লিবিয়া উপকূলে নৌকাডুবি, ১৫০ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে গতকাল (২৫ জুলাই) লিবিয়া উপকূলে অভিবাসীবোঝাই একটি নৌকা ডুবে গেছে। এতে নারী ও শিশুসহ ১৫০ জন অভিবাসী নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
২৬ জুলাই ২০১৯, ০৭:১৮ পূর্বাহ্ন

শিক্ষিকাকে উত্যক্ত করার অভিযোগ প্রধানশিক্ষকের বিরুদ্ধে

মৌলভীবাজারের কুলাউড়ার সীমান্তবর্তী তেলিবিল উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক নোমান আহমদের (৫৬) বিরুদ্ধে স্কুলের এক সহকারী শিক্ষিকাকে উত্যক্ত করার অভিযোগ উঠেছে।
২৬ জুলাই ২০১৯, ০৭:০৬ পূর্বাহ্ন

সক্ষমতায় ঘাটতির কারণে শতভাগ শাস্তি নিশ্চিত করা যাচ্ছে না: দুদক চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সক্ষমতায় ঘাটতি থাকার কারণে তাদের দায়ের করা মামলায় শতভাগ শাস্তি নিশ্চিত করা যাচ্ছে না বলে জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
২৬ জুলাই ২০১৯, ০৬:৪৯ পূর্বাহ্ন

‘বই সাঁকো’-য় যুক্ত দুই বাংলা, পছন্দের বই মিলবে আরো সহজে

হুমায়ূন আহমেদ, সেলিনা হোসেন কিংবা ইমদাদুল হক মিলনের লেখা বই পেতে আর অসুবিধা হবে না কলকাতার পাঠকদের। একইভাবে সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, কবি শঙ্খ ঘোষ, সঞ্জীব চট্টোপাধ্যায় কিংবা সমরেশ মজুমদারের মূল বই পাওয়া যাবে না ঢাকায়। এই বইগুলো স্থানীয়ভাবে মুদ্রিত হবে এবং স্থানীয় মূল্যেই বিক্রি করা হবে। আর বইগুলো দুই বাংলার প্রায় সব জেলা, গ্রামেও মিলবে।
২৬ জুলাই ২০১৯, ০৬:৩৪ পূর্বাহ্ন

ঈদের অগ্রিম বাসের টিকিট বিক্রি শুরু

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বেসরকারি বাস সার্ভিসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ (২৬ জুলাই)।
২৬ জুলাই ২০১৯, ০৬:২০ পূর্বাহ্ন

চীনে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে

চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলের একটি গ্রামে ভূমিধসের ঘটনায় আজ (২৬ জুলাই) পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। এ দুর্যোগের পর এখনো সেখানে ২৫ জন নিখোঁজ রয়েছেন।
২৬ জুলাই ২০১৯, ০৫:৩৩ পূর্বাহ্ন

সাড়ে পাঁচ বছরের ‘সিনবাদ’-এর ওজন প্রায় ২ টন

সাড়ে পাঁচ বছরের ‘সিনবাদ’-এর ওজন প্রায় দুই টন। অবাক হচ্ছেন? না, অবাক হওয়ার কিছু নেই। ‘সিনবাদ’ কোনো মানুষের নাম নয়। পরম আদর-যত্নে বেড়ে উঠা এই ‘সিনবাদ’ হচ্ছে বিশাল দেহের হলিস্টেন ফ্রিজিয়ান জাতের গরু।
২৬ জুলাই ২০১৯, ০৪:৫১ পূর্বাহ্ন

৬ মাসে ধর্ষণ-নিপীড়নের শিকার ৮২৬ শিশু: রিপোর্ট

গত ছয় মাসে দেশজুড়ে ৮২৬ শিশু ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার হয়েছে বলে এক প্রতিবেদনে জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, ধর্ষণের পর এই শিশুদের মধ্যে ২২৪ জনকে হত্যা করা হয়েছে। আর ৭৬ শিশু নির্যাতন ও ২৭ শিশু তাদের শিক্ষকের দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়েছে।
২৫ জুলাই ২০১৯, ০৩:৪৭ অপরাহ্ন

৪০তম বিসিএস প্রিলিমিনারিতে উত্তীর্ণ ২০ হাজার ২৭৭

৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (বিপিএসসি)। এই পরীক্ষায় পাস করেছেন ২০ হাজার ২৭৭ জন। প্রাথমিকভাবে উত্তীর্ণ এই প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে।
২৫ জুলাই ২০১৯, ১২:৪৪ অপরাহ্ন

