মানিকগঞ্জে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আহত ২

মানিকগঞ্জের সদর উপজেলার একটি হাটে কথা কাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন দুইজন।
১১ জুলাই ২০১৯, ০৪:১৩ অপরাহ্ন

শিশুকে বলাৎকার চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

ফেনীর ছাগলনাইয়ায় ৮ বছরের একজন শিশুকে বলাৎকারের চেষ্টার অভিযোগ একজন মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
১১ জুলাই ২০১৯, ০২:১২ অপরাহ্ন

১০ বছরে বিএসএফের হাতে নিহত ২৯৪ বাংলাদেশি

গত ১০ বছরে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে ২৯৪ জন বাংলাদেশি নিহত হয়েছেন সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
১১ জুলাই ২০১৯, ০১:২৩ অপরাহ্ন

বিদেশে কারাগারে ৮৮৪৮ জন বাংলাদেশি, এর মধ্যে ২০৪৯ জন ভারতে

বিভিন্ন দেশের কারাগারে ৮ হাজার ৮৪৮ জন বাংলাদেশি বন্দী রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। যেসব দেশে সবচেয়ে বেশি বাংলাদেশি বন্দী রয়েছেন তার মধ্যে রয়েছে ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া ও বাহরাইন রয়েছে।
১১ জুলাই ২০১৯, ১২:০৬ অপরাহ্ন

অভিনব কায়দায় এসি বাসে মাদকের চালান

বাসের অনেকগুলো সিট ভাঙা, ভেতরে বাঁশ। চলাচল করার যে জায়গাটা থাকে সেখানেও এলোমেলো করে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে ভাঙা সিট। পরিবেশ দেখে মনে হবে বাসটি ব্যবহার অনুপযোগী। মেরামতের ছুঁতোয় এটিকে ঢাকায় আনা হয়েছিল। আড়ালে ছিল বিপুল পরিমাণ ফেনসিডিল।
১১ জুলাই ২০১৯, ১১:৫৮ পূর্বাহ্ন

মন্ত্রী হচ্ছেন ইমরান, নতুন প্রতিমন্ত্রী ইন্দিরা

সম্প্রসারণ করা হচ্ছে মন্ত্রিসভা। এর মধ্যে একজন প্রতিমন্ত্রীকে পূর্ণ মন্ত্রী ও নতুন একজনকে প্রতিমন্ত্রী করা হচ্ছে। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন, শনিবার তারা শপথ নেবেন।
১১ জুলাই ২০১৯, ১১:২৮ পূর্বাহ্ন

তেলের ট্যাঙ্কার আটকে দেওয়ার চেষ্টা করেছিলো ইরান, দাবি ব্রিটেনের

পারস্য উপসাগরে হরমুজ প্রণালীতে ইরানের তিনটি জলযান ব্রিটেনের পতাকাবাহী একটি তেলের ট্যাঙ্কার আটকে দেওয়ার চেষ্টা করছিলো- এমন দাবি করেছে ব্রিটিশ সরকার।
১১ জুলাই ২০১৯, ১০:৫৮ পূর্বাহ্ন

রাত ৮টা থেকে যেসব এলাকায় গ্যাস থাকবে না

তিতাস গ্যাসের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্যে আজ (১১ জুলাই) রাত ৮টা থেকে ঢাকা ও সাভারের বেশ কয়েকটি এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না।
১১ জুলাই ২০১৯, ০৯:৫৫ পূর্বাহ্ন

স্ত্রীর ডেঙ্গু, মেয়রকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণের নোটিশ

স্ত্রী ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র এবং প্রধান নির্বাহী কর্মকর্তাকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণের নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।
১১ জুলাই ২০১৯, ০৮:৩৮ পূর্বাহ্ন

মাশরাফিকে নিয়ে মন্তব্য ও চিকিৎসক বদলি বিতর্ক

দেশের তিনজন সেরা শিশু ক্যান্সার বিশেষজ্ঞের একজন তিনি। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে বদলি করে নিয়ে যাওয়া হয়েছে রাঙ্গামাটি হাসপাতালে।
১১ জুলাই ২০১৯, ০৭:৫৫ পূর্বাহ্ন

