জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৬ জুলাইয়ের ২ পরীক্ষার তারিখ পরিবর্তন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামী ১৬ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া দুটি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওইদিনের প্রিলিমিনারি টু মাস্টার্স এবং ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের ওই দুটি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।
এর মধ্যে, ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ জুলাই। আর প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা হবে ১১ আগস্ট।
তবে, পূর্বঘোষিত অন্যান্য পরীক্ষার তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।