রাজকুমার রাও-পত্রলেখার বিয়ে আজ
রাজকুমার রাও ও পত্রলেখা। ছবি: সংগৃহীত
বলিউডে যেন বিয়ের মৌসুম চলছে। আগামী কয়েক মাসের মধ্যে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশল ও আলিয়া ভাট-রণবীর কাপুর।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম বোম্বে টাইমস জানিয়েছে, আজ বুধবার রাতেই বিয়ে হচ্ছে রাজকুমার রাও ও পত্রলেখার। আগামী ১১, ১২ নভেম্বর চলবে বিয়ের অনুষ্ঠান। রাজস্থানের জয়পুরে এই অনুষ্ঠান হওয়ার কথা আছে।
বিয়েতে শুধু রাজকুমার রাও ও পত্রলেখার আত্মীয় স্বজন এবং ঘনিষ্ঠ বন্ধুদের আমন্ত্রণ জানানো হয়েছে। রাজকুমার রাও বিয়েতে পত্রলেখাকে সারপ্রাইজ দেবেন বলে জানা গেছে। ১০ বছর ধরে প্রেমের সম্পর্কে আছেন এই দুজন।