দেশে ফিরেছেন দীঘি
ভারতে করোনা সংক্রমণ আশঙ্কাজনকভাবে বাড়তে শুরু করেছে। তাই বিমানের টিকিট না পেয়ে মুম্বাইতে থাকতে হয়েছিল চলচ্চিত্র অভিনেত্রী দীঘিকে। শুটিং শেষ করেও তিনি ঢাকা ফিরতে পারছিলেন না।
৯ এপ্রিল ২০২১, ১২:৪০ অপরাহ্ন
অনিশ্চয়তায় মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা
আসন্ন রোজার ঈদে সিনেমা মুক্তি নিয়ে আবারও অনিশ্চয়তা দেখা দিয়েছে। করোনার কারণে ঘোষিত লকডাউনের ফলে আবারও লোকসানের মুখে পড়ছেন সিনেমার প্রযোজক ও হল মালিকরা।
৮ এপ্রিল ২০২১, ০৮:৫০ পূর্বাহ্ন
আইসিইউতে কবরী
করোনায় আক্রান্ত অভিনেত্রী সারাহ কবরীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ বৃহস্পতিবার দুপুরে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।
৮ এপ্রিল ২০২১, ০৮:৪৫ পূর্বাহ্ন
‘বাবা বলে ডাকতেই সাড়া দিয়েছেন’
ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুক সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন। গত ২১ মার্চ থেকে তিনি আইসিইউতে অচেতন থাকার পর আজ বুধবার বিকেলে ডাক্তারদের ডাকে সাড়া দিয়েছেন বলে জানিয়েছেন তার ছেলে।
৭ এপ্রিল ২০২১, ০৩:১৫ অপরাহ্ন
করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে কবরী
অভিনেত্রী সারাহ কবরী করোনায় আক্রান্ত হয়েছেন৷ বর্তমানে তিনি রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন।
৭ এপ্রিল ২০২১, ১২:২৩ অপরাহ্ন
শপথ নিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির নতুন কমিটি
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে ২০২০-২১ মেয়াদে বিজয়ী নতুন কমিটি শপথ নিয়েছেন আজ বুধবার। নতুন কমিটির নির্বাচিত সদস্যদের বিএফডিসির খোলা চত্বরে শপথবাক্য পাঠ করানো হয়।
৭ এপ্রিল ২০২১, ১১:৪১ পূর্বাহ্ন
করোনায় আক্রান্ত ক্যাটরিনা
করোনা যেন বলিউড তারকাদের পিছু ছাড়ছে না। এবার বলিউডের দর্শকপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ করোনায় আক্রান্ত হয়েছেন।
৬ এপ্রিল ২০২১, ০১:২১ অপরাহ্ন
মহানায়িকা সুচিত্রা সেনের আজ ৯০তম জন্মদিন
মহানায়িকা সুচিত্রা সেন ১৯৩১ সালের ৬ এপ্রিল বাংলাদেশের বৃহত্তর পাবনার সিরাজগঞ্জ মহকুমার ভাঙাবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। কিংবদন্তি এই অভিনেত্রীর ৯০তম জন্মদিন আজ।
৬ এপ্রিল ২০২১, ০৮:৪৭ পূর্বাহ্ন
অভিনেতা এস এম মহসীন আইসিইউতে
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর ইমপালস হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা এস এম মহসীন।
৬ এপ্রিল ২০২১, ০৮:১২ পূর্বাহ্ন
নায়ক ফারুক আইসিইউতে অচেতন, দোয়া চাইলেন ছেলে
অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক অসুস্থ হয়ে গত ১৩ মার্চ থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি আছেন। তবে গত ২১ মার্চ থেকে তিনি আইসিইউতে অচেতন অবস্থায় আছেন বলে জানিয়েছেন তারা ছেলে।
৫ এপ্রিল ২০২১, ০২:৪৬ অপরাহ্ন
লকডাউনে স্টার সিনেপ্লেক্স বন্ধ
করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় আজ ৫ এপ্রিল থেকে দেশব্যাপী এক সপ্তাহের লকডাউন চলাকালে স্টার সিনেপ্লেক্স বন্ধ থাকবে।
৫ এপ্রিল ২০২১, ০৭:৩৫ পূর্বাহ্ন
হাসপাতালে হাবিব ওয়াহিদ
শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ ফুসফুসে সংক্রমণ নিয়ে রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
৪ এপ্রিল ২০২১, ০২:৩৬ অপরাহ্ন
চলে গেলেন বলিউডের প্রবীণ অভিনেত্রী শশীকলা
বলিউডের প্রবীণ অভিনেত্রী শশীকলা মারা গেছেন। আজ রবিবার মুম্বাইয়ের কোলাবায় বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
৪ এপ্রিল ২০২১, ১২:২৫ অপরাহ্ন
বলিউড অভিনেতা গোবিন্দ করোনায় আক্রান্ত
বলিউউ অভিনেতা গোবিন্দ করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে বাড়িতে কোয়ারেন্টিনে আছেন এবং তার মৃদু উপসর্গ আছে বলে জানিয়েছেন তার স্ত্রী সুনীতা।
৪ এপ্রিল ২০২১, ১২:০০ অপরাহ্ন
সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী দীপা চট্টোপাধ্যায় মারা গেছেন
প্রয়াত কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী দীপা চট্টোপাধ্যায় মারা গেছেন। আজ রবিবার দুপুর ২টা ৫৫ মিনিটে কলকাতার একটি হাসপাতালে দীপা চট্টোপাধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর।
৪ এপ্রিল ২০২১, ০৯:২৪ পূর্বাহ্ন
মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০ তানজিয়া মিথিলা
‘আমার আত্মবিশ্বাস, আমার সৌন্দর্য’ এই স্লোগান নিয়ে এবারের মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০ এর খেতাব জিতলেন তানজিয়া জামান মিথিলা।
৪ এপ্রিল ২০২১, ০৬:৪১ পূর্বাহ্ন
করোনায় আক্রান্ত অক্ষয় কুমার
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড তারকা অক্ষয় কুমার। আজ রোববার সকালে অক্ষয় কুমার নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার করোনা আক্রান্তের খবর জানিয়েছেন। বর্তমানে তিনি হোম কোয়ারেন্টিনে থেকে প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন।
৪ এপ্রিল ২০২১, ০৫:৩৬ পূর্বাহ্ন
পুত্র ও পুত্রবধূসহ করোনায় আক্রান্ত মৌসুমী
অভিনেত্রী মৌসুমী তার ছেলে ফারদীন ও পুত্রবধূ আয়েশাসহ করোনায় আক্রান্ত হয়েছেন।
৪ এপ্রিল ২০২১, ০৫:২৪ পূর্বাহ্ন
চলচ্চিত্র পরিচালক সমিতির নতুন সভাপতি সোহান, মহাসচিব সুমন
চলচ্চিত্র পরিচালক সমিতির ২০২১-২২ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে সোহানুর রহমান সোহান (১২৯) ও মহাসচিব পদে শাহীন সুমন (১৬৫) নির্বাচিত হয়েছেন।
৩ এপ্রিল ২০২১, ০৬:৪২ পূর্বাহ্ন
করোনায় আক্রান্ত চিত্রনায়ক রিয়াজ
চিত্রনায়ক রিয়াজ করোনায় আক্রান্ত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে তিনি নিজেই দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
২ এপ্রিল ২০২১, ১১:৩৭ পূর্বাহ্ন