আইসিইউতে এরশাদ

বার্ধক্যজনীত জটিলতা ভুগতে থাকা জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়েছে। তাকে হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
২৬ জুন ২০১৯, ১২:৫৮ অপরাহ্ন

রোহিঙ্গারা দেশের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে: প্রধানমন্ত্রী

বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন করা না গেলে বাংলাদেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা ব্যাহত হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২৬ জুন ২০১৯, ১১:৫১ পূর্বাহ্ন

বেগুনি ‘প্যাশন ফল’ চাষ হচ্ছে নওগাঁয়

নওগাঁর পত্নীতলা উপজেলার রূপগ্রাম গ্রামের উচ্চশিক্ষিত তরুণ কৃষক সোহেল রানা সুস্বাদু ও পুষ্টিকর বেগুনী রঙের ‘প্যাশন ফল’-এর চাষ শুরু করেছেন। কৃষিবিদরা বলছেন, ‘প্যাসিফ্লোরা ইডুলিস’ বৈজ্ঞানিক নামের বিদেশি এই ফলটি দেশে প্রথম চাষ শুরু হয়েছে সোহেল রানার হাত ধরেই।
২৬ জুন ২০১৯, ১১:২৯ পূর্বাহ্ন

বিল গেটসের ‘সবচেয়ে বড় ভুল’

সফটওয়ারের দুনিয়ায় যে জিতে যায়, পুরো বাজারটাই থাকে তার হাতে। আমাদের সবচেয়ে বড় ভুল হলো- আজ এনড্রয়েড যেখানে পৌঁছেছে, মাইক্রোসফটকে সেখানে নিয়ে যাওয়ার সময়ে আমরা অন্য বিষয় নিয়ে ব্যস্ত ছিলাম।
২৬ জুন ২০১৯, ১০:১০ পূর্বাহ্ন

সৌদি সামরিক স্থাপনায় হুতিদের আবারো হামলা

ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠী প্রতিবেশী সৌদি আরবের সামরিক স্থাপনা এবং আভা ও জিজান বিমানবন্দরে আবারো হামলা চালিয়েছে।
২৬ জুন ২০১৯, ০৮:৫২ পূর্বাহ্ন

সুনির্দিষ্ট পরোয়ানা থাকলে ডিআইজি মিজান গ্রেপ্তার হবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন যে, পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের বিরুদ্ধে সুনির্দিষ্ট গ্রেপ্তারি পরোয়ানা থাকলে তিনি অবশ্যই গ্রেপ্তার হবেন।
২৬ জুন ২০১৯, ০৮:৪১ পূর্বাহ্ন

‘যে সরিষা দিয়ে ভূত তাড়াবো সেই সরিষার মধ্যেই ভূত’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল রিসার্চ সেন্টার এবং ফার্মেসি অনুষদের যৌথ গবেষণায় গতকাল (২৫ জুন) জানানো হয়, ঢাকার বাজার থেকে সংগৃহীত সবচেয়ে বেশি বিক্রিত বেশ কয়েকটি নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে বিশেষ করে, দুধে ডিটারজেন্ট-এন্টিবায়োটিক-ফরমালিন এবং মশলায় টেক্সটাইল রঙ রয়েছে। এছাড়া, ভোজ্য তেলও মানহীন।
২৬ জুন ২০১৯, ০৭:৪১ পূর্বাহ্ন

দুদকের নোটিশের প্রতিবাদে সাংবাদিকদের বিক্ষোভ

দুর্নীতির এক ঘটনা অনুসন্ধানে ‘আপত্তিকর ভাষায়’ চিঠি দিয়ে সাংবাদিককে তলবের প্রতিবাদে দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন সাংবাদিকরা।
২৬ জুন ২০১৯, ০৭:৩৬ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের নেত্রীকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য ও মহিলা আওয়ামী লীগের নেত্রী বিউটি বেগম কুট্টিকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
২৬ জুন ২০১৯, ০৬:১৭ পূর্বাহ্ন

ডিআইজি মিজান সাময়িক বরখাস্ত

রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছ থেকে অনুমোদন পাওয়ার পর অবশেষে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
২৬ জুন ২০১৯, ০৫:০২ পূর্বাহ্ন

