পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সুবিধা বাড়বে
আগামী অর্থবছরে পুঁজিবাজারে সাধারণ বিনিয়োগকারীদের করমুক্ত লভ্যাংশ আয়ের সীমা ২৫ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে।
১৩ জুন ২০১৯, ০৪:৫৪ অপরাহ্ন
এক নজরে বাজেটের আয়-ব্যয়
২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে যেভাবে টাকা আসবে এবং খরচ হবে তা বিভিন্ন পাইচার্টের তুলে ধরা হলো:
১৩ জুন ২০১৯, ০৪:৫৩ অপরাহ্ন
যুবকদের ব্যবসার জন্য ১০০ কোটি টাকা
আগামী ২০১৯-২০ অর্থবছরে শ্রমিকের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও যুবকদের কর্মসংস্থান কার্যক্রমের জন্য ২০০ কোটি টাকা বিশেষ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এরমধ্যে যুবকদের ব্যবসার উদ্যোগ সৃষ্টির মাধ্যমে অধিক কর্মসংস্থানের জন্য ১০০ কোটি ও প্রশিক্ষণের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
১৩ জুন ২০১৯, ০৪:৪৭ অপরাহ্ন
বাজেটে যা কিছু ভালো
আজ (১৩ জুন) জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরে দেশের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়। প্রস্তাবিত সেই বাজেটের ইতিবাচক দিকগুলো নিচে তুলে ধরা হলো:
১৩ জুন ২০১৯, ০৩:৩৭ অপরাহ্ন
রাত থেকেই বাড়ছে মোবাইল ব্যবহারের খরচ
বাজেট ঘোষণার পর বৃহস্পতিবার দিবাগত রাত থেকেই মোবাইল ফোন ব্যবহারের সঙ্গে যুক্ত হচ্ছে বাড়তি ৫ শতাংশ সম্পূরক শুল্কের বোঝা।
১৩ জুন ২০১৯, ০৩:২৮ অপরাহ্ন
বাজেট প্রতিক্রিয়া: লাভবান হবে তামাক কোম্পানি
জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট উত্থাপনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে সেচ্ছাসেবী সংগঠন ‘প্রজ্ঞা’ ও ‘আত্মা’। এই দুটি সংগঠনের দাবি, প্রস্তাবিত বাজেটের কারণে লাভবান হবে তামাক কোম্পানি।
১৩ জুন ২০১৯, ০৩:১৩ অপরাহ্ন
বাজেটে বাস্তবতার প্রতিফলন নেই: সিপিডি
২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে দেশের প্রকৃত অবস্থার প্রতিফলন হয়নি বলে মন্তব্য করেছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
১৩ জুন ২০১৯, ০৩:১০ অপরাহ্ন
শিক্ষা খাতে বরাদ্দে এবারও দক্ষিণ এশিয়ায় সর্বনিম্নে বাংলাদেশ
শিক্ষা খাতে রাষ্ট্রীয়ভাবে কম বরাদ্দ দেওয়া দেশগুলোর মধ্যে বিশ্বে অন্যতম বাংলাদেশ। মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অনুপাতে এ খাতে বাংলাদেশের ব্যয় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বনিম্ন। প্রতিবেশী ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ এবং আফগানিস্তানও জনগুরুত্বপূর্ণ খাতটিতে বেশি অর্থ বরাদ্দ দেয়। এবারের বাজেটেও তার থেকে বিশেষ উত্তরণ দেখা যাচ্ছে না।
১৩ জুন ২০১৯, ০৩:০৮ অপরাহ্ন
পরিবেশ, বন ও জলবায়ুর জন্যে দেড় হাজার কোটি টাকা
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০১৯-২০ অর্থবছরে বাজেটে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জন্য ১ হাজার ৪৯৬ কোটি ৩১ লাখ টাকা বরাদ্দ রাখার প্রস্তাব দিয়েছেন।
১৩ জুন ২০১৯, ০২:৩৩ অপরাহ্ন
টানা আন্দোলনে ভেঙে পড়েছে পশ্চিমবঙ্গের চিকিৎসা পরিষেবা
এক কনিষ্ঠ চিকিৎসক লাঞ্ছিত হওয়ার ঘটনায় কার্যত গোটা চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে সাড়ে সাত কোটি মানুষের রাজ্য পশ্চিমবঙ্গে।
