সিদ্ধার্থ শুক্লার মায়ের পোশাকে শেহনাজ

স্টার অনলাইন রিপোর্ট

সিদ্ধার্থ ছাড়া প্রায় ২ মাস কেটে গেছে শেহনাজ গিলের। প্রেমিকের মৃত্যুর পর নিজেকে গোছানোর চেষ্টা করছেন, কাজেও ফিরেছেন।

তবে, সিদ্ধার্থের স্মৃতি আছে তার জীবন জুড়ে। আবার সেই কথাই মনে করিয়ে দিলেন এই 'বিগ বস ১৩' প্রতিযোগী।

 

ফিল্মফেয়ারের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিদ্ধার্থ শুক্লার মা রিমা শুক্লার দেওয়া পোশাকে দেখা গেছে তাকে। একটি অনুষ্ঠানে নীলরঙের সালোয়ার কামিজ পরেছিলেন শেহনাজ। যা তাকে ভালোবেসে দিয়েছিলেন সিদ্ধার্থের মা।

এখনো তার কথা উঠলেই স্মৃতিকাতর হয়ে উঠেন শেহনাজ। সম্প্রতি নিজের ছবির প্রচারে গিয়ে অঝোরে কেঁদেছেন তিনি।