বজ্রপাতে ৪ জেলায় নিহত ১১

পাবনা, ময়মনসিংহ, চুয়াডাঙ্গা ও নেত্রকোনায় বজ্রপাতের ঘটনায় আজ ১১ জন নিহত হয়েছেন। অব্যাহত বৃষ্টিতে দেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির মধ্যে বজ্রপাতে প্রাণহানির এই খবর পাওয়া গেল। এর মধ্যে একই ঘটনায় এক জন আহত হয়েছেন।
১৩ জুলাই ২০১৯, ০১:৩৮ অপরাহ্ন

ডুবেছে চট্টগ্রাম শহর

অব্যাহত ভারী বৃষ্টিতে বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন এলাকা পানিতে ডুবে গেছে। নগরীর নিচু এলাকাগুলোর মধ্যে চকবাজার, বাকালিয়া, শুলকবহর, আগ্রাবাদ, হালিশহর, মুরাদপুর, বহদ্দারহাট, কাপাসগোলা, প্রবর্তক মোড়, কে বি আমান আলী রোড, ডিসি রোড, চাঁদ্গা, শোলশহর ২ নম্বর গেট, নাসিরাবাদ ও দেওয়ানবাজার গতকাল থেকে হাঁটু পানির নিচে।
১৩ জুলাই ২০১৯, ১১:২৩ পূর্বাহ্ন

বন্যা মোকাবিলায় সকল প্রস্তুতি নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

দেশের সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৩ জুলাই ২০১৯, ০৯:৪৯ পূর্বাহ্ন

দুধে এন্টিবায়োটিক সনাক্তের পদ্ধতিই নেই বিএসটিআইয়ের

খাদ্যদ্রব্যে এন্টিবায়োটিক ও কীটনাশকের মতো ক্ষতিকর উপাদান সনাক্ত করার মতো কোনো পদ্ধতি নেই দেশীয় পণ্যের একমাত্র মান নিয়ন্ত্রণকারী সংস্থার।
১৩ জুলাই ২০১৯, ০৯:২৬ পূর্বাহ্ন

পাহাড় ধসে রাঙামাটিতে নিহত ২, চট্টগ্রামে আহত ৩

ভারী বর্ষণে সৃষ্ট পাহাড় ধসে রাঙামাটিতে দুজন মারা গেছেন এবং চট্টগ্রামে তিন ব্যক্তি আহত হয়েছেন। আজ (১৩ জুলাই) সকালের দিকে এই দুর্ঘটনা ঘটে।
১৩ জুলাই ২০১৯, ০৭:১৬ পূর্বাহ্ন

রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে ভারি যান চলাচল বন্ধ

রাঙামাটি শহর থেকে ১১ কিলোমিটার দূরে মানিকছড়ি এলাকায় রাস্তা ভেঙে প্রায় ১০-১৫ ফুট গভীর গর্ত তৈরি হওয়ায় রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে ভারি যানবাহন বন্ধ করে দিয়েছে রাঙামাটি সড়ক বিভাগ।
১৩ জুলাই ২০১৯, ০৫:৩৮ পূর্বাহ্ন

লালমনিরহাটে বন্যা পরিস্থিতির চরম অবনতি

প্রবল বর্ষণ আর উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় গতকাল রাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোয়ানীতে তিস্তা ব্যারেজের আশপাশে বসবাসরত মানুষজনকে নিরাপদে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ব্যারেজ এলাকায় জারি করা হয়েছে সতর্কতা।
১৩ জুলাই ২০১৯, ০৫:০৬ পূর্বাহ্ন

আ. লীগ জনগণকে অবহেলা করে দেশ পরিচালনা করে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ দেশের জনগণকে অবহেলা করে দেশ পরিচালনা করে না বরং মানুষের কল্যাণে কাজ করে গেছে এবং সুখ দুঃখে সবসময় জনগণের পাশে থেকেছে।
১৩ জুলাই ২০১৯, ০৪:১৬ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে রেলে কাটা পড়ে যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ট্রেনের নিচে কাটা পড়ে মো. শাহজালাল (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ (১২ জুলাই) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ফতুল্লা শাহজালাল রি-রোলিং স্টিল মিলের সামনে ওই দুর্ঘটনা ঘটে।
১২ জুলাই ২০১৯, ০১:২৮ অপরাহ্ন

