টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মানবপাচার মামলার ৩ আসামি নিহত

কক্সবাজার জেলার টেকনাফে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ তিন যুবক নিহত হয়েছেন। পুলিশের ভাষ্য মতে, নিহতরা মানবপাচার মামলার পলাতক আসামি।
২৫ জুন ২০১৯, ০৪:৫৭ পূর্বাহ্ন

শত আঘাতেও আওয়ামী লীগকে ছিন্নভিন্ন করা যাবে না: হাসিনা

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের শেকড় বাংলার মাটিতে এমনভাবে প্রোথিত, শত চেষ্টা করেও একে কেউ উপড়ে ফেলতে পারেনি। আর পারবেও না। শত আঘাতেও কেউ একে ছিন্নভিন্ন করতে পারেনি।
২৪ জুন ২০১৯, ০৩:১৮ অপরাহ্ন

কারাগারে ওসি মোয়াজ্জেমকে ডিভিশন দেওয়ার নির্দেশ

ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে জেল কোড অনুযায়ী ডিভিশন দেওয়ার দেওয়ার জন্য কারা কর্তৃপক্ষকে আদেশ দিয়েছেন আদালত।
২৪ জুন ২০১৯, ০২:০৭ অপরাহ্ন

২০ বছরে খেলাপি ঋণের পরিমাণ ২.২ লাখ কোটি টাকা: বাংলাদেশ ব্যাংক

খেলাপী ঋণের ব্যাপারে হাইকোর্টে প্রতিবেদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিবেদনে তারা বলেছে, গত ২০ বছরে ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ২ লাখ ২০ হাজার কোটি টাকা। আদায়যোগ্য ঋণ ১ লাখ ১০ হাজার কোটি টাকা, বিভিন্ন আদালতের আদেশে আটকে আছে ৮০ হাজার কোটি টাকা ও অবলোপন করা হয়েছে ৩০ হাজার কোটি টাকা।
২৪ জুন ২০১৯, ১২:৩৩ অপরাহ্ন

২০ বছরে খেলাপি, অকার্যকর ঋণের পরিমাণ ২.২ লাখ কোটি টাকা: বাংলাদেশ ব্যাংক

খেলাপী ঋণের ব্যাপারে হাইকোর্টে প্রতিবেদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিবেদনে তারা বলেছে, গত ২০ বছরে ব্যাংকের খেলাপি ও অকার্যকর ঋণের পরিমাণ ২ লাখ ২০ হাজার কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ ১ লাখ ১০ হাজার কোটি টাকা। বিভিন্ন আদালতের আদেশে আটকে আছে ৮০ হাজার কোটি টাকা ও অবলোপন করা হয়েছে ৩০ হাজার কোটি টাকা।
২৪ জুন ২০১৯, ১২:২৫ অপরাহ্ন

ডিআইজি মিজানের বিরুদ্ধে দুদকের মামলা

তিন কোটি ২৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২৪ জুন ২০১৯, ১০:১৪ পূর্বাহ্ন

কুলাউড়া থেকে ট্রেন চলছে ঢাকা, চট্টগ্রামে

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা থেকে ট্রেন চলছে ঢাকা ও চট্টগ্রামের পথে।
২৪ জুন ২০১৯, ১০:০৭ পূর্বাহ্ন

ছাত্রদলের বিক্ষোভে ককটেল হামলা, আহত ১

বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচী লক্ষ্য করে ককটেল হামলা চালানো হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ অংশের নেতা ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক আল আশরাফ মামুন আহত হয়েছেন।
২৪ জুন ২০১৯, ০৮:১৯ পূর্বাহ্ন

বেতন বাড়ানোর পরও দুর্নীতি কেনো? প্রশ্ন হাইকোর্টের

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা দ্বিগুণ করে দেওয়ার পরও কেনো দুর্নীতি ও ঘুষ বিদ্যমান রয়েছে, জানতে চেয়েছেন হাইকোর্ট।
২৪ জুন ২০১৯, ০৮:১৬ পূর্বাহ্ন

তালার পর এবার বিএনপি কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিল ছাত্রদল

১২ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার ও সংগঠনের সদস্যপদের জন্য বয়সসীমা প্রত্যাহারের দাবিতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করছে ছাত্রদলের বিক্ষুব্ধরা। কয়েকদিন আগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা দিয়েছিলো ছাত্রদল। এবার তারা কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে।
২৪ জুন ২০১৯, ০৭:৫৫ পূর্বাহ্ন

