‘অবসরপ্রাপ্ত প্রেমিক’ নাটকে কলকাতার ঋষি কৌশিকের সঙ্গে আঁচল

স্টার অনলাইন ডেস্ক

কলকাতার ছোট পর্দার অভিনেতা ঋষি কৌশিকের বিপরীতে অভিনয় করেছেন বাংলাদেশের নায়িকা আঁচল।

আরটিভির ঈদুল আযহা ২০২২ বিশেষ আয়োজন 'অবসরপ্রাপ্ত প্রেমিক' নাটকে দেখা যাবে এ জুটিকে।

শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আরটিভি দ্য ডেইলি স্টারকে বিষয়টি জানিয়েছে।

অবসরপ্রাপ্ত প্রেমিক নাটকের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
অবসরপ্রাপ্ত প্রেমিক নাটকের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা আঁচল 'জটিল প্রেম', 'কিস্তিমাত' ও 'সুলতানা বিবিয়ানা' সহ অনেক আলোচিত সিনেমায় অভিনয় করেছেন।

ঋষি কৌশিক অভিনীত 'এখানে আকাশ নীল', 'ইষ্টি কুটুম' ও 'মুখোশ মানুষ' নাটকগুলো কলকাতায় আলোচিত।

অবসরপ্রাপ্ত প্রেমিক নাটকের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
অবসরপ্রাপ্ত প্রেমিক নাটকের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

গত ঈদে গায়িকা পড়শীর সঙ্গে 'মারিয়া ওয়ান পিস' নাটকে অভিনয় করেছিলেন ঋষি।