সামান্থা যেখানে প্রথম!
আগামী ২০-২৮ নভেম্বর ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া (আইএফএফআই)। এই অনুষ্ঠানে স্পিকার হিসেবে প্রথমবারের মতো দক্ষিণ ভারতীয় কোনো অভিনেত্রীকে সুযোগ দেওয়া হলো। তিনি হলেন সামান্থা।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, আয়োজকরা পরিচালক অরুণা রাজে, অভিনেতা জন এডাথাট্টিল এবং পরিচালক বিবেক অগ্নিহোত্রীকেও আইএফএফআই অনুষ্ঠানের বক্তা হিসেবে বেছে নিয়েছেন। এই তালিকায় মনোজ বাজপেয়ীও আছেন।
সামান্থা আইএফএফআই'র স্পিকার
সম্প্রতি স্বামী নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন সামান্থা। তিনি সেসব ভুলে জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন।
এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, সামান্থাকে আইএফএফআইয়ের অনুষ্ঠানে বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। সামান্থা হলেন প্রথম দক্ষিণ ভারতীয় অভিনেত্রী যিনি এই অনুষ্ঠানে বক্তা হিসাবে আমন্ত্রণ পেয়েছেন।
সামান্থার বর্তমান ব্যস্ততা
সামান্থাকে সর্বশেষ পরিচালক রাজ এবং ডিকের 'দ্য ফ্যামিলি ম্যান ২'তে দেখা গিয়েছিল। সিরিজটি অ্যামাজন প্রাইম ভিডিওতে স্ট্রিমিং হচ্ছে। সামান্থা এখন গুণসেকর পরিচালিত শকুন্তালাম মুক্তির অপেক্ষা আছেন।
ইন্ডিয়া টুডেকে এক সাক্ষাত্কারে সামান্থা বলেছেন, তার অভিনীত তামিল চলচ্চিত্র কাথুভাকুলা রেন্ডু কাধল মুক্তির অপেক্ষায় আছে। তবে, আপাতত তার কোনো আপডেট নেই। এছাড়া, পরিচালক জুটি হরি-হরিশ এবং শান্তারুবানের সঙ্গে তামিল-তেলেগু দ্বিভাষী একটি সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন।
নাগা চৈতন্যের সঙ্গে সামান্থার বিচ্ছেদ
সামান্থা এবং নাগা চৈতন্য ২০১৪ সালে অটোনগর সূর্যের সেট থেকে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। এর ৩ বছর পর তারা ২০১৭ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু চলতি বছরের ২ অক্টোবর সামান্থা এবং নাগা চৈতন্য ঘোষণা করেন- তারা আলাদা হয়ে গেছেন। এই দম্পতি বছর প্রেমের সম্পর্কে ছিলেন এবং বিয়ের পরে আরও ৪ বছর একসঙ্গে ছিলেন। তবে, তাদের বিচ্ছেদ হয়েছে পারস্পরিক সম্মতিতে। জানা গেছে, নাগা চৈতন্য ও তার পরিবার সামান্থাকে ২০০ কোটি টাকার ভরণপোষণের প্রস্তাব দিয়েছিল। তবে, অভিনেত্রী সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছিলেন, তিনি তার কাছ থেকে একটি পয়সাও চান না।