করোনা আক্রান্ত কমল হাসান হাসপাতালে
কমল হাসান। ছবি: সংগৃহীত
করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দক্ষিণি সুপারস্টার কমল হাসান। কিছুদিন আগে যুক্তরাষ্ট্র সফর শেষ করে ভারতে ফেরেন তিনি।
তখন তার হালকা কাশি ছিল। পরে নমুনা পরীক্ষা করতে দিলে তিনি পজিটিভ শনাক্ত হন।
আজ সোমবার ভারতীয় সংবাদমাধ্যম ফিল্মফেয়ারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে দুপুরে করোনা আক্রান্ত হওয়ার কথা টুইট করে কমল হাসান লিখেছেন, যুক্তরাষ্ট্র সফর শেষে আমার সামান্য কাশি ছিল। নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। এখন আমি হাসপাতালে আইসোলেশনে আছে। তবে, আমার পরিবারের অন্যরা সুস্থ আছেন।