ক্যান্সার রোগীদের জন্যে চুল দান করলেন মাধুরী দীক্ষিতের ছেলে
ভারতের জাতীয় ক্যান্সার দিবসে বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের ছোট ছেলে রায়ান ক্যান্সার রোগীদের জন্য চুল দান করেছেন। এজন্য রায়ান দুই বছর ধরে তার চুল বড় করেন। মাধুরী রোববার ইনস্টাগ্রামে চুল দানের একটি ভিডিও শেয়ার করেছেন।
ভিডিও'র নোটে মাধুরী লিখেছেন, সব নায়ক ক্যাপ পরেন না.... জাতীয় ক্যান্সার দিবসে আমি সত্যিই বিশেষ কিছু শেয়ার করতে চাই। ক্যান্সারের চিকিৎসায় কেমো নেওয়া কয়েকজনকে দেখে রায়ান কষ্ট পেয়েছিল। কারণ তাদের চুল ছিল না। তারপর আমার ছেলে ক্যান্সার সোসাইটিতে তার চুল দান করার আগ্রহ দেখায়। বাবা-মা হিসাবে আমরা তার সিদ্ধান্তে একটু অবাক হলেও আমরা খুশি হয়েছিলাম।
তিনি আরও যোগ করেছেন, নির্দেশিকা অনুযায়ী চুলের প্রয়োজনীয় দৈর্ঘ্য বাড়াতে তার প্রায় দুই বছর সময় লেগেছিল। আজ ছিল চূড়ান্ত দিন। এটা আমাদের জন্য গর্বের বিষয়।
এদিকে, কাজের ক্ষেত্রে মাধুরীকে শেষবার সঞ্জয় দত্ত, আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, সোনাক্ষী সিনহা এবং আদিত্য রায় কাপুরের সঙ্গে 'কলঙ্ক' সিনেমায় দেখা গিয়েছিল। তিনি ওটিটি প্লাটফর্মেও কাজ করতে প্রস্তুত।