উৎসবে চুলের সাজ-সজ্জা
উৎসবে চুলের সাজ-সজ্জা
মডেল : অনামিকা
মেকআপ অ্যান্ড স্টাইলিং : কিউবেলা বিউটি স্যালন
ছবি : শাহরিয়ার কবির হিমেল
৫ সেপ্টেম্বর ২০১৬, ০৯:৫০ পূর্বাহ্ন
উৎসবে চুলের ভিন্ন লুক
উৎসবে চুলের ভিন্ন লুক
মডেল : অমৃত
স্টাইলিং : পারসোনা অ্যাডামস
ছবি : শাহরিয়ার কবির হিমেল
৫ সেপ্টেম্বর ২০১৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
মেহেদি রাঙা ঈদ
এক সময় বিয়ে, ঈদ কিংবা অন্য কোনো উৎসব অনুষ্ঠানে মেহেদি গাছের পাতা বেটে মিহি করে হাতে লাগানো হতো। একটি বড় গোল বৃত্ত আর তার চারপাশে ছোট ছোট বৃত্ত করা ডিজাইনটাই যেন ছিল সাধারণ একটা বিষয়। কিন্তু সময় পাল্টেছে। আধুনিকতার এই যুগে মেহেদী লাগানোর মধ্যেও এসেছে দৃষ্টিনন্দন শৈল্পিকতার ছোঁয়া। এখানে এমনই কিছু নজরকাড়া মেহেদির নকশা তুলে ধরা হলো, যা আপনার এবারের ঈদের সাজকে করবে আরো রঙিন...
৫ সেপ্টেম্বর ২০১৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
র্যাফের চোখে
গ্ল্যামার ফটোগ্রাফিতে অল্প সময়ে বেশ নাম কুড়িয়েছেন রফিকুল ইসলাম। যাকে সবাই র্যাফ নামেই চেনেন। বর্তমানে তারকাদের প্রথম পছন্দের নাম। তারকাদের সুন্দর চেহারাটাকে আরো নিপুণ সুন্দর করে উপস্থাপন করে তার তোলা ছবি। সেই ছবি আকর্ষণীয় হয়ে ওঠে মানুষের কাছে। আনন্দধারা ঈদসংখ্যার জন্য সাম্প্রতিক সময়ের কিছু নতুন মুখের ছবি তুলেছেন। যাদের মধ্যে অনেকেই হয়তো আগামী দিনে আলো ছড়াবেন। তেমন কিছু ছবির সমাহার...
৫ সেপ্টেম্বর ২০১৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
৮ চিংড়ি
চিংড়ি মাছের মালাইকারি
উপকরণ
চিংড়ি মাছ ৬-১০টি, নারকেল দুধ ১ কাপ, পেঁয়াজ ১টি মিহি কুচি, মরিচ গুঁড়ো সামান্য, লবণ পরিমাণমতো, লবঙ্গ ৩টি, দারুচিনি২ টুকরো, এলাচ ২টি (সব একসঙ্গে গুঁড়ো করা), ঘি ৪ চা-চামচ, ক্রিম ৩ চা-চামচ, চিনি ২ চা-চামচ, হলুদ গুঁড়ো
আধা চা-চামচ, জিরাবাটা আধা চা-চামচ, আদাবাটা ১ চা-চামচ।
৫ সেপ্টেম্বর ২০১৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
পলি আর্থ্রাইটিস
একটু জোরে হাঁটলেই পায়ে অসহ্য ব্যথা শুরু হয়। সিঁড়ি ভেঙে ওপরে উঠতে গেলে মনে হয় শরীরের বেশ শক্তি ব্যয় করতে হয়। এমন সমস্যায় পড়তে হয় অনেকেরই। আর্থ্রাইটিসের সমস্যা কম বয়সী বা বয়স্ক যে কারো হতে পারে। এ রকম ব্যথা হলে দুয়েকটা পেইনকিলার খেয়ে অবহেলা করলে সমস্যা বাড়ে। ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা করানো জরুরি।
৫ সেপ্টেম্বর ২০১৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শুধু উৎসব ঘিরেই মুক্তি পাচ্ছে সিনেমা
