এবার শাহরুখের ম্যানেজার পূজাকে ডেকেছে মুম্বাই পুলিশ
পূজা দাদলানি। ছবি: সংগৃহীত
এবার শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানিকে ডেকেছে মুম্বাই পুলিশ। আরিয়ান খানের মাদক মামলায় ঘুষ লেনদেন হয়েছিল কি না, সে বিষয়ে জানতেই ডাকা হয়েছে তাকে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, গত শনিবার পূজা দাদলানিকে তলব করে মুম্বাই পুলিশের বিশেষ তদন্ত দল। কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে পুলিশের কাছে সময় চেয়েছেন শাহরুখ খানের ম্যানেজার।
গত ২ অক্টোবর রাতে একটি বিলাসবহুল প্রমোদতরী থেকে আটক করা হয় আরিয়ান খানকে। ২৮ দিন জেলে থাকার পর ৩০ অক্টোবর ঘরে ফেরেন শাহরুখপুত্র।