আগামী বছরের জানুয়ারিতে মুক্তি পাবে ‘থ্রি আর’
দুই তেলেগু স্বাধীনতা সংগ্রামী রাজু এবং ভিমের গল্প নিয়ে নির্মিত সিনেমা 'থ্রি আর'। সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন দক্ষিণের সিনেমার সুপারস্টার রামচরণ ও জুনিয়র এনটি রামা রাও।
এই সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বলিউড তারকা অজয় দেবগনকে। এতে সীতার ভূমিকায় অভিনয় করেছেন আলিয়া ভাট।
ফিল্মফেয়ার প্রতিবেদনে অনুযায়ী, আগামী বছরের ৭ জানুয়ারি মুক্তি পাবে 'থ্রি আর' সিনেমাটি। প্রায় ৪০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি। সিনেমাটির একটি সম্প্রতি প্রকাশিত হয়েছে। সেখানে আলিয়া ভাট, জুনিয়র এনটিআর, রামচরণ এবং অজয় দেবগনকে দেখা গেছে।
সিনেমাটির পরিচালক এস এস রাজামৌলি। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে টিজারটি শেয়ার করেন।