কুমিল্লায় ৩ জনকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে নিহত হত্যাকারী
কুমিল্লার দেবীদ্বারে দুই নারী ও এক শিশুকে কুপিয়ে হত্যা করেছেন এক ব্যক্তি। এরপর সেই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছেন গ্রামবাসী।
১০ জুলাই ২০১৯, ০৮:৩৮ পূর্বাহ্ন
রামপুরা সড়কে রিকশা চলছে
রাজধানীর গুরুত্বপূর্ণ তিন সড়কে রিকশা চলাচল বন্ধ করে দেওয়ার পর বিষয়টি নিয়ে দেখা দেয় অরাজকতা। এ নিয়ে গত দুইদিন ধরে রাজধানীর বেশ কিছু সড়ক অবরোধ করে আন্দোলন করেন রিকশা চালকেরা। নগরবাসীকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়।
১০ জুলাই ২০১৯, ০৮:১৯ পূর্বাহ্ন
যমুনা পাড়ের কান্না
একদা এখানে ছিলো ফসলের মাঠ, কৃষকের বসতবাড়ি। এখন শুধু পানি আর পানি। পাড় ভাঙে, যমুনার সীমানা বাড়ে। বাড়ে মানুষের কান্না। যমুনা পাড়ের অসহায় মানুষের চোখের পানি আর নদীর পানি আজ একাকার। জমি, ঘর-বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান বিলীন হয়ে যাচ্ছে নদীতে। ঠেকানোর সাধ্য নেই তাদের। শুধু তারা তাকিয়ে দেখছেন। ভাঙন ঠেকানোর দায়িত্ব যাদের তারা আগামী অর্থবছরে বরাদ্দ পেলে কাজ শুরু করবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন।
১০ জুলাই ২০১৯, ০৭:৫২ পূর্বাহ্ন
অরিত্রীর মৃত্যু: ভিকারুননিসার ২ শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ গঠন
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারীকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগের মামলায় প্রতিষ্ঠানটির দুই শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ঢাকার এক আদালত।
১০ জুলাই ২০১৯, ০৭:১৩ পূর্বাহ্ন
জলবায়ু সঙ্কট মোকাবেলায় বাংলাদেশ সেরা শিক্ষক: বান কি-মুন
জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সঙ্কট মোকাবেলায় বাংলাদেশকে সেরা শিক্ষক হিসেবে অভিহিত করেছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি-মুন।
১০ জুলাই ২০১৯, ০৬:৫৫ পূর্বাহ্ন
দৃষ্টি প্রতিবন্ধীরা এবার আমরণ অনশনে
সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি চাকরিতে বিশেষ ব্যবস্থায় নিয়োগ, মাসিক ১০ হাজার টাকা ভাতাসহ ছয় দফা দাবিতে আমরণ অনশনে বসেছেন উচ্চ শিক্ষিত দৃষ্টি প্রতিবন্ধীরা।
১০ জুলাই ২০১৯, ০৬:০৫ পূর্বাহ্ন
দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধিতে পিটিএ চূড়ান্ত করবে ঢাকা-থিম্পু
বাংলাদেশ ও ভুটান নিজেদের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধিতে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) চূড়ান্ত করতে যাচ্ছে।
১০ জুলাই ২০১৯, ০৫:২৩ পূর্বাহ্ন
কক্সবাজার সমুদ্রসৈকত থেকে ৬ জনের মরদেহ উদ্ধার
কক্সবাজার সমুদ্রসৈকতের সিগাল পয়েন্টে থেকে আজ (১০ জুলাই) ছয় জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১০ জুলাই ২০১৯, ০৫:০৭ পূর্বাহ্ন
মুহাম্মদ জাহাঙ্গীর আর নেই
বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর আর নেই। আজ (১০ জুলাই) ভোররাতে তিনি ঢাকার গেণ্ডারিয়ার আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
১০ জুলাই ২০১৯, ০৪:৪০ পূর্বাহ্ন
কিছু ডিসি, ওসি নিজেদের জমিদার মনে করে: হাইকোর্ট
“কিছু কিছু ওসি-ডিসি নিজেদের জমিদার মনে করে। মনে হয় তারাই অল ইন অল (সর্বেসর্বা)।” ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের জামিন আবেদনের শুনানির সময় বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ থেকে আজ মঙ্গলবার এ মন্তব্য এসেছে।
