ধামরাইয়ে কৃষি জমি রক্ষায় অভিযান, জরিমানা ও এক্সকেভেটর জব্দ

নিজস্ব সংবাদদাতা, সাভার

ঢাকার ধামরাইয়ে কৃষি জমির মাটি কাটার অপরাধে ২ জনের ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম‍্যমাণ আদালত।

আজ রোববার ভোর ৬টার দিকে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বেলীশ্বর এলাকায় অভিযান চালান ভ্রাম‍্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী।

এ সময় ২টি এক্সকেভেটর (ভেকু) জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, 'কৃষি জমি রক্ষার স্বার্থে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে ভোর ৬টায় অভিযান পরিচালনা করা হয়। ইট প্রস্তুত, ভাটা স্থাপন ও কৃষি জমির মাটি কাটা আইন (নিয়ন্ত্রণ) ২০১৩ আইন অনুযায়ী ২টি ভেকুর মালিককে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ২টি ভেকু জব্দ করা হয়েছে।'

অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলেও যোগ করেন তিনি।