নতুন প্রকল্প গ্রহণকালে জলাধার ও বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নগরায়নের সঙ্গে সঙ্গে পরিবেশ সুরক্ষার ওপর গুরুত্বারোপ করে নতুন প্রকল্প গ্রহণকালে প্রাকৃতিক জলাধার সৃষ্টি ও তা সংরক্ষণ এবং অধিকহারে বৃক্ষরোপণের প্রতি গুরুত্বারোপ করেছেন।
২০ জুন ২০১৯, ১০:০০ পূর্বাহ্ন
পরীবাগে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর পরীবাগ এলাকায় একটি বহুতল ভবনের ১১ তলায় আগুন লাগার প্রায় দেড় ঘণ্টা পর তা নেভানো হয়েছে।
২০ জুন ২০১৯, ০৯:৫১ পূর্বাহ্ন
২ মাসের মধ্যে রাজীবের পরিবারকে ৫০ লাখ টাকা দেওয়ার নির্দেশ হাইকোর্টের
রাজধানীতে গত বছর দুটি বাসের রেষারেষিতে হাত হারানোর পর চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারানো রাজীব হোসেনের পরিবারকে আগামী ২ মাসের মধ্যে ৫০ লাখ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।
২০ জুন ২০১৯, ০৮:৪১ পূর্বাহ্ন
আমেরিকার সামরিক ড্রোন গুলি করে নামালো ইরান
ইরানের দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে উড়ে যাওয়া যুক্তরাষ্ট্রের একটি সামরিক দ্রোনকে ইরান ভূপাতিত করেছে। এর ফলে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সামরিক উত্তেজনা নতুন মাত্রা পেলো বলে আশঙ্কা করা হচ্ছে।
২০ জুন ২০১৯, ০৮:০৪ পূর্বাহ্ন
আবারো হাসির পাত্র হলেন ইমরান খান
আবারো হাসির পাত্র হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি ‘দ্য প্রোফেট’-খ্যাত লেবানীয় কবি খলিল জিব্রানের বলে টুইট করায় নেটিজেনদের ট্রলের শিকার হচ্ছেন এই ‘নয়া পাকিস্তান’-এর প্রবক্তা।
২০ জুন ২০১৯, ০৬:৫০ পূর্বাহ্ন
নির্বাচনী ব্যবস্থায় মানুষের আস্থা নেই: মেনন
নির্বাচনের মর্যাদা ফিরিয়ে আনার ওপর জোর দিয়ে ক্ষমতাসীন ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন গতকাল (১৯ জুন) বলেছেন, নির্বাচন এবং পুরো নির্বাচনী ব্যবস্থায় জনগণের আস্থা নেই।
২০ জুন ২০১৯, ০৫:৫৯ পূর্বাহ্ন
এশিয়া-প্রশান্ত অঞ্চলে দ্রুততম প্রবৃদ্ধির অর্থনীতি বাংলাদেশ: এডিবি
এশিয়া ও প্রশান্ত মহাসাগর অঞ্চলভুক্ত ৪৫ দেশের মধ্যে বাংলাদেশ দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে বলে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) জানিয়েছে।
২০ জুন ২০১৯, ০৫:৩১ পূর্বাহ্ন
এরকম ঘটনা যেনো আর না ঘটে: সোহেল তাজ
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সোহেল তাজ তার ভাগনে সৈয়দ ইফতেখার আলম সৌরভকে ময়মনসিংহের তারাকান্দা উপজেলা থেকে আজ (২০ জুন) ভোরে উদ্ধার করা হয়েছে জানিয়ে আশা করেন যে এরকম ঘটনা যেনো আর না ঘটে।
২০ জুন ২০১৯, ০৪:৫১ পূর্বাহ্ন
হাইড্রোজেন জ্বালানি গবেষণায় সৌদি-কোরিয়া
বিশ্বের সর্ববৃহৎ তেল কোম্পানি সৌদি আরবের আরামকো এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন জ্বালানি নিয়ে গবেষণায় নামতে যাচ্ছে। দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাই মোটরসের সঙ্গে এ নিয়ে শিগগিরই চুক্তি করবে তারা। ফলে স্বাভাবিকভাবেই কৌতূহলী মনে প্রশ্ন জাগছে, তবে কি তেলের দিন ফুরিয়ে আসার আভাস পেয়েই নতুন জ্বালানির সন্ধানে নামছে খোদ সৌদি আরব?