১৩ জুন ২০১৯, ০২:১৫ অপরাহ্ন
সঞ্চয়পত্র ও পেনশন ব্যবস্থাপনা ডিজিটাল হচ্ছে
সঞ্চয়পত্র ব্যবস্থাপনা এবং পেনশন ব্যবস্থার ডিজিটালাইজেশন হচ্ছে বলে বাজেট বক্তৃতায় জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
১৩ জুন ২০১৯, ০২:০৮ অপরাহ্ন
নিবন্ধন-স্ট্যাম্প ফি কমানোর প্রস্তাবে খুশি রিহ্যাব
আজ (১৩ জুন) জাতীয় সংসদে ২০১৯-২০২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সরকার আবাসন খাতে নিবন্ধন ফি এবং স্ট্যাম্প ফি কমানোর প্রস্তাব দিয়েছে।
১৩ জুন ২০১৯, ০১:৩১ অপরাহ্ন
প্রবাসীরা টাকা পাঠিয়ে প্রণোদনা পাবেন
প্রবাসীদের টাকা পাঠাতে উৎসাহ দিতে প্রস্তাবিত বাজেটে ২ শতাংশ হারে প্রণোদনা দেওয়ার কথা বলেছেন অর্থমন্ত্রী। বিদেশ থেকে আয়ের টাকা পাঠানোর ক্ষেত্রে বাড়তি ব্যয় কমানো এবং বৈধ পথে অর্থ প্রেরণ উৎসাহিত করতে এই ব্যবস্থা রাখার কথা বলেছেন অর্থমন্ত্রী।
১৩ জুন ২০১৯, ০১:১৫ অপরাহ্ন
অর্থমন্ত্রীর পুরো বাজেট বক্তৃতা
আজ (১৩ জুন) জাতীয় সংসদে পেশ করা হয় ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট। অর্থমন্ত্রীরে পেশ করা বাজেট বক্তৃতা পুরো অংশ পড়তে ক্লিক করুন নিচের লিঙ্কে।
১৩ জুন ২০১৯, ০১:০০ অপরাহ্ন
বাড়ছে বিড়ি-সিগারেটের দাম
বাজেটে বিড়ি ও সিগারেটের মতো জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর তামাকজাত দ্রব্যের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বিশ্বব্যাপী ধূমপান বিরোধী রাষ্ট্রীয় নীতির সঙ্গে সামঞ্জস্য বিধান, তামাকজাত পণ্যের স্বাস্থ্য ঝুঁকি থাকায় এর ব্যবহার কমানো এবং রাজস্ব আয় বাড়াতে দাম বাড়ানো হচ্ছে।
১৩ জুন ২০১৯, ১২:৪৬ অপরাহ্ন
প্রতি উপজেলায় ট্যাক্স অফিস
আজ (১৩ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০১৯-২০ সালের প্রস্তাবিত বাজেট পেশ করার সময় বলেন যে প্রতিটি উপজেলায় ট্যাক্স অফিস স্থাপন করা হবে।
১৩ জুন ২০১৯, ১২:০৭ অপরাহ্ন
বাজেট ঘাটতির প্রভাব মানুষের দৈনন্দিন জীবনে পড়বে: আমীর খসরু
২০১৯-২০ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে ১ লাখ ৪৫ হাজার ৩৮০ কোটি টাকার ঘাটতি রয়েছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “এই ঘাটতির প্রভাব মানুষের দৈনন্দিন জীবনে পড়বে।”
১৩ জুন ২০১৯, ১২:০৬ অপরাহ্ন
সবার জন্য পেনশন
প্রস্তাবিত বাজেটে দেশের সবার জন্য পেনশনের ব্যবস্থা রাখার কথা বলেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
১৩ জুন ২০১৯, ১১:৪৪ পূর্বাহ্ন
আমদানিকৃত স্মার্টফোনের শুল্ক বাড়ছে আড়াই গুণ
দেশেই বেশ কয়েকটি কোম্পানি মোবাইল হ্যান্ডসেট সংযোজন করছে সে কারণে আমদানি করা স্মার্টফোনের ওপর সম্পূরক শুল্ক আড়াই গুণ বাড়িয়ে ২৫ শতাংশে উন্নীত করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
১৩ জুন ২০১৯, ১১:৩৬ পূর্বাহ্ন
বীমা সুবিধার আওতায় আসছেন সরকারি সব কর্মকর্তা-কর্মচারী
দেশের সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীকে বীমা সুবিধার আওতায় আনার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আগামী ২০১৯-২০২০ অর্থবছরের বাজেটে এই প্রস্তাব রাখা হয়েছে।
১৩ জুন ২০১৯, ১০:৫৫ পূর্বাহ্ন