আতশবাজি নিষেধাজ্ঞা সমর্থনকারীদের কড়া সমালোচনা কঙ্গনার

স্টার অনলাইন ডেস্ক

বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত তার ইনস্টাগ্রামে দিওয়ালীর আগে আতশবাজির ওপর নিষেধাজ্ঞা সমর্থনকারীদের কড়া সমালোচনা করেছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

দিওয়ালির শৈশবের স্মৃতিচারণ করে সদগুরুর আতশবাজি নিষিদ্ধের একটি ভিডিও শেয়ার করে 'কুইন' অভিনেত্রী বলেন, পটকা ফাটানোর প্রভাব নিয়ন্ত্রণে দীপাবলির ৩ দিনে গাড়ি ব্যবহার করা ছেড়ে দেওয়া উচিত।

তিনি লিখেছেন, দিওয়ালীর সময় পরিবেশ কর্মীদের জন্য আমার নিখুঁত উত্তর- আপনার ৩ দিন হেঁটে অফিস করুন, গাড়ি ব্যবহার করবেন না।

সদগুরুর প্রশংসা করে তিনি আরও বলেন, তিনি সেই ব্যক্তি যিনি লাখ লাখ গাছ লাগিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন।

এর আগে, অনিল কাপুরের মেয়ে এবং চলচ্চিত্র নির্মাতা রিয়া কাপুর আতশবাজি ফাটানোর ঐতিহ্যকে 'পুরানো' এবং দিওয়ালী উদযাপনের একটি 'দায়িত্বজ্ঞানহীন' অংশ বলে অভিহিত করেন।

এর কয়েক ঘণ্টা পর কঙ্গনা এভাবে সমালোচনা করলেন।