প্রিয়াঙ্কা-নিকের বিচ্ছেদের গুঞ্জন কেন

স্টার অনলাইন রিপোর্ট

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে তার স্বামী মার্কিন গায়ক নিক জোনাসের বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছে।

তাদের সংসারে নাকি দীর্ঘদিন ধরে অশান্তি চলছে, আর সেই অশান্তির গুঞ্জনকে আরও উসকে দিয়েছে প্রিয়াঙ্কার নতুন ইনস্টাগ্রাম পোস্ট।

ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া ডটকম তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ইনস্টাগ্রাম প্রোফাইলে প্রিয়াঙ্কা বদলে ফেলেছেন পদবি। বিয়ের পর নিকের নামের শেষাংশ যোগ করে প্রিয়াঙ্কা চোপড়া জোনাস লিখলেও এখন আছে কেবল নিজের নামটুকু। আর তাতেই সংসার ভাঙার গুঞ্জন ডালপালা মেলতে শুরু করেছে।

বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর প্রিয়াঙ্কা চোপড়া নিকের সবশেষ ইনস্টাগ্রাম পোস্টে কমেন্ট করেছেন, 'আমি তোমার (নিকের) কোলেই মরতে চাই।'

তবে প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপড়া এই গুঞ্জনকে উড়িয়ে দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টিভিকে বলেছেন, 'এসব রাবিশ নিউজ, কেউ গুজব ছড়াবেন না।'