বাংলাদেশের সিনেমা শুধুই কি উৎসবকেন্দ্রিক হয়ে উঠছে? ঈদকে কেন্দ্র করেই পরিচালক-প্রযোজকদের সিনেমা মুক্তি দেয়ার জোর প্রস্তুতি শুরু হয়ে যায়। অসংখ্য সিনেমার মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত হাতেগোনা কয়েকটা মাত্র মুক্তি পায়। এবার দুই বাংলার যৌথ প্রযোজিত নতুন দুটি সিনেমা মুক্তি পাচ্ছে। একটা সিনেমায় নায়ক হিসেবে রয়েছেন বাংলাদেশের সুপারস্টার শাকিব খান, অন্যটায় থাকছে কলকাতার জিৎ। নায়িকা হিসেবে শাকিব খানের সঙ্গে রয়েছেন কলকাতার শ্রাবন্তী। কলকাতার জিৎ-এর সঙ্গে রয়েছেন বাংলাদেশের নুসরাত ফারিয়া। একজনের সঙ্গে কলকাতার নায়িকা, অন্যজনের সঙ্গে বাংলাদেশের।
৪ সেপ্টেম্বর ২০১৬, ১২:০৯ অপরাহ্ন
ঈদের উপহার
ঈদ মানেই আনন্দ! খুশির ছটা চারপাশে। এক মাস সিয়াম সাধনার পর সমাজের সবাই চায় পরিবারকে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে। সেই আনন্দের মাত্রাকে আরো একধাপ বাড়িয়ে দিতেই কিনা অনেকেই চায় গোপনে না জানিয়ে পরিবারের মানুষকে, প্রিয়জনকে, বন্ধু-বান্ধবকে কিছু উপহার দিতে। ঈদের উপহার হিসেবে কিন্তু অনেকেই মনে করে ড্রেস ছাড়া কিছু দেয়া সম্ভব নয়। কিন্তু এতে রয়েছে বেশ জটিলতা! একেকজন মানুষের রঙ, ডিজাইন, সাইজ, বৈচিত্র্য, ম্যাচিং সেন্স ইত্যাদি একেকরকম।
৪ সেপ্টেম্বর ২০১৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
কানের গল্প
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ফিল্ম ফেস্টিভ্যালের মধ্যে সবার আগে যে নামটি আসে তা হল কান ফিল্ম ফেস্টিভ্যাল। এর ব্যাপকতা, গুরুত্ব এবং গ্ল্যামার সবকিছু মিলিয়ে এর আকর্ষণ অনেক বেড়ে যায়। এর আগেও আমি আমার সিনেমা জয়যাত্রা, দারুচিনি দ্বীপ আর রূপকথার গল্প নিয়ে বিভিন্ন ফেস্টিভ্যালে গেছি। বার্লিন ফিল্ম ফেস্টিভ্যাল, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছি, বালি ফিল্ম ফেস্টিভ্যালে আমার সিনেমা পুরস্কার পেয়েছে। এই ফেস্টিভ্যাল আমার কাছে বাকি সবগুলো ফিল্ম ফেস্টিভ্যাল থেকে একেবারে ভিন্ন মনে হয়েছে। এটি সবগুলোর থেকে বড় এবং গ্লামারাস।
৪ সেপ্টেম্বর ২০১৬, ০৯:৫০ পূর্বাহ্ন
বাংলাদেশের ক্রিকেট
গত বেশ কিছুদিন ধরেই ক্রিকেটের খেলোয়াড় নির্বাচন পদ্ধতি নিয়ে যে ধারাবাহিক আলোচনা-সমালোচনা চলছিল, তার আনুষ্ঠানিক সমাপ্তি হয়েছে সম্প্রতি। গত ১৯ জুন বিসিবির সভায় সেই পুরনো স্বতঃসিদ্ধ ধারায় খেলোয়াড় নির্বাচনের বদলে দ্বিস্তর বিশিষ্ট এক নির্বাচন পদ্ধতি অনুমোদন দেয়া হয়েছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান অনুমোদিত এই পদ্ধতি নিয়ে তৈরি হয়েছে বহুধা বিতর্ক। অনেকেই মনে করছেন যে পদ্ধতি বিসিবির পরিচালনা পর্যদে অনুমোদিত হলো এতে করে আরো জটিলতাই তৈরি হলো। খেলোয়াড় নির্বাচনে এত জটিলতা বা এত বিজ্ঞজনের সম্পৃক্ততার দরকার ছিল না। ১৪ জনের দল গড়তে এত ধাপ, এত মানুষ অযৌক্তিক।
৪ সেপ্টেম্বর ২০১৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
জয়তু আনন্দধারা
আনন্দধারার একজন নিয়মিত পাঠক। প্রায় প্রতিটা সংখ্যা আমার সংগ্রহে রয়েছে। এক মলাটের ভেতর সবকিছু পাই বলে এত ভালো লাগে। অনলাইনের বাজারে এখনো পত্রিকাটি টিকে আছে, তার প্রধান কারণ বিষয়ের বৈচিত্র্য।
