ভারতের বনি-কৌশানীকে নিয়ে বাংলাদেশের সিনেমা
কলকাতার নতুন প্রজন্মের জনপ্রিয় মুখ বনি সেনগুপ্ত এবং কৌশানী মুখোপাধ্যায় অভিনয় করছেন বাংলাদেশের সিনেমায়। ‘ধাঁধা’ নামের সিনেমাটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি।
সম্প্রতি সিনেমার প্রথম পোস্টার মুক্তি পেয়েছে। সিনেমাটির প্রযোজনা সংস্থা শাপলা ফিল্ম ইন্টারন্যাশনাল।
শামীম আহমেদ রনি আজ শুক্রবার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘কিছুদিন আগে ভারতের কাশ্মীরে ধাঁধা সিনেমার শুটিং করেছি। একটি গানের শুটিং ও কিছু দৃশ্যের শুটিং করেছি সেখানে। বর্তমানে করোনার কারণে শুটিং বন্ধ আছে। চলতি মাসের ২১ তারিখ থেকে আবার কাশ্মীরেই সিনেমাটির শুটিং শুরু হবে।’
তিনি আরও বলেন, ‘ধাঁধা সিনেমার গল্প ভৌতিক, তবে কমেডিও থাকছে। বনি, কৌশানী ছাড়াও এই সিনেমার আরও অভিনয় করেছেন রজতাভ দত্ত।’