পত্রলেখার বিয়ের ওড়নায় বাংলা লেখা
সাদা শেরওয়ানি, লাল পাগড়িতে বর এবং লাল বেনারসিতে ঝলমলে হাসিতে কনে। ছবি: সংগৃহীত
রাজকুমার রাও-পত্রলেখার বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। সাদা শেরওয়ানি, লাল পাগড়িতে বর এবং লাল বেনারসিতে ঝলমলে হাসিতে কনে।
তবে পত্রলেখার ওড়নায় বাংলায় কিছু লেখা দেখা গেছে। এতে লেখা 'আমার পরান ভরা ভালোবাসা আমি তোমায় সমর্পণ করিলাম' চোখ এড়িয়ে গেছে অনেকের।
পত্রলেখার শাড়ির ওড়নায় লেখা ‘আমার পরান ভরা ভালোবাসা আমি তোমায় সমর্পণ করিলাম’। ছবি: সংগৃহীত
সোমবার চণ্ডীগড়ে রাজকুমার-পত্রলেখার বিয়ের অনুষ্ঠান হয়।
এদিকে নিজের ছবি পোস্ট করে রাজকুমার লিখেছেন, '১১ বছরের প্রেম, বন্ধুত্ব, ভালবাসা, আনন্দের পর আজ আমার দুনিয়ার সঙ্গে সাত পাক ঘুরলাম। তোমার স্বামীর তকমা পাওয়ার চেয়ে বেশি আনন্দ আর কিছুতেই নেই।'