লালমনিহাটে বন্যার পানিতে ভেসে এলো অজ্ঞাতপরিচয় মরদেহ

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বন্যার ভেসে আসা অজ্ঞাতপরিচয় একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার বিকেলে উপজেলার শিবমন্দির এলাকায় স্বর্ণামতি সেতুর পাশে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর।

তিনি বলেন, আজ বিকেলে স্বর্ণামতি নদীতে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা থানায় জানায়। ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করতে বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে।