দক্ষিণি সুপারস্টার বিজয় সেতুপাতির ওপর হামলা

স্টার অনলাইন রিপোর্ট

বেঙ্গালুরু বিমানবন্দরে দক্ষিণ ভারতীয় সুপারস্টার বিজয় সেতুপাতি হামলার শিকার হয়েছেন। হামলার একটি ভিডিও ক্লিপস সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভারতের বার্তা সংস্থা আইএএনএসের বরাত দিয়ে সুপারস্টার বিজয় সেতুপাতির হামলার খবর প্রকাশ করেছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

তাদের প্রতিবেদনে জানিয়েছে, গতকাল বুধবার বেঙ্গালুরু বিমানবন্দরে এ হামলার ঘটনা ঘটেছে। যদিও এতে হতাহতের খবর পাওয়া যায়নি। বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিজয় সেতুপতিকে সুরক্ষা দিয়ে হামলাকারীকে আটক করেছে। হামলাকারীর বিরুদ্ধে পুলিশের কাছে কোনো অভিযোগ দায়ের করেননি এই সুপারস্টার।