বিকাল নাগাদ রাজশাহীর সঙ্গে রেল যোগাযোগ শুরু হতে পারে

আজ (১১ জুলাই) বিকাল নাগাদ রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু হতে পারে বলে জানিয়েছেন রেলওয়ের একজন কর্মকর্তা।
১১ জুলাই ২০১৯, ০৫:৪৭ পূর্বাহ্ন

শাসনব্যবস্থা বিকেন্দ্রীকরণ করা হবে: প্রধানমন্ত্রী

বাংলাদেশের শাসনব্যবস্থা ২০৪১ সাল নাগাদ বিকেন্দ্রীকরণ করা হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১১ জুলাই ২০১৯, ০৫:১২ পূর্বাহ্ন

মানিকগঞ্জের ১৫০টি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ

মানিকগঞ্জের ১৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ। অতিরিক্ত ভবন বা শ্রেণিকক্ষের সংকট থাকার কারণে ওইসব ঝুঁকিপূর্ণ ভবনেই পাঠগ্রহণ করতে হচ্ছে অনেক শিক্ষার্থীকে।
১১ জুলাই ২০১৯, ০৪:৩৮ পূর্বাহ্ন

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মানিকগঞ্জে শিক্ষক গ্রেপ্তার

মানিকগঞ্জের দৌলতপুরে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে এক শিক্ষক গ্রেপ্তার হয়েছেন। ওই ছাত্রীর বাবার মামলার পর গতকাল রাতে শিক্ষক শরিফুল ইসলাম সেন্টুকে (৩৬) গ্রেপ্তার করে পুলিশ।
১০ জুলাই ২০১৯, ০৩:১৬ অপরাহ্ন

বৈশ্বিক অভিযোজন কেন্দ্র বাংলাদেশে নির্মাণের প্রস্তাব বান কি-মুনের

জাতিসংঘের সাবেক মহাসচিব ও গ্লোবাল কমিশন অন অ্যাডাপ্টেশন-এর চেয়ারম্যান বান কি-মুন দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার জন্য বাংলাদেশে জলবায়ু পরিবর্তন বিষয়ক একটি বৈশ্বিক অভিযোজন কেন্দ্র নির্মাণের প্রস্তাব দিয়েছেন। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই প্রস্তাব দেন।
১০ জুলাই ২০১৯, ০২:৩৬ অপরাহ্ন

রাবি ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা, প্রত্যাহারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়াসহ সাত নেতাকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত ‘চাঁদাবাজি ও চুরি’র মামলা প্রত্যাহারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত মানববন্ধনে এ আল্টিমেটাম দেন তারা।
১০ জুলাই ২০১৯, ১২:৩২ অপরাহ্ন

কক্সবাজারে অস্ত্রসহ ৩ রোহিঙ্গা আটক

কক্সবাজারে দেশীয় অস্ত্র ও খেলনা পিস্তলসহ তিন রোহিঙ্গা যুবককে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। মঙ্গলবার (৯ জুলাই) রাত ৯টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদার শিয়াইল্যাঘোনা এলাকায় তাদের আটক করা হয়।
১০ জুলাই ২০১৯, ১২:০১ অপরাহ্ন

খারাপ আবহাওয়ায় চট্টগ্রাম থেকে ঘুরল ৩ ফ্লাইট

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আজ বুধবার বিকেলে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি তিনটি ফ্লাইট। এই ফ্লাইটগুলোর মধ্যে দুটি আন্তর্জাতিক রুটের ও একটি অভ্যন্তরীণ।
১০ জুলাই ২০১৯, ১১:৩৫ পূর্বাহ্ন

প্রশ্নপত্রে সেফুদা: রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষক সাময়িক বরখাস্ত

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত বক্তব্য প্রচারকারী প্রবাসী সেফাতুল্লাহ সেফুদাকে নিয়ে প্রশ্ন করায় রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজের একজন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১০ জুলাই ২০১৯, ১১:০০ পূর্বাহ্ন

এসকে সিনহার বিরুদ্ধে অর্থপাচারের মামলা করলো দুদক

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে অর্থপাচার মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১০ জুলাই ২০১৯, ০৯:৪৯ পূর্বাহ্ন