সব বিমান, স্থল ও নৌবন্দরে ‘রেড এলার্ট’

বরগুনা শহরে প্রকাশ্য দিবালোকে ও স্ত্রীর সামনে রিফাত শরীফ নামের এক যুবককে কুপিয়ে হত্যার সঙ্গে জড়িতরা যাতে দেশ ছেড়ে পালাতে না পারে যে জন্যে দেশের সব বিমানবন্দর, স্থলবন্দর এবং নৌবন্দরে ‘রেড এলার্ট’ জারি করা হয়েছে।
২৮ জুন ২০১৯, ০৫:৪৬ পূর্বাহ্ন

আটকের কয়েক ঘণ্টা পর মুক্ত

বরগুনায় রিফাত হত্যার সঙ্গে জড়িত থাকার সন্দেহে চার যুবককে বরিশাল শহর থেকে আটক করার কয়েক ঘণ্টা পর আজ (২৮ জুন) ভোরে তাদেরকে ছেড়ে দিয়েছে পুলিশ।
২৮ জুন ২০১৯, ০৫:২৭ পূর্বাহ্ন

পদ্মাসেতুর ১৪তম স্প্যান বসছে আগামীকাল

পদ্মাসেতুর ১৪তম স্প্যান বসছে আগামীকাল (২৯ জুন)। ‘৩-সি’ নম্বর এই স্প্যানটি মাওয়া প্রান্তে সেতুর ১৫-১৬ পিলারের স্থাপন করা হবে। বৈরি আবহাওয়া এবং ১৫-১৬ নম্বর পিলারের কাছে পলি জমে থাকার কারণে নির্ধারিত দিনে স্প্যানটি বসানো সম্ভব হয়নি।
২৮ জুন ২০১৯, ০৫:০৩ পূর্বাহ্ন

ব্ল্যাকমেইল করে ২০ জনের বেশি ছাত্রীকে ধর্ষণের অভিযোগ: ২ শিক্ষক আটক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দুই শিক্ষককে আটক করেছে র‌্যাব-১১। তাদের মধ্যে একজন মোবাইলে আপত্তিকর ছবি তুলে ২০ জনের বেশি ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ করেছে। আর অন্যজন অপরাধে সহযোগিতা করেছেন বলে জানিয়েছে র‌্যাব।
২৭ জুন ২০১৯, ০২:২০ অপরাহ্ন

রিফাত হত্যায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রিফাত হত্যায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
২৭ জুন ২০১৯, ০১:৫১ অপরাহ্ন

রিফাতের দেহে সাত আঘাত, মৃত্যুর কারণ ‘অতিরিক্ত রক্তক্ষরণ’

বরগুনায় প্রকাশ্য দিবালোকে স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা করা রিফাত শরীফের দেহে সাতটি আঘাতের চিহ্ন পেয়েছেন চিকিৎসকরা। এর মধ্যে তিনটি ক্ষত ছিল গভীর। আজ বৃহস্পতিবার মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদনে এই কথা উল্লেখ করেন চিকিৎসকরা।
২৭ জুন ২০১৯, ০১:৩৯ অপরাহ্ন

এ বছরই ৫০০ আইসিইউ স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

চলতি বছরেই দেশের হাসপাতালগুলোতে জরুরি ভিত্তিতে প্রায় ৫০০টি আইসিইউ স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
২৭ জুন ২০১৯, ১২:২৭ অপরাহ্ন

‘আমি অস্ত্রের সামনে দাঁড়িয়েছি কিন্তু কেউ এগিয়ে আসেনি’

“আমি আপ্রাণ চেষ্টা করেছি, অস্ত্রের সামনে দাঁড়িয়েছি-অস্ত্র ধরেছি, চিৎকার করেছি কিন্তু সাহায্যের জন্য একজনও এগিয়ে আসেনি।” রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে আজ এসব কথা বলেছেন নিহতের স্ত্রী আয়েশা সিদ্দিকা। সকালে বরগুনা পুলিশ লাইনের কাছে বাবার বাড়িতে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
২৭ জুন ২০১৯, ১১:৫১ পূর্বাহ্ন

রিফাতের খুনীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: কাদের

প্রকাশ্যে স্ত্রীর সামনে কুপিয়ে যুবক রিফাত শরীফের হত্যাকারীদের যেকোনো মূল্যে গ্রেপ্তার করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২৭ জুন ২০১৯, ১১:১৮ পূর্বাহ্ন

