জামিনের পর প্রথম প্রকাশ্যে শিল্পা-রাজ
শিল্পা শেঠী ও রাজ কুন্দ্রা। ছবি: সংগৃহীত
বলিউড অভিনেত্রী শিল্পা শেঠীর স্বামী রাজ কুন্দ্রা গত জুলাইয়ে পর্নোগ্রাফি ভিডিও তৈরির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। প্রায় ২ মাস পর জামিন পান তিনি।
জেল থেকে বের হওয়ার প্রায় দেড় মাস পর শিল্পা ও রাজকে প্রকাশ্যে দেখা গেল।
আজ বুধবার ভারতীয় সংবাদমাধ্যম ই-টাইমস'র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল হিমাচল প্রদেশের এক মন্দিরে এই দম্পতিকে একসঙ্গে দেখা গেছে।
শিল্পা শেঠীর সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজের উপস্থিতি ছিল না। গত কয়েকদিন হলো রাজও তার সব অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছেন।