জিয়ার কবর সংসদ এলাকা থেকে সরাতে বললেন মন্ত্রী

জাতীয় সংসদের মূল নকশার বাইরে থাকা জিয়াউর রহমানের কবর সংসদ ভবন এলাকা থেকে সরিয়ে ফেলতে শনিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
২৯ জুন ২০১৯, ১২:৫০ অপরাহ্ন

ফেসবুক, ইউটিউবে যা খুশি প্রচার করা যাবে না: মোস্তফা জব্বার

আগামী সেপ্টেম্বরের পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে সরকার হস্তক্ষেপ করার সক্ষমতা অর্জন করবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগযোগ মন্ত্রী মোস্তফা জব্বার।
২৯ জুন ২০১৯, ১১:১২ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে ১৪৮টি বন্য প্রাণী উদ্ধার

কালিম, টিয়া, ময়না ও মুনিয়া পাখি ও কচ্ছপসহ নারায়ণগঞ্জে ১৪৮টি বন্য প্রাণী উদ্ধার করেছে বন অধিদপ্তরের বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট।
২৯ জুন ২০১৯, ১০:৩১ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে ছাত্রী ধর্ষণ: ২ শিক্ষকের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অক্সফোর্ড হাই স্কুলের বিশ জনের অধিক ছাত্রীকে যৌন নির্যাতন ও ধর্ষণের অভিযোগে আটককৃত শিক্ষক আশরাফুল আরিফ ও মদদদাতা প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জুলফিকারের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে।
২৯ জুন ২০১৯, ১০:১০ পূর্বাহ্ন

বিচারহীনতার সংস্কৃতি ও বিচারের দীর্ঘসূত্রিতা হত্যাকাণ্ডের মূল কারণ: রিয়াজুল হক

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, দেশে আইনের শাসন এখনও পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি, যার ফলে প্রকাশ্য দিবালোকে রিফাতকে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং নুসরাতকে পুড়িয়ে মারা হয়েছে।
২৯ জুন ২০১৯, ০৮:৫৮ পূর্বাহ্ন

রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের ব্যর্থতা তুলে ধরলো বাংলাদেশ

রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের পদ্ধতিগত ব্যর্থতার কথা তুলে ধরেছেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।
২৯ জুন ২০১৯, ০৬:৫২ পূর্বাহ্ন

৫০ শতাংশ সুস্থ হয়ে উঠেছেন এরশাদ: জি এম কাদের

জাতীয় পার্টির (জাপা) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও এরশাদের ছোট ভাই জি এম কাদের সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসকদের বরাতে বলেছেন, জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থার ৫০ শতাংশ উন্নতি হয়েছে।
২৯ জুন ২০১৯, ০৬:১৩ পূর্বাহ্ন

রংপুরে বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

রংপুরের মিঠাপুকুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার খবর জানিয়েছে পুলিশ।
২৯ জুন ২০১৯, ০৫:৪৬ পূর্বাহ্ন

গোপালগঞ্জে বাসচাপায় মা-ছেলে নিহত

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের গেরাখোলা এলাকায় আজ (২৯ জুন) সকালে বাসের চাপায় মা ও ছেলে নিহত হয়েছেন।
২৯ জুন ২০১৯, ০৪:৪৩ পূর্বাহ্ন

তিস্তা ও ধরলার পানি বাড়ছে, চর ও নিম্নাঞ্চল প্লাবিত

প্রবল বর্ষণ আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে ক্রমান্বয়েই বাড়ছে তিস্তা ও ধরলা নদীর পানি। লালমনিরহাটের প্রধান এই দুই নদীর পানি বর্তমানে বিপদসীমা ছুঁই ছুঁই করছে। ইতিমধ্যে প্লাবিত হয়েছে চর ও নদী তীরবর্তী নিম্নাঞ্চল।
২৯ জুন ২০১৯, ০৪:৩১ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে স্ত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় স্বামীকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় স্ত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় মো. শাহীন মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে মারধর ও কুপিয়ে জখম করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
২৮ জুন ২০১৯, ০৩:০৯ অপরাহ্ন