সরকারকে সীমান্তে ‘রেড এলার্ট’ দেওয়ার নির্দেশ

বরগুনার রিফাত শরীফের হত্যাকারীরা যাতে দেশ ছাড়তে না পারে সে জন্যে সরকারকে সীমান্তে ‘রেড এলার্ট’ ঘোষণা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
২৭ জুন ২০১৯, ১০:০৫ পূর্বাহ্ন

পাটুরিয়া, দৌলতদিয়া ঘাটে যানবাহনের চাপ

আজ (২৭ জুন) সকাল থেকে পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে যানবাহনের চাপ সৃষ্টি হয়েছে। বেলা দেড়টার সময় মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ছোট-বড় মিলিয়ে তিন শতাধিক এবং রাজবাড়ী জেলার দৌলতদিয়া ঘাটে দুই শতাধিক গাড়িকে ফেরি পারের অপেক্ষায় থাকতে দেখা যায়।
২৭ জুন ২০১৯, ০৮:৩৪ পূর্বাহ্ন

এরশাদের শারীরিক অবস্থা শঙ্কামুক্ত নয়

বার্ধক্যজনিত জটিলতা নিয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হওয়া জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।
২৭ জুন ২০১৯, ০৮:১৭ পূর্বাহ্ন

নুসরাত হত্যাকাণ্ডের সাক্ষ্য গ্রহণ শুরু

ফেনীর সোনাগাজীর আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান ওরফে রাফি হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ আজ (২৭ জুন) সকালে শুরু হয়েছে।
২৭ জুন ২০১৯, ০৬:৩০ পূর্বাহ্ন

দানবীর রণদা প্রসাদ সাহা হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড

মহান স্বাধীনতাযুদ্ধ চলাকালে বিশিষ্ট দানবীর রণদা প্রসাদ সাহাকে অপহরণ ও হত্যা করায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন।
২৭ জুন ২০১৯, ০৬:০৩ পূর্বাহ্ন

সুবিধাবঞ্চিতদের অধিকার রক্ষায় বিশেষ নজর দিন: মানবাধিকার কমিশনকে রাষ্ট্রপতি

সুবিধাবঞ্চিত ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের মানবাধিকার রক্ষায় জাতীয় মানবাধিকার কমিশনকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
২৭ জুন ২০১৯, ০৫:৩১ পূর্বাহ্ন

প্রকাশ্যে স্ত্রীর সামনে কুপিয়ে হত্যার ঘটনায় আটক ১

বরগুনা সরকারি কলেজের সামনে গতকাল (২৬ জুন) সকালে প্রকাশ্য দিবালোকে শতশত পথচারীর উপস্থিতিতে স্ত্রীর সামনে শাহ নেয়াজ রিফাত শরীফ (২৫) নামের এক যুবককে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা।
২৭ জুন ২০১৯, ০৫:০৫ পূর্বাহ্ন

১ জুলাই চীনের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনে পাঁচদিনের সরকারি সফরে আগামী ১ জুলাই দালিয়ানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সফরকালে তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিবেন এবং চীনের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। চীনের দালিয়ানে ১-৩ জুলাই এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
২৭ জুন ২০১৯, ০৪:৪৫ পূর্বাহ্ন

আম ব্যবসার দ্বন্দ্বে রাজশাহীতে ছাত্রলীগ নেতা খুন

আমের ব্যবসা নিয়ে বিরোধের জেরে রাজশাহীর তানোরে ছাত্রলীগের এক নেতা খুন হয়েছেন। আজ বুধবার বিকেলে বাজারের মধ্যে তাকে ছুরিকাঘাত করা হয়।
২৬ জুন ২০১৯, ০৩:৩৪ অপরাহ্ন

পাঁচ বছরে দেড় কোটি লোকের কর্মসংস্থানের লক্ষ্য: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, আগামী পাঁচ বছরে দেড় কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
২৬ জুন ২০১৯, ০৩:১৫ অপরাহ্ন

‘ঘ’ ইউনিটের প্রশ্নফাঁস: ৭৮ জনের বিরুদ্ধে পরোয়ানা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের মামলায় পলাতক ৭৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এদের মধ্যে ৪১ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
২৬ জুন ২০১৯, ০১:২৪ অপরাহ্ন