২৭ আগস্ট ২০১৬, ০২:০৩ অপরাহ্ন
মন্ত্রীর সঙ্গে ৪৮ ঘণ্টা
আগেই সবকিছু ঠিক করা ছিল। যথারীতি সকাল ৭টায় ঢাকা থেকে প্লেন ছাড়ল সৈয়দপুরের উদ্দেশে। সেখানে পৌঁছে দেখলাম যথারীতি বিশাল লোকসমাগম। নীলফামারীর একজন বয়োজ্যেষ্ঠ সংস্কৃতিকর্মী দীপক, যিনি সাংস্কৃতিক অঙ্গনে খুবই সোচ্চার ছিলেন। সেদিন সকালেই তিনি মারা গেছেন।
২৭ আগস্ট ২০১৬, ০১:৫৮ অপরাহ্ন
নূরনামা
আগাগোড়া মানুষটা
বড় যে স্বপ্নাতুর........
২৭ আগস্ট ২০১৬, ০১:৫৪ অপরাহ্ন
সাধক বাউল শিল্পী রব ফকির আর নেই
‘আমার দেহটাই দোতারা, লালনের গানই আমার ধর্ম’Ñ নিজের সম্পর্কে কেউ জানতে চাইলে এভাবেই উত্তর দিতেন যিনি, লালনের গানের সেই সাধক বাউল শিল্পী আবদুর রব ফকির আর নেই। ৬ আগস্ট গভীর রাতে কুষ্টিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আবদুর রব ফকিরের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার বাড়াদী গ্রামে।
২৭ আগস্ট ২০১৬, ০১:৪৯ অপরাহ্ন
মাইলসের পরিবর্তে স্বাধীনতা কনসার্টে চন্দ্রবিন্দু মতামত পরমব্রত চট্টোপাধ্যায়ের
ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ১৩ আগস্ট কলকাতায় নজরুল মঞ্চে আজাদী কনসার্ট। সেখানে বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যান্ড মাইলস ও কলকাতার ফসিলসের পরিবেশনার কথা ছিল। ভারতবিদ্বেষের কথা বলে প্রথমে মাইলসকে বয়কটের ডাক দেয় ফসিলস। এর পরিপ্রেক্ষিতে মাইলস একটি ভিডিও প্রকাশ করে। এতে কথা বলেন দলটির অন্যতম দুই সদস্য শাফিন আহমেদ ও মানাম আহমেদ।
২৭ আগস্ট ২০১৬, ০১:৪১ অপরাহ্ন
লোকসংগীত ভিত্তিক রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা-২০১৬’
বাংলা লোকসংগীতে নতুন প্রতিভা অন্বেষণে মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে ‘ম্যাজিক বাউলিয়ানা-২০১৬’। দেশের তরুণ প্রজন্মকে বাংলা লোকগানের চিরন্তন আবেদনের সঙ্গে পরিচয় করানোর উদ্দেশ্যেই স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্র্যান্ড ‘ম্যাজিক’ এবং মাছরাঙা টেলিভিশন দ্বিতীয়বারের মতো এই উদ্যোগ নিয়েছে। সম্প্রতি প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা দেয়া হয়।
২৭ আগস্ট ২০১৬, ০১:৩০ অপরাহ্ন
দ্য লিজেন্ড
সংগীতের স্বনামধন্য কণ্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদীর ৪৫টি গান নিয়ে একটা সংকলন প্রকাশ করেছে বাংলা ঢোল, সঙ্গে একটি প্রামাণ্যচিত্রও তৈরি করেছে। যার নাম ‘দ্য লিজেন্ড সৈয়দ আবদুল হাদী’। এটি নির্মাণ করেছেন সাদাত হোসাইন। একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রামাণ্যচিত্রটি প্রকাশ করা হয়েছে। সৈয়দ আবদুল হাদী বলেন, ‘আমাকে নিয়ে অনেকেই প্রামাণ্যচিত্র তৈরি করতে চেয়েছে, কিন্তু রাজি হইনি। মনে হয়েছে এতটা যোগ্যতা হয়নি আমার।
২৭ আগস্ট ২০১৬, ০১:২৪ অপরাহ্ন
জলির নিয়তি লেখা হবে!
