ঢাবি প্রক্টর অধ্যাপক মাকসুদুর ও ১৩ সহকারী প্রক্টরের পদত্যাগ
অধ্যাপক এম মাকসুদুর রহমান। ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমানসহ প্রক্টরিয়াল বডির ১৪ সদস্য পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার তারা উপাচার্যের কাছে পদত্যাগপত্র জমা দেন।
ঢাবি উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে তারা আমার কাছে পদত্যাগপত্র দিয়েছেন।'
প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান গত বছরের ৫ এপ্রিল দায়িত্ব গ্রহণ করেন। আজ তিনি ও ১৩ সহকারী প্রক্টর পদত্যাগপত্র দিয়েছেন।