চট্টগ্রামে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১৬

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় চলন্ত মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ ১৬ যাত্রী অগ্নিদগ্ধ হয়েছেন।
২৬ জুন ২০১৯, ০৪:৩৩ পূর্বাহ্ন

রেলওয়ের আধুনিকায়নসহ ১০ প্রকল্প একনেকে অনুমোদন

বাংলাদেশ রেলওয়ের ২১টি মিটারগেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ নবরূপায়নসহ ১০ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৬ হাজার ৯৬৭ কোটি ২৩ লাখ টাকা।
২৫ জুন ২০১৯, ০২:২৬ অপরাহ্ন

নাসিরনগরে দিনদুপুরে জবাই করে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরের একটি মন্দিরে ঘুমন্ত এক ব্যক্তিকে জবাই করে তার খণ্ডিত মাথা ব্যাগে করে থানায় নিয়ে গেছে ঘাতক।
২৫ জুন ২০১৯, ০১:৪৭ অপরাহ্ন

বীরমুক্তিযোদ্ধা ইকবাল হোসেন খান আর নেই

মানিকগঞ্জ জেলা জাসদের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইকবাল হোসেন খান আর নেই।
২৫ জুন ২০১৯, ১২:৫১ অপরাহ্ন

দুধে ডিটারজেন্ট-এন্টিবায়োটিক-ফরমালিন, মশলায় টেক্সটাইল রঙ, তেল মানহীন

বাজারে সবচেয়ে বেশি বিক্রিত বেশ কয়েকটি নিত্য প্রয়োজনীয় পণ্যের মান নিয়ে যৌথভাবে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টার ও ফার্মেসি অনুষদ।
২৫ জুন ২০১৯, ১১:৪৯ পূর্বাহ্ন

কলকাতায় জঙ্গি সন্দেহে ৩ বাংলাদেশি গ্রেপ্তার

কলকাতা পুলিশের বিশেষ টাস্কফোর্স সন্দেহভাজন চারজনকে গ্রেপ্তার করেছে। ধৃত এই চার ব্যক্তির মধ্যে একজন ভারতীয় এবং বাকি তিনজন বাংলাদেশি নাগরিক বলে দাবি করেছে কলকাতা পুলিশ।
২৫ জুন ২০১৯, ০৯:৪৫ পূর্বাহ্ন

আশঙ্কাজনক হয়ে উঠছে ডেঙ্গু পরিস্থিতি

দেশের ডেঙ্গু পরিস্থিতি বেশ আশঙ্কাজনক হয়ে উঠছে। গতমাসের চেয়ে এ মাসে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ ছাড়িয়েছে।
২৫ জুন ২০১৯, ০৮:২০ পূর্বাহ্ন

অপ্রয়োজনীয় সিজার বন্ধে হাইকোর্টে রিট

দেশের হাসপাতাল ও ক্লিনিকগুলোতে সন্তান জন্ম দেওয়ার জন্য অপ্রয়োজনীয় সিজারিয়ান সেকশন বন্ধের নির্দেশনা চেয়ে হাইকার্টে রিট দায়ের করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
২৫ জুন ২০১৯, ০৭:৩৬ পূর্বাহ্ন

‘সঙ্কট সমাধানে কূটনৈতিক পথ চিরতরে বন্ধ’

ইরানের আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং দেশটির অন্যান্য শীর্ষ কর্মকর্তার ওপর ট্রাম্প প্রশাসনের নতুন অবরোধ কূটনৈতিক উপায়ে দেশ দুটির মধ্যে চলমান সঙ্কট সমাধানের পথ বন্ধ করে দিয়েছে বলে মন্তব্য করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
২৫ জুন ২০১৯, ০৬:০১ পূর্বাহ্ন

শুধু অভিযানে মাদক, জঙ্গি ও সন্ত্রাস দমন সম্ভব নয়: আইজিপি

শুধু অভিযান দিয়ে মাদক, জঙ্গি ও সন্ত্রাস দমন করা সম্ভব নয়, সে জন্য জনগণকে সম্পৃক্ত করে বেশ কিছু কৌশল গ্রহণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
২৫ জুন ২০১৯, ০৫:৪৪ পূর্বাহ্ন