শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সাংবাদিকতা পদক বিতরণ কাল
শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সাংবাদিকতা পদক বিতরণ করা হবে আগামীকাল বৃহস্পতিবার।
বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের (বিএনএসকে) উদ্যোগে আগামীকাল সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন ও সাবেক ডাকসু সহ-সভাপতি অধ্যক্ষ মাহফুজা খানম।
'শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সাংবাদিকতা পদক ২০২০' পাচ্ছেন একাত্তর টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক কাবেরী মৈত্রেয় এবং 'শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সাহসী সাংবাদিকতা পদক ২০২১' পাচ্ছেন দৈনিক প্রথম আলোর বিশেষ সংবাদদাতা রোজিনা ইসলাম।