তামাক চাষ নির্মূলে সামাজিক চাপ অব্যাহত রাখতে হবে: পরিকল্পনামন্ত্রী

স্টার অনলাইন রিপোর্ট

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, 'দেশ থেকে ২০৪০ সালের মধ্যে তামাক চাষ নির্মূল করতে হলে সামাজিক চাপ অব্যাহত রাখতে হবে।'

আজ বৃহস্পতিবার বাংলাদেশ পার্লামেন্টারি ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিয়িং এর উদ্যোগে তামাক প্রতিরোধ বিষয়ক এক আলোচনা সভায় মন্ত্রী এ কথা বলেন।

পরিকল্পনা মন্ত্রী বলেন, 'তামাক আইনের মাধ্যমে তামাকের ব্যবহার প্রতিরোধ করতে হবে। এ বিষয়ে সরকার প্রধানের সমর্থন আছে।'

বর্তমানে বাংলাদেশে ১৫ লাখ মানুষ তামাকজনিত রোগে আক্রান্ত বলে সভায় জানানো হয়।

আজকের সভায় বর্তমান তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের সুপারিশও করা হয়।