৯ জুলাই ২০১৯, ০২:৩৬ অপরাহ্ন
ডেঙ্গুর প্রাদুর্ভাব এবার বেশি, আতঙ্কিত হবার কারণ নেই: সাঈদ খোকন
অন্য বছরগুলোর তুলনায় চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বেশি বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।
৯ জুলাই ২০১৯, ০২:০৬ অপরাহ্ন
১০০ টাকায় ২২৬ জনের পুলিশে চাকরি
মাত্র ১০০ টাকা করে খরচ করে ২২৬ জন পুলিশে চাকরি পেয়েছেন মুন্সীগঞ্জে। কোন রকম তদবির, দালাল বা ঘুষ ছাড়াই এই চাকরি হয়েছে। তাই এদের মধ্যে অধিকাংশই দরিদ্র ও মেধাবী।
৯ জুলাই ২০১৯, ০২:০১ অপরাহ্ন
এক সঙ্গে দুই প্রেম, প্রেমিক গেলেন শ্রীঘরে
একই সঙ্গে দুই কিশোরীর সঙ্গে প্রেম ও তাদের একজনকে বিয়ে করতে অস্বীকৃতি জানানোর অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
৯ জুলাই ২০১৯, ০১:৩৪ অপরাহ্ন
মেয়রের ‘চা’র আমন্ত্রণ-পুলিশের ‘আশ্বাস’ দিনভর রিকশা চালকদের অবরোধ
আলোচনার মাধ্যমে রিকশা চালকদের আন্দোলন থেকে সরিয়ে আনতে চায়ের আমন্ত্রণ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। অবরোধ তুলতে পুলিশের পক্ষ থেকেও কিছু আশ্বাসের কথা শোনানো হয়েছে। এভাবে কিছু জায়গা থেকে আন্দোলনকারীদের পুলিশ সরাতে পারলেও রাজধানীর গুরুত্বপূর্ণ তিন সড়কে দিনভর অবরোধ চলেছে।
৯ জুলাই ২০১৯, ১২:৩৯ অপরাহ্ন
৯৫ শতাংশ হাসপাতালে শিশু চিকিৎসা সরঞ্জাম নেই
দেশের ৯৫ শতাংশ হাসপাতাল ও স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোতে শিশুদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ১০টি উপকরণ নেই বলে সরকারি এক জরিপ প্রতিবেদনে উঠে এসেছে।
৯ জুলাই ২০১৯, ১১:২৩ পূর্বাহ্ন
গ্রেপ্তার এড়াতে দাড়ি কামিয়ে ফেলেন মূল আসামি খাদেম সাইফুল
রাজধানীর আজিমপুর কবরস্থান জামে মসজিদের মূল খাদেমের পদ হারিয়ে সাইফুল নতুন খাদেম হানিফ শেখ হত্যার পরিকল্পনা করেন। লাশ গোপন করতে তিনি আজিমপুর কবরস্থানের একটি ভাঙ্গা কবরকে বেছে নেন।
৯ জুলাই ২০১৯, ১১:২০ পূর্বাহ্ন
জাবি ছাত্রলীগের দলীয় কোন্দল ও সংঘর্ষের নেপথ্যে ৪৫০ কোটি টাকার নির্মাণ কাজ
একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ডে আবারও আলোচনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রলীগ। এবার সংবাদের শিরোনাম ‘গায়ে ধাক্কা’ লাগার জেরে ছাত্রলীগের দুই হলের নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ। গত ৩ জুলাই আহত হয়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন ৭০ জনের বেশি নেতাকর্মী।
৯ জুলাই ২০১৯, ০৮:১৯ পূর্বাহ্ন
নারী-শিশু নিপীড়নের বিরুদ্ধে ঢাবিতে মানববন্ধন
নারী ও শিশু নিপীড়নের বিরুদ্ধে আজ (৯ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন আয়োজন করা হয়।
৯ জুলাই ২০১৯, ০৭:০৫ পূর্বাহ্ন
লাইফ সাপোর্টে মুহাম্মদ জাহাঙ্গীর
ঢাকার গেণ্ডারিয়ার আসগর আলী হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর।
৯ জুলাই ২০১৯, ০৬:৪০ পূর্বাহ্ন
পুলিশের আশ্বাসে মালিবাগ থেকে কমলাপুর পর্যন্ত অবরোধ তুলে নিয়েছেন রিকশাচালকরা
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রাথমিক আশ্বাসের ভিত্তিতে আজকের মতো রাজধানীর মালিবাগ, খিলগাঁও ও কমলাপুর এলাকা থেকে অবরোধ তুলে নিয়েছেন রিকশাচালকরা। তবে সায়দাবাদ এলাকায় এখনো রিকশাচালকরা অবরোধ চালিয়ে যাচ্ছেন।
৯ জুলাই ২০১৯, ০৬:১৭ পূর্বাহ্ন