আগামী বছর হলিউডে অভিষেক হচ্ছে আলিয়ার

স্টার অনলাইন ডেস্ক

আগামী বছরের শুরুতে হলিউডে অভিষেক হতে যাচ্ছে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আমেরিকান এজেন্সির উইলিয়াম মরিস এনডেভারের (ডাব্লিউএমই) সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন আলিয়া।

একটি সূত্র ইন্ডিয়া টুডেকে জানিয়েছে, আলিয়া ২০২২ সালের শুরুতে হলিউডের একটি স্টুডিও'র সঙ্গে কাজ করবেন। খুব শিগগির তিনি এ বিষয়টি ঘোষণার পরিকল্পনা করেছেন। বর্তমানে চুক্তিটি চূড়ান্ত করতে আলোচনা করছেন। যদিও, এ বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি। তবে, গুঞ্জন শুরু হয়েছে বেশ কয়েকটি স্ক্রিপ্ট নিয়ে উচ্ছ্বসিত আলিয়া। যার মধ্যে একটি স্ক্রিপ্ট তার নজর কেড়েছে।

আলিয়া ভাটের হলিউড স্বপ্ন

আলিয়া ভাটের গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি আগামী বছরের ৬ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এই অভিনেত্রী হলিউডে অভিষেক চূড়ান্ত করতে ২০২২ সালের অপেক্ষায় আছেন। সূত্র জানিয়েছে, আলিয়া হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্সের অনেক বড় ভক্ত। তবে, অফার পাওয়া সত্ত্বেও, আলিয়া তার প্রথম হলিউড চলচ্চিত্র নিয়ে অনেক সতর্ক।

তার এজেন্সি ডাব্লিউএমই পশ্চিমে একটি বড় নাম। গ্যাল গ্যাডোট, এমা স্টোন, অপরাহ এবং চার্লিজ থেরনের মতো তারকাদের নিয়ে কাজ করে ডব্লিউিএমই।

বর্তমানে আলিয়া কী নিয়ে ব্যস্ত আছেন?

আলিয়া ভাট পরবর্তীতে 'রকি অর রানী কী প্রেম কাহানী'তে দেখা যাবে। করণ জোহর পরিচালিত এই সিনেমায় রণবীর সিং, শাবানা আজমি, জয়া বচ্চন এবং ধর্মেন্দ্রও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। সিনেমাটি ২০২২ সালে মুক্তি পাওয়ার কথা আছে। আলিয়া তার প্রথম প্রযোজনা ডার্লিংসের শুটিং শেষ করেছেন। এ ছাড়াও, রণবীর কাপুরের সঙ্গে ব্রহ্মাস্ত্র, ক্যাটরিনা কাইফ ও প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে জি লে জারা, সঞ্জয় লীলা বানশালীর গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি এবং আরআরআর সিনেমাও মুক্তির অপেক্ষায় আছে।