আরিয়ানের মাদক মামলায় চাঁদাবাজির প্রমাণ পায়নি মুম্বাই পুলিশ
চাঁদাবাজির অভিযোগ ওঠা মুম্বাই ক্রুজ ড্রাগস মামলার তদন্ত আপাতত স্থগিত করেছে মুম্বাই পুলিশ। ওই মামলায় শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে গ্রেপ্তার করেছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। মুম্বাই পুলিশ জানিয়েছে, এ বিষয়ে এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি।
আজ বুধবার মুম্বাই পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এ তথ্য জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, ক্রুজ মামলায় মাদকদ্রব্যের সঙ্গে সম্পর্কিত কথিত চাঁদাবাজির বিষয়টির পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত তদন্ত স্থগিত করা হয়েছে। মুম্বাই পুলিশ তদন্তের জন্য এসইটি (বিশেষ তদন্ত দল) গঠন করেছিল এবং প্রায় ২০ জনকে জিজ্ঞাসাবাদ করেছিল। তবে, এখনো পর্যন্ত কোনো প্রমাণ না পাওয়ায় কোনো মামলা দায়ের হয়নি।