ডেঙ্গু বিষয়ে অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ’র পরামর্শ

প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। দেখতে দেখতে প্রায় মহামারির রূপ নিয়েছে ডেঙ্গুজ্বর। ডেঙ্গু-আক্রান্ত রোগী ও এ রোগে মৃতের সরকারি আর বেসরকারি সংখ্যায় বিস্তর ফারাক। হাসপাতালগুলো ডেঙ্গু রোগী নিয়ে হিমশিম অবস্থায়। মেয়র-মন্ত্রীদের বক্তব্যে রোগের প্রকোপ কমছে না, শুধু বাড়ছেই। কথার দাপটে এডিস মশা মরবে না। বসবাস করতে হবে মশার সঙ্গেই।
২৫ জুলাই ২০১৯, ১২:২৪ অপরাহ্ন

ওষুধের মাত্রা বাড়িয়ে যৌথ অভিযানে নামার প্রতিশ্রুতি দুই সিটি করপোরেশনের

রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে হাইকোর্টের কাছে প্রতিশ্রুতি দিয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন বলেছে মশা মারতে ওষুধের মাত্রা বাড়িয়ে দিয়ে যৌথভাবে কাজ করবে দুই সিটি করপোরেশন।
২৫ জুলাই ২০১৯, ১১:২৩ পূর্বাহ্ন

লালমনিরহাটে দ্বিতীয় দফা বন্যায় পরিস্থিতি ভয়াবহ

প্রথম দফায় ১০ দিনের বন্যা পরিস্থিতি কাটিয়ে উঠতে না উঠতেই দ্বিতীয় দফা বন্যায় বিপাকে পড়েছেন লালমনিরহাটের লক্ষাধিক মানুষ।
২৫ জুলাই ২০১৯, ১০:৫৮ পূর্বাহ্ন

বাড্ডায় গণপিটুনির ঘটনায় আরো ৫ জন গ্রেপ্তার

রাজধানীর বাড্ডায় গণপিটুনিতে এক নারীর মৃত্যুর ঘটনায় আরো পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
২৫ জুলাই ২০১৯, ১০:৩৩ পূর্বাহ্ন

মন্ত্রীর দাবি ওষুধ কার্যকর ডেঙ্গু নিয়ন্ত্রণে, ৭ দিনের মধ্যে কার্যকর ওষুধ আনতে বলেছেন হাইকোর্ট

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে দাবি করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। রাজধানীতে আজ (২৫ জুলাই) পরিচ্ছন্নতা ও মশাবিরোধী সপ্তাহ উদ্বোধনের সময় এমন দাবি করেন।
২৫ জুলাই ২০১৯, ০৭:২৯ পূর্বাহ্ন

স্বল্পপাল্লার ২টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উত্তর কোরিয়ার

উত্তর কোরিয়া আজ (২৫ জুলাই) সাগর অভিমুখে স্বল্পপাল্লার দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। ওয়াশিংটন ও সিউলের মধ্যে আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া সামরিক মহড়া প্রশ্নে পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে সতর্কবার্তা উচ্চারণের পর এই ক্ষেপণাস্ত্র ছোড়া হলো।
২৫ জুলাই ২০১৯, ০৫:৪৬ পূর্বাহ্ন

জীবনের শুরুতে সঞ্চয় পরিকল্পনা মধ্যবিত্ত শ্রেণির ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারে

আবিদের জন্মের পরপরই ১৮ বছর আগে মা তার উচ্চশিক্ষার ব্যয়ের কথা মাথায় রেখে বাণিজ্যিক ব্যাংকে একটি সঞ্চয় প্রকল্প খুলেন। তিন বছর পর যখন আবিদের ছোটবোনের জন্ম হয়, মা আনোয়ার বেগম, তার জন্যও একটি সঞ্চয়ী হিসাব খুলেন।
২৫ জুলাই ২০১৯, ০৪:৪৮ পূর্বাহ্ন

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

রাজধানীতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন।
২৫ জুলাই ২০১৯, ০৪:০৩ পূর্বাহ্ন

একটি স্বার্থান্বেষী মহল সুপরিকল্পিতভাবে গুজব ছড়াচ্ছে: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, একটি স্বার্থান্বেষী মহল সুপরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়াচ্ছে। শুধু দেশ নয়, দেশের বাইরে থেকেও সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের পোস্ট শেয়ার করা হচ্ছে।
২৪ জুলাই ২০১৯, ০১:০৬ অপরাহ্ন

আমরা বিশুদ্ধ পানি চাই: হাইকোর্ট

“ওয়াসা যদি সমস্যা সমাধান করতে পারে তাহলে ভালো। আমাদের দরকার পানি, বিশুদ্ধ পানি। আমরা বিশুদ্ধ পানি চাই।”
২৪ জুলাই ২০১৯, ১২:৫১ অপরাহ্ন

ঈদের আগেই বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার: কাদের

বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক আসন্ন পবিত্র ঈদুল আজহার আগেই সংস্কার করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
২৪ জুলাই ২০১৯, ১২:০৫ অপরাহ্ন