চট্টগ্রাম থেকে জেএমবির ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব

নারায়ণগঞ্জের আদমজী এলাকায় অবস্থিত র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১১) অভিযানে চট্টগ্রামের বন্দর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
১২ জুলাই ২০১৯, ১২:২৮ অপরাহ্ন

ইমরানকে মন্ত্রী ও ইন্দিরাকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ

সিলেট-৪ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য ইমরান আহমেদকে মন্ত্রী এবং সংরক্ষিত আসনের (মহিলা আসন-২৩) সংসদ সদস্য বেগম ফজিলাতুন নেসা ইন্দিরাকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
১২ জুলাই ২০১৯, ১১:৫৮ পূর্বাহ্ন

মানিকগঞ্জে ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলায় গৃহশিক্ষক গ্রেপ্তার

মানিকগঞ্জে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. রুবেল ওরফে রোমেল (৩০) নামের এক গৃহশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
১২ জুলাই ২০১৯, ১১:১৪ পূর্বাহ্ন

ভারী বর্ষণে বিপর্যস্ত নগরজীবন

প্রায় সারাদিনের টানা বৃষ্টিতে রাজধানীর বেশিরভাগ এলাকা পানিতে সয়লাব হয়ে যাওয়ায় ঢাকাবাসীকে পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ।
১২ জুলাই ২০১৯, ১০:২৮ পূর্বাহ্ন

কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে ২ শিশুর মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়ার পালংখালি ইউনিয়নের হাকিমপাড়ায় অবস্থিত ১৪ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরে পাহাড়ি ঢলের পানিতে ডুবে দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।
১২ জুলাই ২০১৯, ০৮:৫১ পূর্বাহ্ন

আরো ৪ জেলের মরদেহ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারে সাগর থেকে উপকূলে ভেসে আসা আরও চার জেলের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে গত দুই দিনে ১০ জেলের মৃতদেহ উদ্ধার করা হলো।
১২ জুলাই ২০১৯, ০৭:৪৬ পূর্বাহ্ন

মমতার দলের নেতারা প্রকাশ্যেই নিজের ভুল স্বীকার করবেন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবার তার দলের নির্বাচিত বিধায়ক, নেতা এবং কর্মীদের ভুল স্বীকার করে মানুষের কাছাকাছি পৌঁছানোর নির্দেশ দিলেন।
১২ জুলাই ২০১৯, ০৭:৩৭ পূর্বাহ্ন

এরশাদের শরীরে সংক্রমণ কমে গেছে: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শরীরে সংক্রমণ কমে গেছে। তবে তার অবস্থা শঙ্কাযুক্ত নয়।
১২ জুলাই ২০১৯, ০৭:২৫ পূর্বাহ্ন

লালমনিরহাটে বন্যা পরিস্থিতির অবনতি, নতুন নতুন এলাকা প্লাবিত

প্রবল বর্ষণ আর উজান থেকে পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদীর পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধরলা নদীর পানিও বিপদসীমা ছুঁইছুঁই হয়ে প্রবাহিত হচ্ছে। প্রধান এই দুই নদীসহ জেলার সবকটি নদীর বৃদ্ধি অব্যাহত রয়েছে।
১২ জুলাই ২০১৯, ০৭:১২ পূর্বাহ্ন

দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি আসছেন শনিবার

দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক-ইয়োন তিনদিনের সরকারি সফরে আগামীকাল (১৩ জুলাই) ঢাকায় আসছেন। বাংলাদেশের পাশাপাশি তিনি তাজিকিস্তান, কিরগিজস্তান ও কাতার সফরে যাবেন।
১২ জুলাই ২০১৯, ০৬:২২ পূর্বাহ্ন

রূপালী ব্যাংকের রুয়েট শাখায় ডাকাতির চেষ্টা, প্রহরী আহত

রূপালী ব্যাংকের রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখায় ডাকাতির চেষ্টা করা হয় আজ (১২ জুলাই) ভোররাতে। সেসময় দুর্বৃত্তরা ব্যাংকের প্রহরীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
১২ জুলাই ২০১৯, ০৫:২৮ পূর্বাহ্ন