ঐশ্বরিয়া রাইকে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

স্টার অনলাইন ডেস্ক

বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে ৫ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)। তবে, তিনি এসব নিয়ে মিডিয়াকে কিছুই বলেননি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, পানামা পেপার্স নিয়ে আজ সোমবার ইডি বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে জিজ্ঞাসাবাদ করেছে।

এর আগে, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের অভিযোগে ৪৮ বছর বয়সী ঐশ্বরিয়া রাইকে তলব করা হয়।

তদন্ত সংস্থাটি দিল্লিতে ঐশ্বরিয়া রাইয়ের জবানবন্দী রেকর্ড করেছে। বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আইন (ফেমা) লঙ্ঘন করে বিদেশে সম্পদ গচ্ছিত রাখার অভিযোগ উঠেছে ঐশ্বরিয়া বিরুদ্ধে।