নবাগত চিত্রনায়িকা জলি। এর আগে মুক্তি পেয়েছে ‘অঙ্গার’ নামে একটি সিনেমা। বিপরীতে ছিলেন কলকাতার ওম। এই সিনেমায় নায়িকা হিসেবে তেমন একটা আলোচিত হতে পারেননি জলি। এবার ‘নিয়তি’ দিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন। তার বিপরীতে রয়েছেন আরিফিন শুভ। ‘নিয়তি’ পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। জলির ক্যারিয়ারে তার দুই নম্বর সিনেমা। জলি বলেন, নিয়তি আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ সিনেমা। গল্প, চরিত্র সবকিছু অনেক সুন্দর। আশা করছি দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারবে। যদি তাদের প্রত্যাশা পূরণ করতে না পারি তাহলে একটা বিরতি নেব অভিনয় থেকে। তবে আমার বিশ্বাস সব শ্রেণির দর্শকদের কাছে নিয়তি ভালো লাগবে।’
২৭ আগস্ট ২০১৬, ১১:৫৯ পূর্বাহ্ন
অসাধারণের কারণে অতি সাধারণ
সব জায়গায় নূর ভাই অসাধারণ একজন মানুষ। দেখার বিষয় তিনি অসাধারণের কারণে অতি সাধারণ। এত বড় সেলিব্রিটি হয়েও চালচলন, কথাবার্তা এত সাধারণ সেটা দিয়ে প্রমাণ করে তিনি কত সাধারণ। আমি তাকে দেখছি ১৯৯৭ সাল থেকে। প্রায় বিশ বছর হয়ে গেল। তাকে আমার অদ্ভুত রকম মানুষ মনে হতো। এক্সসেপশনাল একজন মানুষ। তাকে উদাহরণ হিসেবে রাখা যায়।
২৭ আগস্ট ২০১৬, ১১:৪৬ পূর্বাহ্ন
চার বছরের বড় কিন্তু তুই-তুমি সম্পর্ক
নূর ভাইকে প্রথম দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করার সময়। বাংলা একাডেমিতে একটা অনুষ্ঠান হচ্ছিল, নূর ভাই সেটার দায়িত্বে ছিল। ঘনিষ্ঠতা হয়েছে মুক্তিযুদ্ধের পরপর। মুক্তিযুদ্ধের পর যখন আমরা আমাদের সঙ্কট আর সম্ভাবনা নিয়ে কথা বলছিলাম এমন আড্ডায় আমাদের সঙ্গে নূর ভাই যোগ দেয়। যদিও আমাদের যুদ্ধের এলাকা ছিল আলাদা। আমার ছিল ঢাকা, নূর ভাইয়ের রংপুর। আমাদের মিলনের কেন্দ্রস্থল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়।
২৭ আগস্ট ২০১৬, ১১:৪১ পূর্বাহ্ন