রিকশাচালকদের সড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা
দ্বিতীয় দিনের মতো ঢাকায় বেশ কয়েকটি সড়কে অবস্থান নিয়েছেন নগরীর রিকশাচালকরা। রাজধানীর তিনটি প্রধান সড়কে রিকশা চলাচল বন্ধ করার যে সিদ্ধান্ত ঢাকা (উত্তর ও দক্ষিণ) সিটি করপোরেশন নিয়েছে তা তুলে না নেওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলেও জানিয়েছেন তারা।
৯ জুলাই ২০১৯, ০৫:২৪ পূর্বাহ্ন
শিক্ষকের কাছ থেকে আমরা গোয়েন্দা তৎপরতা আশা করি না: আনু মুহাম্মদ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শৃঙ্খলাবিধিতে সংযোজিত নতুন দুটি উপধারাকে ‘বিতর্কিত’ ও ‘নীপিড়নমূলক’ উল্লেখ করে তা বাতিলের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা।
৯ জুলাই ২০১৯, ০৪:৪৩ পূর্বাহ্ন
কারো ঘর পুড়ছে, আমি আলু পোড়া দিয়ে খাবো- ওই চিন্তা আমার নাই: প্রধানমন্ত্রী
আজ (৮ জুলাই) গণভবনের সংবাদ সম্মেলনে আমেরিকা-চীন বাণিজ্যযুদ্ধ ও চীনের কাছ থেকে নেওয়া ঋণ-বিষয়ক এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের পররাষ্ট্রনীতি কিন্তু খুব পরিষ্কার। সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। আপনারা লক্ষ্য করে থাকবেন- আমরা সরকারে আসার পর থেকে সেটা কিন্তু সম্পূর্ণভাবে মেনে চলছি। সবার সাথে আমাদের ভালো বন্ধুত্ব।”
৮ জুলাই ২০১৯, ০৪:০৭ অপরাহ্ন
রাখাইনকে বাংলাদেশের সঙ্গে জুড়ে দেওয়ার কথা বলা অত্যন্ত গর্হিত কাজ: প্রধানমন্ত্রী
মার্কিন সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, গত ১৩ জুন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া সংক্রান্ত বাজেট আলোচনায় যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান ও কংগ্রেসের এশিয়া-প্যাসিফিক উপ-কমিটির চেয়ারম্যান ব্র্যাড শেরম্যান এক প্রস্তাবে মিয়ানমারের রাখাইন রাজ্যকে বাংলাদেশের সঙ্গে জুড়ে দেওয়ার প্রস্তাব দেন।
৮ জুলাই ২০১৯, ০২:২৮ অপরাহ্ন
আদালতে ওয়ারী ধর্ষণ ঘটনার প্রধান সন্দেহভাজনের স্বীকারোক্তি
ওয়ারীর শিশু সামিয়া আফরিন সায়মা ধর্ষণ ও হত্যা মামলার প্রধান সন্দেহভাজন হারুন অর রশিদ ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা আদালতে স্বীকার করেছে।
৮ জুলাই ২০১৯, ১২:৩৩ অপরাহ্ন
এইচএসসি’র ফলাফল ১৭ জুলাই
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী ১৭ জুলাই।
৮ জুলাই ২০১৯, ১২:০২ অপরাহ্ন
আমি আমার খেলোয়াড়দের ধন্যবাদ দেই: প্রধানমন্ত্রী
ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ সেমি ফাইনালে উঠতে না পারলেও দল ভালো খেলেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৮ জুলাই ২০১৯, ১১:১২ পূর্বাহ্ন
৬১ টাকায় গ্যাস কিনে ৯ টাকায় বিক্রি করছি: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন যে সরকার বিদেশ থেকে ৬১ টাকায় গ্যাস কিনে দেশে ৯ টাকায় বিক্রি করছে।
৮ জুলাই ২০১৯, ১০:৫১ পূর্বাহ্ন
রোহিঙ্গা সঙ্কট সমাধানে চীন চেষ্টা করবে: প্রধানমন্ত্রী
রোহিঙ্গা সঙ্কট সমাধানে চীন চেষ্টা করবে। চীন নিজেকে বাংলাদেশ ও মিয়ানমার উভয়কেই বন্ধু বলে উল্লেখ করে দেশটির রাষ্ট্রপতি শি জিনপিংয়ে বলেছেন তারা বিষয়টি গুরুত্ব দিবে।
৮ জুলাই ২০১৯, ১০:২৭ পূর্বাহ্ন
কাপ্তাইয়ে পাহাড় ধসে নিহত ২
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় পাহাড় ধসে শিশুসহ এক নারী নিহত হয়েছেন। ভারী বৃষ্টির পর কাঁদামাটির নিচে চাপা পড়ে তারা। আজ দুপুর দেড়টার দিকে কর্নফুলী পেপার মিল এলাকায় এই ঘটনা ঘটে।
