কেকের ভিতরে আংটি লুকিয়ে ক্যাটরিনাকে বিয়ের প্রস্তাব
বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ে নিয়ে জল্পনা চলছে বিনোদন জগতের সবখানে।
ক্যাটরিনার বন্ধুর দেওয়া তথ্যমতে, ভিকি নাকি একটি কেকের ভিতরে আংটি লুকিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। সেই কেক কেটে খাওয়ার সময় ক্যাটরিনা আংটি দেখতে পান ক্যাটরিনা। সেখানে লেখা ছিল, 'আমাকে বিয়ে করবে?'
ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার দেওয়া তথ্যমতে, ক্যাটরিনা স্বীকার না করলেও ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিয়ে করবেন এ জুটি। রাজস্থানের সাওয়াই মধুপুরে একটি রয়েল ভেন্যুতে বিয়ে হবে তাদের।
ক্যাটরিনার বন্ধু আরও জানান, করোনা মহামারির সময় ও লকডাউন চলাকালে ভিকি ও ক্যাটরিনা আরও ঘনিষ্ঠ হয়েছেন। বন্ধন আরও শক্ত হয়েছে।
শোনা যাচ্ছে আগামী ১ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত তাদের বিয়ের আয়োজন চলবে। ভক্তরা একটি রাজকীয় বিয়ের আয়োজন দেখার জন্য অপেক্ষায় আছেন।