মার্চে ঢাকা-ভাঙ্গা রেল যোগাযোগ শুরু: রেলমন্ত্রী
রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। ছবি: রেলপথ মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে সংগৃহীত
রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, পদ্মা সেতু দিয়ে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেল যোগাযোগ চালু করার নতুন লক্ষ্যমাত্রা হিসেবে আগামী বছরের মার্চ মাসকে নির্ধারণ করা হয়েছে।
যদি কোনো কারনে তারা লক্ষ্য অর্জনে ব্যর্থ হন, তবে ২০২৩ সালের জুনের মধ্যে এটি চালু হবে।
আজ সরেজমিনে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প পরিদর্শন করার সময় মন্ত্রী এ ঘোষণা দেন।
গত বছর মন্ত্রী ঘোষণা করেছিলেন, ডিসেম্বরের মধ্যেই ঢাকা-ভাঙ্গা রেল কার্যক্রম চালু হবে।
আজ তিনি আবারও জানান, একই দিনে সড়ক ও রেল চলাচল শুরু করা সম্ভব নয়।