মুন্সীগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা, আটক ১

মুন্সীগঞ্জের গজারিয়ায় পায়ুপথে বাতাস ঢুকিয়ে এক নির্মাণ শ্রমিককে হত্যার অভিযোগে মাসুদ (২২) নামের অপর এক শ্রমিককে আটক করেছে পুলিশ।
২৮ জুন ২০১৯, ০২:৫২ অপরাহ্ন

সেই দুর্ঘটনা কবলিত সেতুর কারণে দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

মৌলভীবাজারের কুলাউড়ায় দুর্ঘটনা কবলিত সেই ‘বড়ছড়া’ সেতুর কারণে আটকে পড়লো ট্রেন। আজ (২৮ জুন) দুপুরে বরমচাল স্টেশনে প্রায় দেড় ঘণ্টা আটকে ছিলো চট্টগ্রামগামী ‘পাহাড়িকা এক্সপ্রেস’ ট্রেনটি।
২৮ জুন ২০১৯, ০২:১৬ অপরাহ্ন

৪০ শতাংশ সুস্থ হয়ে উঠেছেন এরশাদ: জি এম কাদের

জাতীয় পার্টির (জাপা) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও এরশাদের ছোট ভাই জি এম কাদের সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসকদের বরাতে বলেছেন, জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থার ৪০ শতাংশ উন্নতি হয়েছে।
২৮ জুন ২০১৯, ০১:০৪ অপরাহ্ন

রামপাল বিদ্যুৎ প্রকল্প অবৈধ ও অসাংবিধানিক: সুলতানা কামাল

বিশিষ্ট পরিবেশবাদী ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল অভিযোগ করে বলেছেন, সুন্দরবন সংলগ্ন নির্মাণাধীন রামপাল বিদ্যুৎ প্রকল্প অবৈধ ও অসাংবিধানিক।
২৮ জুন ২০১৯, ১২:২৬ অপরাহ্ন

টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ ভাই নিহত

কক্সবাজার জেলার টেকনাফে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুই সহোদর নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
২৮ জুন ২০১৯, ১১:১৮ পূর্বাহ্ন

নতুন মাদক ‘ক্রিস্টাল মেথ’সহ ১ নাইজেরীয় আটক

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নতুন মাদক ক্রিস্টাল মেথ বা ক্রিস্টাল আইস ‘মেথামফেটামাইন’সহ একজন নাইজেরীয় নাগরিককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা টিম।
২৮ জুন ২০১৯, ১০:১১ পূর্বাহ্ন

৭০ শতাংশ মুসলমান শিক্ষার্থী থাকলে ডাইনিং হল বাধ্যতামূলক: পশ্চিমবঙ্গ সরকার

এখন থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের যেসব শিক্ষা প্রতিষ্ঠানে ৭০ শতাংশ বা এর বেশি শিক্ষার্থী সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের থাকবে সেখানে ডাইনিং হল বাধ্যতামূলক করা হয়েছে।
২৮ জুন ২০১৯, ০৯:৩৯ পূর্বাহ্ন

বজ্রপাতে একই পরিবারের তিনজনসহ পাঁচজনের মৃত্যু

সাতক্ষীরায় বজ্রপাতে একই পরিবারে স্বামী-স্ত্রী ও স্বামীর ছোটভাইসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন।
২৮ জুন ২০১৯, ০৭:৫৯ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে পুতিনকে মাথা না ঘামাতে ট্রাম্পের নির্দেশ!

আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে রাশিয়া ‘হাত’ যেনো কিছুতেই পিছু ছাড়ছে না ডোনাল্ড ট্রাম্পের। তাই জাপানের ওসাকায় আয়োজিত জি২০ সম্মেলনে এসেও এক ‘হাত’ নিতে হচ্ছে মার্কিন রাষ্ট্রপতিকে।
২৮ জুন ২০১৯, ০৭:১১ পূর্বাহ্ন