনেক লোক আহত হয়েছেন।
২৭ জুলাই ২০১৯, ০৬:০১ পূর্বাহ্ন
ডেঙ্গুতে ঢাবি ছাত্রের মৃত্যু
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফিরোজ কবির নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্র মারা গেছেন।
২৭ জুলাই ২০১৯, ০৫:৪১ পূর্বাহ্ন
জালে রূপালি ইলিশ, জেলেদের মুখে হাসি
দুই মাসের অধিক সময়ের নিষেধাজ্ঞা শেষে বঙ্গোপসাগরে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে রূপালি ইলিশ ধরা পড়ছে। এতে উপকূলীয় জেলা বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরার হাট-বাজার ইলিশে ভরে গেছে।
২৭ জুলাই ২০১৯, ০৫:১২ পূর্বাহ্ন
ঢাকায় ‘জঙ্গি সম্পৃক্ততায়’ একই পরিবারের ৫ জন আটক
রাজধানীর মিরপুরের রূপনগর এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে একই পরিবারের দুজন নারীসহ পাঁচজনকে আটকের দাবি করেছে পুলিশ।
২৭ জুলাই ২০১৯, ০৪:৪৬ পূর্বাহ্ন
সৌদি আরবে ১৬ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
সৌদি আরবে হজ পালন করতে গিয়ে বিভিন্ন কারণে বৃহস্পতিবার পর্যন্ত ১৬ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।
২৭ জুলাই ২০১৯, ০৪:১১ পূর্বাহ্ন
মিন্নির মা-বাবা মামলাটিকে ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করছে: রিফাতের বাবা
বরগুনার রিফাত শরীফ হত্যাকাণ্ড নিয়ে তার বাবা আবদুল হালিম দুলাল শরীফ অভিযোগ করে বলেছেন যে, রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির মা–বাবা এই হত্যা মামলাটিকে ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করছে।
২৬ জুলাই ২০১৯, ০২:৩০ অপরাহ্ন
কানাডায় রাজনৈতিক আশ্রয় চাইলেন সাবেক প্রধান বিচারপতি সিনহা
সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন।
২৬ জুলাই ২০১৯, ১২:১৫ অপরাহ্ন
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় দম্পতিসহ নিহত ৩
কুড়িগ্রাম সদর উপজেলায় মিনিবাসের ধাক্কায় অটোরিকশা আরোহী স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
২৬ জুলাই ২০১৯, ১২:০৫ অপরাহ্ন
দল দেখে এডিশ মশা কাউকে কামড় দেবে না: কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমানে ডেঙ্গু যেভাবে ছড়িয়ে পড়ছে, এখানে দল দেখে এডিশ মশা কাউকে কামড় দেবে না। কাজেই সবাইকে এ বিষয়টি নিয়ে সচেতন ও সতর্ক হতে হবে।
২৬ জুলাই ২০১৯, ১০:৪৩ পূর্বাহ্ন
বাঁধের ওপর সংসার
“বুধবার বিকাল থেকে আবারো বাঁধের ওপর সংসার পেতেছি। এর আগে ছিলাম ১১ দিন। জানি না এভাবে বাঁধের উপর কতোদিন সংসার চলবে,”- এমনটি জানালেন হাতীবান্ধা উপজেলার তিস্তা পাড়ের সানিয়াজান গ্রামের বানভাসি আকলিমা বেগম (২৮)।
২৬ জুলাই ২০১৯, ০৯:৪৪ পূর্বাহ্ন
নাফ নদী থেকে ৭ লাখ পিস ইয়াবা উদ্ধার
কক্সবাজার জেলার টেকনাফের জালিয়ার দ্বীপ সংলগ্ন নাফ নদীতে অভিযান চালিয়ে সাত লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে কোস্টগার্ড।
২৬ জুলাই ২০১৯, ০৯:৩৩ পূর্বাহ্ন
ডেঙ্গু ‘মহামারি’ আকার নেয়নি, দাবি মেয়র খোকনের
ডেঙ্গু পরিস্থিতি এখনও ‘মহামারি’ আকার ধারণ করেনি বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।
২৬ জুলাই ২০১৯, ০৮:৫০ পূর্বাহ্ন