২০ জুন ২০১৯, ০৪:১৮ পূর্বাহ্ন
সারা দেশে স্বাস্থ্য বীমা চালুর পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, দেশের জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকার স্বাস্থ্য বীমা চালু করার পরিকল্পনা গ্রহণ করেছে।
১৯ জুন ২০১৯, ০১:১২ অপরাহ্ন
নারায়ণগঞ্জে ব্যাট দিয়ে পিটিয়ে হত্যা: যুবকের যাবজ্জীবন
খেলা নিয়ে বিরোধের জের ধরে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় শ্যামল মোল্লা (২৭) নামে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে কারাদণ্ডের মেয়াদ বাড়বে ছয় মাস।
১৯ জুন ২০১৯, ১২:৪১ অপরাহ্ন
কর্তৃত্ববাদী শাসনে অনিশ্চিত গন্তব্যে বাংলাদেশ: মাহবুব তালুকদার
সদ্য সমাপ্ত উপজেলা নির্বাচন প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, এবারের উপজেলা নির্বাচনে সবচেয়ে আশঙ্কার দিক হচ্ছে ভোটারদের নির্বাচনবিমুখতা। একটি গণতান্ত্রিক দেশ ও জাতির জন্য নির্বাচনবিমুখতা অশনিসংকেত। নির্বাচন বিমুখতা জাতিকে গভীর খাদের দিকে টেনে নিয়ে যাচ্ছে। কর্তৃত্ববাদী শাসনের অনিশ্চিত গন্তব্যে বাংলাদেশ। এই অবস্থা কখনও কাম্য হতে পারে না।
১৯ জুন ২০১৯, ১০:৩৪ পূর্বাহ্ন
অবৈধ যানবাহন অপসারণ ও ফুটপাত মুক্ত করতে কমিটি
আগামী দুই মাসের মধ্যে রাজধানী থেকে অবৈধ যানবাহন অপসারণ ও ফুটপাত দখলমুক্ত করতে ঢাকা দক্ষিণ সিটি করেপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকনের নেতৃত্বে একটি বিশেষায়িত কমিটি গঠন করা হয়েছে।
১৯ জুন ২০১৯, ১০:৩০ পূর্বাহ্ন
পটুয়াখালী তাপ বিদ্যুৎ কেন্দ্রে সংঘর্ষে চীনা শ্রমিকের মৃত্যু
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় নির্মিতব্য ‘পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে’ বাংলাদেশি ও চীনা শ্রমিকদের মধ্যে দ্বিতীয় দফার সংঘর্ষে এক চীনা শ্রমিক মারা গেছেন।
১৯ জুন ২০১৯, ০৯:৫৭ পূর্বাহ্ন
পোল্ট্রি ও মাছের বিষাক্ত খাবার তৈরির দায়ে ১০ জনের কারাদণ্ড
ট্যানারির বর্জ্যের সঙ্গে বিভিন্ন রাসায়নিক ব্যবহার করে পোল্ট্রি ও মাছের খাবার তৈরির অপরাধে ১০ জনকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
১৯ জুন ২০১৯, ০৭:৪৩ পূর্বাহ্ন
সেলিমা ও টুকু বিএনপির স্থায়ী কমিটিতে
বিএনপির স্থায়ী কমিটির শূন্য পদে নিয়োগ পেলেন দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৯ জুন ২০১৯, ০৭:১৮ পূর্বাহ্ন
যুবলীগ নেতা হত্যা মামলায় রানার জামিন
একটি হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান রানাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এতে তার জেল থেকে ছাড়া পাওয়ার পথ সুগম হলো।
১৯ জুন ২০১৯, ০৭:০৩ পূর্বাহ্ন
আবারও মোদির প্রস্তাব প্রত্যাখ্যান মমতার
ভারতের সব রাজনৈতিক দলের সভাপতিদের নিয়ে ডাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকে যাচ্ছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জানিয়েছে এনডিটিভি।
১৯ জুন ২০১৯, ০৬:০৫ পূর্বাহ্ন
বায়তুল মোকাররম মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর বায়তুল মোকাররম মার্কেটে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
১৯ জুন ২০১৯, ০৫:৫৯ পূর্বাহ্ন
অর্ধেক মূল্যে বাংলা এসএমএস
মাতৃভাষার ওপর জোর দেওয়ার লক্ষ্যে এবার বাংলায় লেখা প্রতিটি স্থানীয় এসএমএসের চার্জ কমিয়ে ২৫ পয়সা নির্ধারণের জন্য মোবাইল ফোন অপারেটরগুলিকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
১৯ জুন ২০১৯, ০৫:৩২ পূর্বাহ্ন