দুর্ঘটনা কবলিত ট্রেন উদ্ধারে কাজ চলছে

মৌলভীবাজারের কুলাউড়ায় দুর্ঘটনা কবলিত উপবন এক্সপ্রেস ট্রেনটিকে উদ্ধারে কাজ চলছে। ঘটনাস্থল থেকে আমাদের স্থানীয় সংবাদদাতা জানিয়েছেন, আজ সকালে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে কাজ শুরু করেছে।
২৪ জুন ২০১৯, ০৭:২৬ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের সাইবার হামলা সফল হয়নি: ইরান

মধ্যপ্রাচ্যে গত কয়েকদিন থেকে আলোচনায় ছিলো ইরানে যুক্তরাষ্ট্রের সাইবার হামলার খবরটি। তবে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে যুক্তরাষ্ট্রের সেই হামলা সফল হয়নি।
২৪ জুন ২০১৯, ০৬:৫৮ পূর্বাহ্ন

কুলাউড়া ট্রেন দুর্ঘটনায় নিহত ২ জনের পরিচয় শনাক্ত

মৌলভীবাজারের কুলাউড়ায় উপবন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় নিহত চারজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মনোয়ারা পারভীন (৪৮) ও ফাহমিদা ইয়াসমিন (২০)।
২৪ জুন ২০১৯, ০৬:২০ পূর্বাহ্ন

দুর্ঘটনার সম্ভাব্য দুই কারণ, সন্ধ্যানাগাদ ট্রেন চলাচল শুরু হতে পারে: রেল সচিব

মৌলভীবাজারের কুলাউড়ায় দুর্ঘটনা কবলিত রেললাইন ঠিক হতে আজ (২৪ জুন) সন্ধ্যা পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন রেল সচিব মোজাম্মেল হোসেন।
২৪ জুন ২০১৯, ০৫:৫৬ পূর্বাহ্ন

ট্রেন দুর্ঘটনা: নিহত ৪, আহত শতাধিক, তদন্ত কমিটি

মৌলভীবাজারের কুলাউড়ায় উপবন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার কারণ জানতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।
২৪ জুন ২০১৯, ০৫:১৩ পূর্বাহ্ন

প্রাক্তন জাবি ছাত্রের জন্য সাহায্যের আবেদন

রাজধানীর স্কয়ার হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৩০তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী জহির সুমন। প্রাণঘাতী রোগে আক্রান্ত হয়ে বৈশাখী টেলিভিশনের ৩৯ বছর বয়সী এই ডিজাইনার গত ১১ জুন থেকে হাসপাতালে শয্যাশায়ী।
২৩ জুন ২০১৯, ০২:০৬ অপরাহ্ন

‘ঘ’ ইউনিটের প্রশ্নফাঁসে জড়িত ঢাবির ৮৭ ছাত্রের বিরুদ্ধে সিআইডির অভিযোগপত্র

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ১২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে। ২০১৭ সালের ভর্তি পরীক্ষায় জালিয়াতির ওই ঘটনায় বিশ্ববিদ্যালয়টির ৮৭ জন শিক্ষার্থীর নাম এসেছে এতে।
২৩ জুন ২০১৯, ১২:৫৭ অপরাহ্ন

টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য হলেন ড. পারভীন, আবুল মোমেন ও ড. ফখরুল

দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর ট্রাস্টি বোর্ডের নতুন সদস্য হলেন সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. পারভীন হাসান, বিশিষ্ট লেখক ও সাংবাদিক আবুল মোমেন এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. ফখরুল আলম।
২৩ জুন ২০১৯, ১১:২৫ পূর্বাহ্ন

ট্রাম্পের উচ্চ-প্রশংসায় কিম

আবারও একে অপরের প্রশংসার মজেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। চলতি মাসের প্রথমার্ধে ট্রাম্প প্রশংসা করেছিলেন কিমের আর শেষার্ধে ট্রাম্পের প্রশংসা এলো কিমের মুখ থেকে।
২৩ জুন ২০১৯, ১১:২৩ পূর্বাহ্ন

দেশে হতদরিদ্রের সংখ্যা ৫০-৬০ লাখের বেশি নয়: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশে চরম দারিদ্রের মধ্যে বসবাসকারীর সংখ্যা ৫০-৬০ লাখের বেশি হবে না।
২৩ জুন ২০১৯, ১১:১৯ পূর্বাহ্ন