আরিয়ানকে অপহরণ করতে চেয়েছিলেন সমীর, দাবি নবাব মালিকের

 স্টার অনলাইন ডেস্ক

শাহরুখ খানের ছেলে আরিয়ান গ্রেপ্তার হওয়ার পর একের পর এক প্রশ্নে বিদ্ধ হচ্ছেন এনসিবি'র কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে।

এনসিবির মুম্বাই জোনাল ডিরেক্টরের বিরুদ্ধে অভিযোগ করেই যাচ্ছেন মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক। এবার এই অফিসারের বিরুদ্ধে 'অপহরণের চেষ্টা'র অভিযোগ আনলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম ফিল্মফেয়ার আজ রোববার তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নবাব মালিক প্রথম থেকেই দাবি করে আসছিলেন, ক্রুজে এনসিবির অভিযান পুরোটাই ছিল সমীরের 'সাজানো নাটক'। মূলত আরিয়ানকে অপহরণ করে শাহরুখ খানের কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করতে চেয়েছিলেন সমীর।

ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নবাব মালিক বলেছেন, আরিয়ানকে কিডন্যাপ করে মাদক মামলায় তাকে ফাঁসানোর চেষ্টা করেছেন সমীর। কিন্তু, তার সেই পরিকল্পনা টেকেনি।