১৫ দিনের জন্য সালমান-ক্যাটরিনার গন্তব্য দিল্লি

স্টার অনলাইন রিপোর্ট

বলিউড সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফ আগামী জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে ১৫ দিনের জন্য দিল্লি যাচ্ছেন 'টাইগার থ্রি' সিনেমার শুটিংয়ের জন্য।

ভারতের সংবাদমাধ্যম পিঙ্ক ভিলা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, এর আগে রাশিয়া, তুরস্ক, অস্ট্রিয়া ও মুম্বাইয়ে এই সিনেমায় শুটিং হয়েছে। এবার হবে দিল্লিতে।

সিনেমার এক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, '১৫ দিনের শিডিউলে সিনেমার শুটিং শেষ করা হবে। সালমান ও ক্যাটরিনা দিল্লির এলে লোকেশনে শুটিং করবেন। প্রস্তুতি শুরু হয়ে গেছে ইতোমধ্যেই।'

২০১২ সালে মুক্তি পায় 'এক থা টাইগার'। এর সাফল্যের ৫ বছর পর সিনেমার সিক্যুয়েল 'টাইগার জিন্দা হ্যায়' মুক্তি পায়। সেই ধারাবাহিকতায় এবার তৈরি হচ্ছে 'টাইগার থ্রি'।