৮ জুলাই ২০১৯, ০৯:৩২ পূর্বাহ্ন
নাট-বল্টুহীন সংযোগ, বাঁশ দিয়ে মেরামত রেলসেতু
আখাউড়া থেকে সিলেট পর্যন্ত ১৭৯ কিলোমটার রেলপথে ছোট বড় মিলিয়ে সেতু রয়েছে প্রায় ২৫০টি। ঔপনিবেশিক আমলে তৈরি সেতুগুলোর মধ্যে শ’খানেকের অবস্থা খুবই খারাপ। অনেকগুলোতেই কাঠের স্লিপার, ব্যান্ডেড ক্লিপ, নাট-বল্টু নষ্ঠ হয়ে গেছে। কিছু জায়গায় বাঁশ দিয়ে কোনো মতে রেল যোগাযোগ চালু রাখা হয়েছে। দুর্ঘটনা এড়াতে অনেক জায়গায় ঘণ্টায় পাঁচ কিলোমিটারে বেঁধে দেওয়া হয়েছে গতিসীমা।
৮ জুলাই ২০১৯, ০৯:০৬ পূর্বাহ্ন
যুবলীগের ২ নেতা হত্যা: সাবেক এমপি রানার মুক্তিতে বাধা নেই
যুবলীগের দুই নেতা হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানার জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। এতে তার কারামুক্তিতে আর কোনো বাধা থাকল না।
৮ জুলাই ২০১৯, ০৭:১২ পূর্বাহ্ন
একটি শক্তিশালী পুঁজিবাজার তৈরির জন্য কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
পুঁজিবাজার চাঙা করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৮ জুলাই ২০১৯, ০৬:৫৯ পূর্বাহ্ন
টঙ্গীতে ৯ম শ্রেণির ছাত্রকে কুপিয়ে হত্যা
গাজীপুরের টঙ্গী বিসিক এলাকায় নবম শ্রেণির এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
৮ জুলাই ২০১৯, ০৬:৩৭ পূর্বাহ্ন
জাপা এমপি কাজী ফিরোজ রশিদের পুত্রবধূ গুলিবিদ্ধ
জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদের পুত্রবধূ মেরিনা শোয়েব গতরাতে গুলিবিদ্ধ হয়েছেন। যে আগ্নেয়াস্ত্র থেকে গুলিটি লেগেছে সেটি তার স্বামীর নামে নিবন্ধিত।
৮ জুলাই ২০১৯, ০৬:০৯ পূর্বাহ্ন
ব্রিজ ভেঙে খালে ট্রাক
সিলেটের গোয়াইনঘাটে ঝুঁকিপূর্ণ একটি বেইলি ব্রিজ ভেঙে পড়েছে। ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও একটি সিমেন্টবোঝাই ট্রাক সেতুটি পার হওয়ার চেষ্টা করলে দুর্ঘটনাটি ঘটে। এতে ট্রাকটিও গিয়ে পড়েছে খালের পানিতে।
৮ জুলাই ২০১৯, ০৫:০৬ পূর্বাহ্ন
ধুনটে যুবলীগ নেতাসহ ২৪ জুয়াড়ি আটক
বগুড়ার ধুনট পৌর যুবলীগের সভাপতিসহ ২৪ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যা ৬ টার দিকে বগুড়া গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ধুনট সরকারি এন ইউ পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের পাশে একটি গুদাম থেকে তাদের আটক করে।
৭ জুলাই ২০১৯, ০৩:১৯ অপরাহ্ন
দোকান থেকে ২৮২ ভরি সোনা-রুপা ডাকাতি
মুন্সিগঞ্জের শ্রীনগরে একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে উপজেলার সিংপাড়া বাজারে পূজা স্বর্ণ শিল্পালয় থেকে ৩২ ভরি স্বর্ণ, ২৫০ ভরি রুপা ও নগদ ১ লাখ ৭৫ হাজার টাকা লুটে নিয়ে যায় মুখোশধারী ডাকাতরা। এসময় কুপিয়ে আহত করা হয় দোকান মালিকের ভাইকে।
৭ জুলাই ২০১৯, ০৩:০৮ অপরাহ্ন
হরতাল এখন আর গণআন্দোলনের অস্ত্র নয়: কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, হরতালকে অস্ত্র হিসেবে ব্যবহার করে গণআন্দোলন করার দিন শেষ হয়ে গেছে। এটি এখন আর গণআন্দোলনের অস্ত্র নয়।
৭ জুলাই ২০১৯, ০২:৪৪ অপরাহ্ন
ধর্ষণের কথা স্বীকার করলেন নারায়ণগঞ্জের মাদ্রাসা অধ্যক্ষ
নারায়ণগঞ্জের ফতুল্লায় বাইতুল হুদা ক্যাডেট মাদ্রাসার ১২ ছাত্রীকে ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার অধ্যক্ষ আল আমিন তার অপরাধের কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।
৭ জুলাই ২০১৯, ০১:২৯ অপরাহ্ন