পদ্মশ্রী পেলেন কঙ্গনা

স্টার অনলাইন রিপোর্ট

পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। এ ছাড়াও, সংগীতশিল্পী আদনান সামি, সুরেশ ওয়াদকার, পরিচালক করণ জোহর, প্রযোজক একতা কাপুর, টিভি অভিনেত্রী সারিতা জোশিও এই পুরস্কার পেয়েছেন।

আজ সোমবার নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তারা। ভারতীয় সংবাদমাধ্যম বোম্বে টাইমস তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কঙ্গনা সম্প্রতি 'মণিকর্ণিকা' এবং 'পাঙ্গা' সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে চতুর্থবার জাতীয় পুরস্কার জেতেন। এর আগে 'ফ্যাশন', 'কুইন' ও 'তনু ওয়েডস মনু' চলচ্চিত্রে অভিনয় করে জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি।

গত রোববার ভারত সরকার ঘোষণা করেছিল যে, পদ্মশ্রী পুরস্কার প্রাপ্তদের সম্মান জানাতে ৮ অক্টোবর এবং ৯ অক্টোবর রাষ্ট্রপতি ভবনে চারটি পৃথক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।