বক্স অফিস কাঁপিয়েও ১৬ মাস বেকার ছিলেন বিবেক ওবেরয়
বলিউড অভিনেতা বিবেক ওবেরয় সম্প্রতি এক সাক্ষাৎকারে তার সিনেমা বক্স অফিসে সাফল্যের পরও ১৬ মাস বেকার থাকার কথা জানিয়েছেন।
'শুটআউট অ্যাট লোখন্ডওয়ালা' সিনেমাটি বক্স অফিস কাঁপালেও তাকে ১৬ মাস কেউ কাজে ডাকেননি। সিনেমায় তার অভিনয় প্রশংসিত হলেও কেউ নতুন সিনেমায় তাকে নিতে চাইতেন না। তিনি বলেন, 'এর কারণ জানতে চাইলে বলা হতো, তোমাকে নিলে অমুক জায়গা থেকে চাপ আসবে, তাই নিতে চাই না।'
সাক্ষাতকারে বিবেক আরও বলেন, 'বলিউডে কাজ না পেয়ে নিজের স্টার্টআপ শুরু করি। তারপর আমাকে সংসার চালানোর কথা ভাবতে হয়নি, সিনেমার ওপর নির্ভর করতে হয়নি। উপার্জনের বিকল্প পথ পেয়ে গিয়েছিলাম।'
সম্প্রতি মুক্তি পেয়েছে বিবেক ওবেরয় অভিনীত ওয়েব সিরিজ 'ইনসাইড এজ সিজন থ্রি'। এর আগের দুটি সিজনেও অভিনয় করেছেন তিনি।